somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপা, যুদ্ধাপরাধীদের বিচার ‌'অলরেডি' হয়ে যায়নি

৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে কেউ ম্যাডাম বলে না, বলে আপা- এর অর্থ বুঝেন আপা? আপা ডাকটার সঙ্গে একটা প্রাণের সম্পর্ক আছে। আপন আপন মনে হয়।

আপা, সেই আপন মানুষের কণ্ঠে যখন শুনি ‘যুদ্ধাপরাধীদের বিচার অলরেডি হয়ে গেছে’ তখন কষ্টে বাকরুদ্ধ হয়ে পড়ি। আতঙ্কিত হই। আমরাতো এমন বিচার প্রত্যাশা করি না। সত্যি আপা আপনার কাছে এ ধরনের বক্তব্য এদেশের বেশিরভাগ মানুষ আশা করে না।

আপনার কাছ রাজনৈতিক বক্তব্য নয়, যে শ্রদ্ধায় আর আশা থেকে নতুন প্রজন্ম ভোট দিয়েছে সেই স্নেহের প্রতিদান চেয়েছিলাম। এটা হতে পারতো একটি মাত্র উচ্চারণে- ‘ওদের বিচার হবে এবং এবারই।”

তবে আমরা এখনও আশাহারা হইনি। আশায় আছি!

আপা, আপনি হয়তো নিজেও জানেন না আপাদের প্রাপ্ত ভোটের পার্সেন্টিজ কত!

আমি এই শতকারা হার একটি অনলাইন নিউজ পেপার থেকে তুলে ধরছি। তাদের দেওয়া তথ্য অনুসারে আ.লীগের প্রাপ্ত ভোটের হার ৪৮ শতাংশ আর বিএনপির ৩২।

তবে সব পার্সেন্টিজ থেকেই বাদ যাবে ‘না’ ভোটের হার।

প্রথম বার প্রবর্তিত হলেও ২৯৯টি আসনে মোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৬২৫টি ‘না’ ভোট পড়েছে। শতকরা হিসেবে এই হার প্রদত্ত ভোটের দশমিক ৪৬ শতাংশ। এরা সবার প্রতি অনাস্থা জানিয়েছে।

আপা, আমরা যারা সত্যিকারে আপনাকে কাছের মানুষ ভাবি, যারা ভাবি আপনি যুদ্ধাপরাধীদের ব্যাপারে কঠোর এবং সঠিক সিদ্ধান্ত নেবেন, বিচার না পেলে তারা হয়তো আগামী নির্বাচনে ধানের শীষ বা দাড়িপাল্লার দিকে ঝুঁকবে না। তবে আমাদের সামনে একটি পথ অবশ্যই খোলা আছে সেটি ‘না’ ভোট।

আগামী ৫ বছরে দেশে আরও অন্তত তিন কোটি ভোটার হবে নতুন প্রজন্মের। বর্তমান প্রজন্ম অনেক সচেতন। আমি নিশ্চিত এরাও যুদ্ধাপরাধের বিচার চাইবে। তখন এবারের ৩২ শতাংশ নতুন প্রজন্মের ভোটারের সঙ্গে যোগ হবে আরও অন্তত ২০ শতাংশ ভোটার। মোট দাঁড়াবে ৫০ শতাংশের বেশি।

আপা, তাদের সামনে আপনি কি নিয়ে হাত পাতবেন।

আপা, পার্বত্য শান্তি চুক্তি করে আপনি দেশে বিদেশে অনেক প্রশংসা কুড়িয়েছেন। তবে বাস্তবায়ন হয়নি এখনো।

আপনি হয়তো জেনে একটু আতঙ্কিত হবেন আর তা হলো সবচেয়ে বেশি ‘না’ ভোট পড়েছে পার্বত্য রাঙামাটি আসনে, ৩২ হাজার ৬৭টি। দুর্নীতির কারণে চারদলীয় জোটের প্রতি যেমন তারা অনাস্থা জানিয়েছে সে রকমই অনাস্থা জানিয়েছে আপনার জোটের প্রতি। এরকম অনাস্থার চিত্র আগামীতে আমরা দেখতে চাই না।

আমরা আপনার কাছে চাই না কোন রাজনৈতিক বক্তব্য। আপাসুলভ বক্তব্যই জাতি আপনার কাছে প্রত্যাশা করে।

১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×