আমার প্রিয় পোস্ট

'কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা/ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা,/ভাংগি মন্দির ভাংগি মসজিদ/ভাংগি গীর্জা--গাহি সংগীত' - নজরুল

মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:০৪

শেয়ার করুন:                   Facebook

মহানবীর ইশারায় দ্বিখণ্ডিত চাঁদ

মক্কায় থাকা অবস্থায় আবু জাহিলসহ অন্য কাফির মুশরিকরা নবী করিম (সা.)-এর দরবারে উপস্থিত হয়ে বলল, যদি আপনি আল্লাহর রাসূল হয়ে থাকেন তবে নবুওয়াতের প্রমাণ হিসেবে চাঁদকে দিখণ্ডিত করে দেখান। রাসূল (সা.) বললেন, যদি এই মু’জিযা দেখাই তবে কি তোমরা ইসলাম গ্রহণ করবে? তারা বলল, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করব। রাসূল (সা.) আল্লাহর কাছে প্রার্থনা করে স্বীয় পবিত্র আঙুল দ্বারা চাঁদ দিখণ্ডিত করলেন। অর্থাৎ রাসূলের শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেই (পূর্ণিমার রাতে) চাঁদের একখণ্ড আবিকুবাইস পাহাড়ে আর অন্য একটি খণ্ড কাইকাআন পাহাড়ে পতিত হয়। আসর ও মাগরিবের মধ্যবর্তী পরিমাণ সময় চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায় ছিল।

এই দৃশ্য মক্কার কাফির মুশরিকরা স্বচক্ষে দেখেও ঈমান আনার পরিবর্তে বলল, ‘মুহাম্মদ তোমার জাদু দেখি আসমানেও চলে।’ (নাউজুবিল্লাহ) তাদের ধারণা ছিল জাদু যেহেতু জমিনে চলে এবং আকাশের গ্রহ-নক্ষত্র নিয়ে কোন জাদু চলে না, তাই মহানবী (সা.)-কে অযোগ্য প্রমাণ করার জন্য এবং তাদের হাস্যরসের পাত্র বানাতে আলোচ্য ঘটনার উদ্ভব ঘটায়। কোরআনুল কারিমের সূরাতুল ‘কামার’ এর মধ্যে এর প্রমাণ পাওয়া যায়।

এত বড় বিশাল চাঁদের দিখণ্ডিত হওয়ার অলৌকিক দৃশ্য দেখে তৎকালীন কাফির মুশরিকরা ঈমান গ্রহণ না করলেও আজ দেড় সহস্র বছর পর হলেও গত ১৯৬৭ সালে এক মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং নভোযানে গিয়ে চাঁদ দিখণ্ডিত হওয়ার ফাটল দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

লেখক : হাবিবুর রহমান সরকার, দৈনিক যুগান্তর, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ শুক্রবার

নবী চাঁদকে দ্বিখন্ডিত করতে পেরেছিলেন কিনা তা নিয়ে কোন মাথাব্যাথা নেই আমার বরং আপত্তি এই লেখাটির শেষ বাক্য অর্থাৎ নীল আর্মস্টং এর ইসলাম গ্রহণ করার নিকৃষ্ট দাবিটি নিয়ে। কিছুটা কাকতালীয়ভাবে তার ঠিক আগের দিন বৃহস্পতিবার আমার এক ঘনিষ্ট বন্ধু বেশ গর্ব করে নীল আর্মষ্টং এর ইসলাম গ্রহণের খবরটি আমাকে শুনিয়েছিল, তবে তার কথায় “ছোট্ট ও সামান্য” একটি বিচ্যুতি ছিল, সে বলেছিল একজন নয় চাঁদের মাটিতে পা ফেলা দু’জনই অর্থাৎ আর্মস্ট্রং ও অলড্রিন উভয়েই নাকি ইসলাম গ্রহণ করেছিল।

