somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে কী নিরস্ত্র বিডিআরের ওপর হামলার পরিকল্পনায় সেনারা

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অল্প কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহী বিডিআর জওয়ানদের সঙ্গে সরকার একটা সমঝোতায় আসতে পারবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অন্যতম আলোচক সাংসদ ফজলে নূর তাপস এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

১২টা ২৫ মিনিটের দিকে শেখ হাসিনার ব্যক্তিগত বুলেট প্র"ফ মার্সিডিজ গাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইজি নূর মোহাম্মদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম পিলখানার ভেতরে ঢুকেছেন।

তাপস জানিয়েছেন, "আমরা সবার সঙ্গে পর্যায়ক্রমে কথা বলেছি। একে একে সবার সাথেই কথা বলার চেষ্টা করেছি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই একটা সমঝোতায় আসতে পারবো।"

অস্ত্র সমর্পণের বিষয়ে তিনি বলেন, "ওরা ওদের মতো করে অস্ত্র সমর্পণ করবে। অস্ত্র সমর্পণের পর আমরা গিয়ে বিষয়টি নিরূপণ করে আসবো যে তা সঠিকভাবে হয়েছে কী না।"

বিদ্রোহী বিডিআর জওয়ানরা সেনা বা পুলিশের বদলে নিজেদের কর্তৃপক্ষের কাছেই অস্ত্র সমর্পণ করতে চায় বলে তিনি জানান।

তাদের সঙ্গে সরকারের কোনও চুক্তি হয়েছে বা হবে কী না জানতে চাইলে তাপস বলেন, "তাদের সাথে লিখিত চুক্তির দরকার নেই। হচ্ছেও না।"

বিডিআর এর মহাপরিচালক এর সঙ্গে কোনও যোগাযোগ হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, "তার সাথে কোনও যোগাযোগ হয়নি।"

তিনি বলেন, "দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদের অনেকগুলো দাবিপূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।"

তিনি জানান, সেখানে পরিবারের আটক সদস্যদের মুক্তির জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। এর মধ্যেই তাদের অনেকে মুক্তি পেয়েছেন।

তিনি বলেন, "এই এলাকাতে কোনও সেনা মোতায়েন নেই। এটা জানতে পেরেই তারা অস্ত্র সমর্পণে রাজী হয়েছেন। অস্ত্র সমর্পণ হওয়ার সাথে সাথেই আমরা ভেতরে যাবো।"

আমার প্রশ্ন নিরস্ত্র বিডিআর জওয়ানদের ওপর যদি সেনারা আক্রমণ চালায় তবে কি হবে? ৩২ নাম্বারে দেখে এলাম ট্যাঙ্কে অস্ত্রশস্ত্র নিয়ে সেনারা অবস্থান নিয়ে আছে।

শুনছি ডার্কসাইট অ্যাটাক হতে পারে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৮
২২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×