আমিরাত-বাংলা মাসিক পত্রিকা মুকুল এর সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান সাহিত্যক্ষেত্রে তরুণ বয়সে বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক একাডেমী এ্যাওয়ার্ড লাভ করেছেন। একাডেমী সৃজনশীল তরুণদের উৎসাহিত করতে এ পদক শুরু করেছে অনেক আগেই। এ বছর সিলেটের বিয়ানীবাজারের ৪ জনকে এ পদকে ভূষিত করা হয়েছে। এর মধ্যে তরুণ সাহিত্যিক হিসেবে তাতে মনোনীত করা হয়েছে। বাকিরা হলেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী আহমদ, মুক্তিযুদ্ধে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ফারুক এবং তরুণ সাংবাদিকতায় সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদকে নির্বাচন করেছে। আগামী মাসে তাদেরকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক প্রদান করা হবে বলে একাডেমীর বিয়ানীবাজার শাখার সভাপতি আহমেদ শামীম একটি লিখিত পত্রে জানিয়েছেন।
উল্লেখ্য, লুৎফুর রহমান এখন আরব আমিরাতের দুবাইতে বসবাস করছেন। ২০০৩ থেকে সম্পাদনা করছেন মুকুল। সম্পাদনা করেছেন প্রামাণ্যগ্রন্থ বিয়ানীবাজার কণ্ঠ, সাহিত্য সাময়িকী সূর্যে গড়া বাংলাদেশ, ঝিনুক, অঞ্জলী, মিলন ও মোহনা নামক সৃষ্টিশীল সংকলনগুলো। এছাড়াও সম্পাদনা করেছেন একাধিক সংকলন। লেখালেখিতে ছড়া তার প্রিয় বিষয় হলেও স্থানীয়, জাতীয় ও বিভিন্ন বিদেশী বাংলা পত্রিকা, ই-বুক এবং সামু ব্লগ এ বিরামহীন লিখে চলছেন নানা নিবন্ধ। ২০১১ সালে তার প্রথম ছড়াগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে। তার জন্ম সিলেটের বিয়ানীবাজার শহরতলির নিদনপুরে। বাবা মাহমুদ আলী ও মা নাজমা মাহমুদ এর বড়ছেলে লুৎফুর প্রবাস জীবনে লেখালেখিকে একটি কাজ হিসেবে ধরে চালিয়ে যাচ্ছেন সৃজনচর্চা। এদিকে তার এ পদক প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলার সাবেক নির্বাহি অফিসার নাজিম উদ্দিন, লেখক ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান, স্বদেশ সাহিত-সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি প্রভাষক ফয়ছল আহমদ, লেখক-প্রভাষক মো. নিয়াজ উদ্দীন, মাসিক মুকুল এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়ছল আহমেদ, উপদেষ্টা সম্পাদক লোকমান আহম্মদ আপন, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ সেলিম, সহ-ব্যবস্থপনা সম্পাদক খলিলুর রহমান খলু ও সাবেক সম্পাদকীয় উপদেষ্টা হোসাইন আহমদ প্রমুখ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