এখন প্রশ্ন হল নীল আর্মস্ট্রং কি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এর উত্তর হল অবশ্যই ‘না’, এটি সম্পূর্ণ একটি গুজব। মুসলিম ধর্মব্যবসায়ীদের উর্বর মস্তিষ্ক থেকে উৎপন্ন তাদের অন্তঃসারশূণ্য গর্বের নিকৃষ্ট উদাহরণ এটি।

এই গুজবের ডালপালা ছড়াল যেভাবে

এই কাহিনীর দু’টি ভার্সন পাওয়া যায়।

প্রথম কাহিনী: আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে হাটছিলেন তখন এক অচেনা ভাষায় অদ্ভুত সুরে তিনি কিছু শব্দমালা শুনতে পান। সেই শব্দমালা সেই সময় তার বোধগম্য হয়নি। পরবর্তীতে পৃথিবীতে ফেরার পর তিনি ইজিপ্টে যান এবং সেখানে আযানের ধ্বনি শোনেন। তিনি বলেন, “আমি যখন চাঁদে গিয়েছিলাম তখন এরকমই কিছু শুনতে পেয়েছিলাম”। তখন তার ইজিপ্সিয়ান বন্ধু এটিকে আযানের ধ্বনি জানালে তিনি তৎক্ষনাৎ ইসলাম গ্রহণ করেন।

দ্বিতীয় কাহিনী: আর্মস্টং যখন চাঁদের মাটিতে তথ্যানুসন্ধান করছিলেন তখন তিনি চাঁদের মাটিতে এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত একটি লম্বা দীর্ঘ ফাটল দেখতে পান। এই ফাটলের সাথে তিনি তিনি মুহাম্মদের চাঁদ দ্বিখন্ডিত করার কাহিনীর যোগসূত্র খুঁজে পান। মুহাম্মদের চাঁদ দ্বিখন্ডিত করার কাহিনীর চাক্ষুস প্রমাণ পেয়ে তিনি তড়িঘড়ি করে দেশে ফিরে এসে দেরি করেননি, ইসলাম ধর্ম গ্রহণ করেন। (এখানে একটু বলা প্রয়োজন, মুসলিম ধর্মব্যবসায়ীদের চাঁদের আকার সম্পর্কে সম্ভবত কোন ধারনাই নেই, নয়তো তারা কিভাবে ভাবলেন, চাঁদের এই বিশাল ফাটল দেখার জন্য আর্মষ্টং সত্যিই এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছেন?)

এই গুজবের অসারতার পক্ষে কিছু প্রমাণ

(১) Answering Islam নামক ওয়েবসাইটে নীচের চিঠিটি পাওয়া গেছে।
Click This Link

In the following some statements about this issue, authorized by Mr. Armstrong, to speak on his behalf.

NEIL A. ARMSTRONG
LEBANON, OHIO 45036

July 14, 1983

Mr. Phil Parshall
Director, Asian Research Center
International Christian
Fellowship 29524 Bobrich
Livonia, Michigan 48152

Dear Mr. Parshall:
Mr. Armstrong has asked me to reply to your letter and to thank you for the courtesy of your inquiry. The reports of his conversion to Islam and of hearing the voice of Adzan on the moon and elsewhere are all untrue.

Several publications in Malaysia, Indonesia and other countries have published these reports without verification. We apologize for any inconvenience that this incompetent journalism may have caused you.

Subsequently, Mr. Armstrong agreed to participate in a telephone interview, reiterating his reaction to these stories. I am enclosing copies of the United States State Department's communications prior to and after that interview.

