somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমাট অন্ধকারে দাঁড়িয়ে, কান্না থামানোর কেউ নেই...

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জমাট অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিডিআর সদরদপ্তরের দিকে এখনো তাকিয়ে শত শত চোখ। কারো চোখ ভেজা, কারোবা কান্না শুকিয়ে রূদ্রমূর্তি। স্বজনের আহাজারি। কান্নার রোলে বাতাস ভারি হয়ে আসে। গুমোট অন্ধকারে মুখ চেনা যায় না। তবুও কান্নাই বলে দেয় এখানে কারা এসেছেন স্বজনের খোঁজে আর কে উৎসাহে। উৎকণ্ঠিত অথচ উৎসাহি মানুষও উপস্থিত। নানা আলাপ, নানা প্রলাপ।

লাশ মিলছে লাশ। গত বুধবার সকালেও এই লাশগুলো কথা বলেছে। হয়তো কেউ কেউ বউ আর সন্তানকে দিয়ে এসেছেন বায়না পূরণের আশ্বাস। সকালে ঘুম থেকে ওঠে পায়ের মোজা না পেয়ে স্ত্রীর দ্বারস্থ হতে হয়েছে- এমনও ভুলোমনা কর্মকর্তা হয়তো আছে লাশের তালিকায়।

আমারো এমন হয়। মাঝে মাঝে একপাটি জুতো পাই তো আরেকটা নেই। খুঁজে এনে ‘বীর বউ’ আমার কাছে শোনাতে থাকে সেই বীরত্বের কাহিনী। বাধ্য হয়ে আমাকেও শুনতে হয় ওসব! আমি হাসি। হাসে মহারাণী।

একেকটা লাশের সন্ধান মেলে আর আমার মনে ভেসে ওঠে- গ্রামের বাড়িতে তাদের বাবা মায়ের আহাজারি। সন্তান গিয়েছে তাদের, সন্তান। কারোবা ভাই, কারোবা দাদা। ওরা এখন লাশ। দুদিন আগেও ছিলেন প্রতাপশালী বিডিআর কর্মকর্তা। আজ তারা লাশ। সামনে পদবী। পেছনে প্রথম বন্ধনীতে বয়স।

এক একটা লাশ মেলে আর বুকের মাঝে কেমন কেমন অনুভব হয়। একেই কী বলে কষ্ট? ২২ আগস্টের রাতে সেনা কর্মকর্তারা যেদিন সাংবাদিক পরিচয় পেয়ে বেদম মেরেছিলেন সেদিনের কষ্টটা আজ সহানুভূতি হয়ে গেল কী করে। সত্যিই আমি কষ্ট পাচ্ছি। প্রতিটি মৃত্যুই আমাদের ছোট করে দেয়। যে গেছে সে কি আর ফিরে আসবে আপনজনের মাঝে।

গণকবরে পাওয়া যাচ্ছে লাশ। উৎসুক অথচ আতঙ্কিত মানুষের কৌতুহল- কতটি পাওয়া গেল। ওরা এখন সংখ্যা।

হিসেব মেলে না পত্রিকা অফিসে। আসলেই কতজন গেল। গেল? কে গেল? ওরা যায়নি, ওরা আছে সংবাদ হয়ে। লাল অক্ষরে। বিদ্রোহের রঙও লাল! নামগুলোও জ্বলছে লাল হয়ে, পত্রিকার পাতায়।

‘মানবিক স্টোরি করতে হবে। ওকে ধরতে হবে, ওর স্বামী নাকি মেজর ছিল। ছোট একটা ছেলে আছে। স্টোরি হতে হবে সেরকম। কাঁদতে হবে, কাঁদাতে হবে’- সংবাদ ওয়ালার এভাবেই বলে। বলে বললে ভুল হবে নির্দেশ দেয় কর্মীদের।

অথচ কান্না থামানোর কেউ নেই। আমরা সংখ্যা নিয়ে ব্যস্ত। আমরা শব্দ নিয়ে ব্যস্ত। আমরা মৃত্যু নিয়ে ব্যস্ত। দম বন্ধ হয়ে আসে এসবে। ভাল্লাগে না। লাগছেও না।

শুনলাম ৪৭টি লাশ পাওয়া গেছে একটি গণকবর থেকে। বিভৎস্য। মানুষ মানুষকে এভাবে হত্যা করে!

ফটোগ্রাফার ছবি তুলে আনলেন বিডিআর জওয়ানদের। যারা এখনো সেই সদরদপ্তরে আছেন। বাইরে তাদের শোকাতর, উৎকণ্ঠিত দৃষ্টি। পরিণতি তাদের অজানা। ফোনে কথা বলছেন কেউ কেউ। শেষ কথা হয়তো। শেষ কথা।

কার কথা বলবো? কার পক্ষে যাবো? মৃত্যুর পক্ষে তবু নয়। সব মৃত্যুই আমাকে ছোট করে দেয়। প্রতিটি মৃত্যুই আমাকে জীবনের হাতছানি দেয়।

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সৌজন্যে পাওয়া
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×