somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা একটি বছর....

০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরের শুরুতে মন্ত্রিসভায় নতুনদের স্থান দিয়ে চমকে দেন শেখ হাসিনা। এরপর স্বরাষ্ট্র আর পররাষ্ট্রের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অনভিজ্ঞ দুই নারীর হাতে সপে দিলে পিলে চমকে ওঠার অবস্থা হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। অনেকেই এই সিদ্ধান্তকে যেমন সাধুবাদ জানিয়েছেন তেমনি কেউ কেউ তীরষ্কারও করেছেন। তবে সব ছাপিয়ে হঠাৎ করেই আলোচনায় চলে আসেন সোহেল তাজ। এরপর ট্রাম্পকার্ড খ্যাত জলিলের কথা কি মনে আছে? তবে বছরের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা বিডিআর বিদ্রোহ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের চূড়ান্ত রায়ও ছিল প্রত্যাশিত। চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া আর গাড়ি চলেনা খ্যাত বাউল শাহ আব্দুল করিম।

হারানোর মাঝেও প্রাপ্তি ছিল কিছু। একুশ শতকের শেষ দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ২০০৯-এ আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। সিরিয়াল কিলার রসু খাঁ ছিল ২০০৯ সালের সবেচেয়ে কলঙ্কিত আবিস্কার! ব্যর্থতা বা সফলতা নয়- আসুন ঘুরে আসি ফেলে আসা বছরে।


জানুয়ারি ০৩ : শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের নবনির্বাচিত ২৫৮ সাংসদ।

জানুয়ারি ০৬ : সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিদায়। ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার ৩১ সদস্য।

জানুয়ারি ২২ : ১৭ বছর পর সারাদেশে উপজেলা নির্বাচন। (৪৮১ উপজেলার মধ্যে একটিতে নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল)

জানুয়ারি ২৪ : ছয়জন প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তির মাধ্যমে মন্ত্রিসভার কলেবর স¤প্রসারণ।

জানুয়ারি ২৫ : নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙের অভিযোগে বিএনপি ও চারদলের অন্য শরিকদের ওয়াকআউট।

ফেব্র“য়ারি

ফেব্র“য়ারি ১২ : দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মো. জিল্লুর রহমানের শপথ গ্রহণ।

ফেব্র“য়ারি ২৫: বিডিআর সদরদপ্তর পিলখানায় জওয়ানদের বিদ্রোহ।

ফেব্র“য়ারি ২৬ : অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের অবসান।

ফেব্র“য়ারি ২৭ : বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে তিন দিনের শোক দিবস শুরু।

মার্চ

মার্চ ০১ : বিডিআর বিদ্রোহের ঘটনায় সংসদে শোক প্রস্তাব।

মার্চ ০২: পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তারে অপারেশন ‘রেবেল হান্ট’ শুরু।

মার্চ ১৩ : বসুন্ধরা শপিং মলে অগ্নিকাণ্ড।

মার্চ ২৯ : সংরতি নারী আসনে নির্বাচিত ৪৫ সাংসদের শপথ গ্রহণ।

এপ্রিল

এপ্রিল ০৬ : আলোচিত উপজেলা পরিষদ বিল ২০০৯ পাস।

এপ্রিল ০৭ : নবম সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি।

এপ্রিল ০৮ : শিানীতি প্রণয়ন কমিটি গঠন।

এপ্রিল ১৭ : চট্টগ্রামের উপক’লীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘বিজলীর’ আঘাত।

এপ্রিল ২০ : সরকার গঠনের পর শেখ হাসিনার প্রথম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা।

মে
মে ০৯ : পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়া মারা যান।

মে ১৪ : যৌন হয়রানি রোধে নীতিমালা প্রণয়ন করে হাইকোর্টের যুগান্তকারী রায়।

মে ২৫ : উপক’লীয় জেলায় ঘূর্ণিঝড় ‘আইলা’-র আঘাত। ব্যাপক য়তি।

জুন

জুন ১১ : জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট পেশ।

জুন ১৮ : দেশে প্রথম সোয়াইন ফু রোগীর সন্ধান।

জুন ১৯ : দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারে ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়।

জুন ২১ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে রায় দেয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

জুন ৩০ : আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট পাস।

জুলাই

জুলাই ০১ : নতুন ভোটারদের ছবি তোলা ও নিবন্ধন শুরু।

জুলাই ০৬ : মন্ত্রিসভায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ নীতিগত অনুমোদন।

জুলাই ১৩ : বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। (ওয়েস্ট ইন্ডিজের বিপ)ে

জুলাই ২০ : বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। (ওয়েস্ট ইন্ডিজের বিপ)ে

জুলাই ২২ : শতাব্দীর সর্বশেষ ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

জুলাই ২৪-২৫ : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন।

আগস্ট

আগস্ট ০৭ : পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু।

আগস্ট ১২ : হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’-পদক গ্রহণ করেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।

আগস্ট ৩০ : সোয়াইন ফু আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মিতা চক্রবর্তী নামে এক নারীর মৃত্যু। দেশে এটিই ছিল এ রোগে প্রথম কারো মৃত্যু।

সেপ্টেম্বর

সেপ্টেম্বর ০৪ : সরকারের গঠনের পর প্রথমবারের মতো জেনেভায় বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদান।

সেপ্টেম্বর ০৫ : সর্বাধিক অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

সেপ্টেম্বর ১২ : বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যু।

সেপ্টেম্বর ১৫ : পিলখানা সদরদপ্তরে ২৫ ও ২৬ ফেব্র“য়ারি বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার দণ্ডবিধির ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত গ্রহণ।

অক্টোবর

অক্টোবর ০৬ : ‘স্থানীয় সংসদ’ বিল পাস।

অক্টোবর ১২ : নতুন ১০টি বেসরকারি টেলিভিশন স¤প্রচারের অনুমতি। একইদিন সংসদে স্পিকারের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে বক্তব্য দেন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী।

অক্টোবর ১৩ : জাতির পিতা শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল পাস।

অক্টোবর ১৫ : অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু।

অক্টোবর ১৭ : তেজগাঁওয়ে জাতীয় শিাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুন।

নভেম্বর

নভেম্বর ০২ : তফসিলি ব্যাংকগুলোকে অনলাইনে অর্থ লেনদেন করার অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

নভেম্বর ১১ : বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি ডলার অতিক্রম করে। একই দিন ঘোষণা করা হয় সরকারি চাকরিজীবীদের সপ্তম বেতন কাঠামো।

নভেম্বর ১৬ : পুঁজিবাজারে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের শেয়ার লেনদেন শুরু।

নভেম্বর ১৯ : ৩৪ বছর অপো শেষে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা। ১২ আসামির ফাঁসির রায় বহাল।

নভেম্বর ২১ : প্রথমবারের মতো ‘ছোটদের এসএসসি’ নামে পরিচিতি পাওয়া প্রাথমিক শিা সমাপনী পরীা শুরু।

নভেম্বর ২৪ : রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু।

নভেম্বর ২৭ : ভোলার তেঁতুলিয়া নদীতে লঞ্চ ডুবি। এমভি কোকো-৪ নামের ওই লঞ্চ দুর্ঘটনায় নারী-শিশুসহ ৫৬ জন মারা যায়।

ডিসেম্বর

ডিসেম্বর ০৮ : ১৬ বছর পর বিএনপি’র পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত।

ডিসেম্বর ১৭ : কোপেনহেগেন বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×