Sincerely
Vivian White
Administrative Aide

এখানে লেবানন শব্দটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। অনেকেই ভাবেন আর্মস্টং মুসলিম হয়ে লেবাননে থাকেন। হ্যাঁ, আর্মস্টং লেবাননেই থাকেন, তবে এই লেবানন মধ্যপ্রাচ্যের লেবানন নয়, এটি আমেরিকার মধ্যপশ্চিমের একটি জায়গা।

(২) নীচের বার্তাটি ১৯৮৩ সালের মার্চ মাসে ইউএস স্টেট ডিপার্টমেন্ট হতে ইসলামিক বিশ্বের সকল দূতাবাসগুলোতে প্রেরিত হয়েছিল। মূল কপির ফটোকপি দেখা যাবে এখানে।
Click This Link

P 04085 0Z MAR 83 ZEX
FM SECSTATE WASHD C
TO ALL DIPLOMATIC AND CONSULAR POSTS PRIORITY
BI
UNCLAS STATE 056309

FOLLOWING REPEAT SENT ACTION ALL EAST ASIAN AND PACIFIC DIPLOMATIC POSTS DID MAR 02.

QUOTE: UNCLAS STATE 056309
E.O. 12356: N/A
TAGS: PREL, PGOV, US, ID
SUBJECT: ALLEGED CONVERSION OF ENIL ARMSTRONG TO ISLAM
---------------------------------------------

REF: JAKARTA 3081 AND 2374 (NOT ..)

1. FORMER ASTRONAUT NEIL ARMSTRONG, NOW IN PRIVATE BUSINESS, HAS BEEN THE SUBJECT OF PRESS REPORTS IN EGYPT, MALAYSIA AND INDONESIA (AND PERHAPS ELSEWHERE) ALLEGING HIS CONVERSION TO ISLAM DURING HIS LANDING ON THE MOON IN 1969. AS A RESULT OF SUCH REPORTS, ARMSTRONG HAS RECEIVED COMMUNICATIONS FROM INDIVIDUALS AND RELIGIOUS ORGANIZATIONS, AND A FEELER FROM AT LEAST ONE GOVERNMENT, ABOUT HIS POSSIBLE PARTICIPATION IN ISLAMIC ACTIVITIES.

2. WHILE STRESSING HIS STRONG DESIRE NOT TO OFFEND ANYONE OR SHOW DISRESPECT FOR ANY RELIGION, ARMSTRONG HAS ADVISED DEPARTMENT THAT REPORTS OF HIS CONVERSION TO ISLAM ARE INACCURATE.

3. IF POST RECEIVE QUERIES ON THIS MATTER, ARMSTRONG REQUESTS THAT THEY POLITELY BUT FIRMLY INFORM QUERYING PARTY THAT HE HAS NOT CONVERTED TO ISLAM AND HAS NO CURRENT PLANS OR DESIRE TO TRAVEL OVERSEAS TO PARTICIPATE IN ISLAMIC RELIGOUS ACTIVITIES.

উপরের দু'টি চিঠি একত্রে পাওয়া যাবে এখানে -
http://www.wikiislam.com/wiki/Neil_Armstrong

(৩) Journal Arabia, The Islamic World Review, Issue June 1985/Ramadan 1405, পৃষ্ঠা ৫ এ সম্পাদকের কাছে প্রেরিত এই চিঠিটি প্রকাশিত হয়েছে।

A MUSLIM OVER THE MOON?

"Arabia" (জার্নাল) is by far the superior newsmagazine regarding what is going on in the Muslim world today. Your reporting is extremely thorough and seeks to be as objective as possible. Your willingness to criticize political policies as well as religious happenings in the Muslim world is refreshing. As an American I would feel your slant on the West is basically fair. It would be most helpful if you would dispel a misconception prevalent in almost all Muslim countries. From Morocco to the Philippines it is commonly believed that Neil Armstrong heard the Azan on the moon, converted to Islam and is now engaged in the full-time propagation of the Muslim faith.

The US State Department has issued a memo saying that the story about Armstrong's conversion was untrue. The memo said "While stressing his strong desire not to offend anyone or show disrespect for any religion, Armstrong has advised department that reports of his conversion to Islam are inaccurate." The memo further says, "if post receives queries on this matter, Armstrong requests that they politely but firmly inform querying party that he has not converted to Islam and has no current plans or desires to travel overseas to participate in Islamic religious activities."

