বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ আসছে...
এখন আর সামহোয়্যারইন ব্লগই দেশের একমাত্র বাংলা ব্লগ নয়। সচলায়তন, আমার ব্লগ এর সঙ্গে সর্বশেষ সংস্করণ প্রথম আলো ব্লগ।
প্রথম আলো ব্লগের সার্বিক দায়িত্বে থাকা মাহবুব মোর্শেদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। সচলায়তনের আরেক মাহবুব মোরশেদ, অরূপ দা’র রুচির প্রশংসা না করলেই নয়। আমার ব্লগ এর সুশান্ত দাকে অনেক আগ থেকেই চিনি। একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাই রুচিবোধ ও আদর্শ নিয়ে কোন সন্দেহ নেই।
সব দেখে মনে হয় এই দেশ প্রযুক্তিগত দিক থেকে বেশ এগিয়ে গেছে। এখন মানুষ পৃষ্টা উল্টিয়ে পত্রিকা পড়ার চেয়ে সময়ের ঘটনা সময়েই জানতে বেশি আগ্রহী। আর তাই প্রতিটি পত্রিকা বের করছে অনলাইন সংস্করণ। কেউ কেউ সময়ে সময়ে নিউজ আপডেটও করছে।
তবে যে কথা বলার জন্য ইনিয়ে বিনিয়ে এতকিছু বলছে তা কিন্তু এখনো বলা হয়নি। দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- তা সবাই জানেন। মান ও গুণগত দিক বিবেচনার দায়িত্ব আপনাদের। এই প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেরিতে হলেও ব্লগ শুরু করছে। শুরু করছে বললে ভুল হবে! প্রায় নয় মাস ধরে ব্লগ শুরু করার প্রচেষ্টা করে যাচ্ছে। তবে মাঝ পথে কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে যায় প্রক্রিয়া। এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যেই আপনাদের মাঝে নতুন আরেক ‘শিশু ব্লগ’ আত্মপ্রকাশ করবে। অবশ্য শিশু নাকি তরুণ সে বিষয়টি পাঠক এবং লেখক বিবেচনা করবেন।
আশা করছি সবার মিলিত প্রচেষ্টায় একটি মান সম্পন্ন ব্লগ আপনাদের উপহার দেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
***ছবিতে পরীক্ষামূলক সংস্করণের নমুনা দিয়েছি।
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।