N.B. The memo was sent to all our diplomatic and consular posts.

Dr Phil Parshall
Director, Asian Research Centre Manila, Philippines

ব্লগের কেউ কেউ হয়তো এখনো আমার তথ্যপ্রমাণকে অস্বীকার করার চেষ্টা করবেন কারন brainwashed মানুষের অভাব নেই। তাদের জন্য একটি সাম্প্রতিক তথ্যসূত্র উল্লেখ করছি। ২০০৫ সালের সেপ্টেম্বর ৬ তারিখে মালয়েশিয়ায় অনুষ্ঠিত “গ্লোবাল লিডারশিপ ফোরাম” এ নীল আর্মষ্ট্রং অংশগ্রহণ করেন। মালয়েশিয়ার সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক “স্টার মালয়েশিয়া” তখন তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে যা প্রকাশিত হয় ৭ ই সেপ্টেম্বর তারিখে। সেই সাক্ষাৎকারে সৌভাগ্যবশত একটি বাক্য ছিল যা নিম্নরূপ :

Armstrong, 75, also denied he had heard the Muslim call to prayer on the moon and had converted to Islam.
Click This Link

গুজব সম্পর্কিত বিস্তারিত খবর
Click This Link

শেষ কথা

এই গুজবের ডালপালা ছড়ায় সম্ভবত ১৯৮০ সালের শুরুতে এবং তখন থেকে আজ পর্যন্ত মানুষের মুখে মুখে এবং বিভিন্ন ইসলামিক নিউজগ্রুপ ও অন্যান্য মাধ্যমে গুজবের পাখায় আরো রং চড়িয়ে সারা বিশ্বের সাধারন মুসলমানদেরকে বোকা বানানো হচ্ছে। সম্ভবত একজন আমেরিকান কাফেরের চাঁদের পবিত্র ভূমিকে অপবিত্র করে দেওয়ার ক্ষত ঐসব ইসলামী ধর্মব্যবসায়ীরা ভুলতে পারেনি। তারই ক্ষতিপূরণ তারা করতে চাইছে নীল আর্মষ্ট্রং কে মুসলিম প্রতীয়মান করার মাধ্যমে। ধর্ম ব্যবসা চাঙ্গা রাখার জন্যই তাদের এই নির্লজ্জ্ব দাবি “চাদেঁর বুকে প্রথম পা রেখেছে একজন মুসলমান”।

অশিক্ষিত সমাজের মানুষকে ব্যবহার করার জন্য গুজব/কুসংস্কার একটি প্রধান হাতিয়ার এবং এসব গুজব দ্রুত ছড়ানোর এক উর্বর ভূমি হল পৃথিবীর মুসলিমপ্রধান দেশগুলো যেখানে শতকরা ৫০-৮০ ভাগ লোকই হয় অশিক্ষিত বা অর্ধশিক্ষিত। দুঃখজনকভাবে এ দাবি অস্বীকার করার পর দুই দশক পার হয়ে গেলেও মানুষের মুখে, সংবাদপত্র, মুসলিম রেডিও স্টেশনগুলোতে এখনো এটি প্রচারিত হয়েই চলেছে যার প্রমাণ দৈনিক যুগান্তরে প্রকাশিত ঐ লেখাটি। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য তা হল বাংলাদেশের মানুষেরা “ফাটল কাহিনী” বিশ্বাস করলেও ইন্টারনেটে “আযান কাহিনী” বেশি প্রচলিত।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন মুসলিম দেশ বিশেষ করে বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে পীর ব্যবসা, তাবিজ ব্যবসা টিকিয়ে রাখতে ধর্মব্যবসায়ীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসক গুজব ছড়ায়। আলু, লাউ, মাংস, ডিমের খোসা, মাছের লেজে বা কাশ্মীরের আকাশে আল্লাহর নাম দেখা যাওয়ার মতো গুজব ছড়ানো হয় নিত্যনৈমিত্তিকভাবে। এবং আশ্চর্য হলেও সত্যি এসব “রাবিশ” বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই আমাদের সমাজে।

 

 

  • ১২৪ টি মন্তব্য
  • ১১৮২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫০ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১০
comment by: রাশেদ বলেছেন: হাছা কথা।

এইডা নিয়া ব্লগেও ক্যাচাল হইছিল। এক জামাতি পুস্টাইছিল। :D
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: তথ্য-প্রমাণ সব হাতেনাতে দিয়েছি। দেখি তারা কোন প্রমাণ দিতে পারে কিনা।

২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১২
comment by: নেমেসিস বলেছেন: হাহাহা.................. :) ইন্টারেস্টিং ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: মহা-ইন্টারেস্টিং!!!

৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১২
comment by: পথিক!!!!!!! বলেছেন: জানিনা রে বাপু ..তবে যুক্তি আপনার কথাতেই বেশী....

তাই যখন ধর্ম ব্যবসায়ীদের মুখে অনেকবার শুনেছি ...আমার বুদ্ধিও অতটা সাড়া দেয়নি বিশ্বাসে আবার প্রোটষ্টেও করিনি ....
তাই আজও সেই একই কারনে নিশ্চুপ....
কারনটি জানা আবার অজ্ঞাতও
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: শুধু যুক্তি নয় আজ সব প্রমাণ দিয়েছি। আজ যারা এই পোস্ট পড়বে সবার মন থেকেই আজ কনফিউশন দূর করতে পারব আশা করি।

৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৩
comment by: আরিফুর রহমান বলেছেন: এটা আগেও শুনেছি, হাস্যকর দাবি ধর্মব্যাবসায়ীদের।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: সম্ভবত একজন আমেরিকান কাফেরের চাঁদের পবিত্র ভূমিকে অপবিত্র করে দেওয়ার ক্ষত ঐসব ইসলামী ধর্মব্যবসায়ীরা ভুলতে পারেনি। তারই ক্ষতিপূরণ তারা করতে চাইছে নীল আর্মষ্ট্রং কে মুসলিম প্রতীয়মান করার মাধ্যমে। ধর্ম ব্যবসা চাঙ্গা রাখার জন্যই তাদের এই নির্লজ্জ্ব দাবি “চাদেঁর বুকে প্রথম পা রেখেছে একজন মুসলমান”।

৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৩
comment by: সাঈফ শেরিফ বলেছেন: আমিও জানতাম এটা মিথ্যা। এমনি ভাবে হোমিওপ‌্যাথির জনক স্যামুয়েল হানিম্যান, নেপোলিয়ান, উইল স্মিথ আরো অনেক কে মুসলিম বানিয়েছে সুবিধাবাদীরা।

তবে মুহাম্মদ আলী, মাইত টাইসন, কমলা দাস, গায়ক কেট স্টিভেন্স, তালেবানদের হাতে বন্ধি এক মহিলা সাংবাদিক (নাম মনে আসছেনা) রা যে মুসলিম হয়েছে সেটা সত্য, এবং কেনই যে তারা স্বধর্ম ত্যাগ করে সন্ত্রাসবাদের অপবাদধারী ইসলাম গ্রহণ করল, সেটাই রহস্য।

+ প্রাপ‌্য ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: এর কারন মানসিক দূর্বলতা।

৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৫
comment by: মেন্টাল বলেছেন: কাহিনীর তৃতীয় ভার্সন:
চাদে নীল আর্মস্ট্রং এর দেখা হয় এক মহাজ্ঞানী তিকোনাকার ছাগুর সাথে। ছাগু সব জানে এবং সে সকল প্রশ্নের উত্তর বলতে পারে। সেই ছাগু শুধু কথাই বলতে পারে না, সে টাইপও করতে পারে। এই মহাজ্ঞানী ছাগুর সংস্পর্শে এসে নীল আর্মস্ট্রং ইসলাম ধর্ম গ্রহণ করে।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৮

লেখক বলেছেন: এই মহাজ্ঞানী ছাগুর সংস্পর্শে এসে নীল আর্মস্ট্রং ইসলাম ধর্ম গ্রহণ করে।

জোশ!!!

৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৬
comment by: সালিশদার বলেছেন: পেলাস
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৩
comment by: সিন-লাম-মীম বলেছেন:


► যেখানে বাতাস নেই সেখানে আযান শোনে কিভাবে?
► চাঁদের সাইজ সম্পর্কে মুচলমান ধর্মব্যবসায়ীদের মনে হচ্ছে ধারনাই নেই
► লেখা সাবলীল হয়েছে - প্লাস

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: আমার কাছে মজার লেগেছে এটি - বাংলাদেশের মানুষেরা “ফাটল কাহিনী” বিশ্বাস করলেও ইন্টারনেটে “আযান কাহিনী” বেশি প্রচলিত।

৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৩
comment by: নতুন বলেছেন: চমৎকার তথ্য ও যুক্তি নিভর লেখা দেবার জন্য.....

আমি বুঝিনা কেন আমরা সবাই meracle এ বিশ্বাসের জন্য বসে থাকি... আর কিছু মানুষ তার সুবিধা নেয়...
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৮
comment by: নতুন বলেছেন: ""তালেবানদের হাতে বন্ধি এক মহিলা সাংবাদিক (নাম মনে আসছেনা) রা যে মুসলিম হয়েছে সেটা সত্"""

-- u can watch "the world is not enough"" bond movie...

there u can see an eximple..
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: জোর করে মুসলিম বানানো হয়েছে - এমনটাই বলতে চাইছেন কি?

১১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৮
comment by: মুকুল বলেছেন: ব্লগে আগেও দুই একটা জামাতি এই ধরনের পোস্ট দিয়েছে। এগুলারে বুঝাইলেও বুঝে না! *****
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: বন্ধুটির ভুল ধারনা তো ভাঙ্গালাম, কিন্তু পত্রিকা ও অন্যান্য মাধ্যমের এ খবরে বিশ্বাস করে আরো যেসব মানুষ "চাদেঁর মাটিতে একজন মুসলিমের প্রথম পদার্পণ" এর মতো ভুল ধারনা নিয়ে থাকবে তাদের ভুল ভাঙ্গাব কিভাবে? তাই এ পোস্টের অবতারনা, একই উদ্দেশ্যে আমি এই পোস্টের মূল বক্তব্য নিবন্ধ আকারে বাংলা উইকিপিডিয়াতে অর্ন্তভুক্ত করতে চাই।
রাগিব ভাইকে অনুরোধ, যদি তার কাছে এই পোস্টের বক্তব্য ও তথ্যসূত্র (অথবা অন্যান্য) যৌক্তিক ও নির্ভেজাল মনে হয় তবে আমাকে দয়া করে জানান। আমি এই লেখাটি যথাসম্ভব সমৃদ্ধ করে নিবন্ধ আকারে বাংলা উইকিপিডিয়াতে প্রেরণ করবো।

১২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩১
comment by: নেমেসিস বলেছেন: দেখা যাক এর পরও কোন বেন বেকুবে এই পোস্টটে মাইনাস দেয় ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: সত্যি বলতে কি আমিও অপেক্ষায় আছি ব্লগে "ব্রেইনওয়াশড" এর সংখ্যা নিরূপনের জন্য।

১৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪২
comment by: সেলিম তাহের বলেছেন: আিরফুর রহমান বলেছেন: এটা আগেও শুনেছি, হাস্যকর দাবি ধর্মব্যাবসায়ীদের।

>> সহমত
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: দুঃখজনকভাবে এ দাবি অস্বীকার করার পর দুই দশক পার হয়ে গেলেও মানুষের মুখে, সংবাদপত্র, মুসলিম রেডিও স্টেশনগুলোতে এখনো এটি প্রচারিত হয়েই চলেছে যার প্রমাণ দৈনিক যুগান্তরে প্রকাশিত ঐ লেখাটি।

১৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৬
comment by: লাইটহাউজ বলেছেন: চাঁদের ফুল সাইজ ছবি এখানে। কেউ কি আমাকে ফাটলটা একটু দেখিয়ে দেবেন?
Click This Link
১৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৭
comment by: আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: তালেবানদের হাতে বন্ধি এক মহিলা সাংবাদিক (নাম মনে আসছেনা) রা যে মুসলিম হয়েছে সেটা সত্.........


মহিলার নাম ইভোন রিডলী...প্রত্থম আলুতে ছবি সহকারে তাহার কাহিনী আসিয়াছিল। বর্তমানে বিলেতে আছেন। সন্ত্রাসী তালেবানদের কাছ হইতে এমনই ব্যবহার পাইয়াছিলেন যে তিনি ভুল বুঝিয়া, তালেবানের প্রেমে পড়িয়া, মানসিক ভারসাম্য হারাইয়া ম্লেচ্ছদের ধর্ম গ্রহণ পূর্বক ধর্মব্যবসার বেসাতি ছড়াইয়া দিয়াছেন।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: "ম্লেচ্ছ" এই শব্দটা আপনি প্রায়ই ব্যবহার করেন। শব্দটার সমার্থক শব্দ জানালে উপকৃত হতাম।আমার জানা মতে "ম্লেচ্ছ" শব্দের অর্থ নীচু সম্প্রদায়। তাই কি?

১৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৮
comment by: নতুন বলেছেন: বলেছেন: ""তালেবানদের হাতে বন্ধি এক মহিলা সাংবাদিক (নাম মনে আসছেনা) রা যে মুসলিম হয়েছে সেটা সত্"""

-- u can watch "the world is not enough"" bond movie...

there u can see an eximple..
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৯
লেখক বলেছেন: জোর করে মুসলিম বানানো হয়েছে - এমনটাই বলতে চাইছেন কি?
----

না... এটা কে এক ধরনের মানুষিক পরিবত`নের ফলে হয়ে থাকে,,,
ঐছবিতেও... তুরক্ষের রাজকুমারীকে ভিলেন কিডনাপ করেছিলো...এবং পরে দেখায়ায়... সে ভিলেন কে সহায়তা করে.. এবং তার বাবাকে ও মেরে ফেলে..
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: হুমমমম .......... ইভাল রিডলি সম্পর্কে আরো জানবার আগ্রহ বাড়ল।

১৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৮
comment by: অমলকান্তি বলেছেন: হ, এই গালগপ্প আমিও শুনছি(ফাটল কাহিনী)।
কিন্তু পরমানের অভাবে কিচু কইতে পারি নাই।
হালাদের আবার গলা উঁচা কি না।
আচ্ছা হ্যারা কি অহনও বিশ্বাস করে যে মুহাম্মদ(সাঃ) চাঁদ দুইভাগ করছিল।


ক যোগ দেওয়া হইল।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: এখানে চাঁদের হাই রেজলিউশন পূর্ণাঙ্গ ছবি আছে। দেখুন তো ফাটলটা দেখতে পান কিনা।

Click This Link

১৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০১
comment by: মামু বলেছেন: লাল আর্মস্ট্রং মুচলমান হইলে ইসলামের কি আসে যায়? দুনিয়ার সবাই যদি অমুচলমান তাকে তাতেও ইচলামের কিচু আচে যায় না।


লাল আর্মস্ট্রং চান্দে কি দেকিয়া কি করচিলেন, তাতে কি আসে যায়? লাল আর্মস্ট্রং চান্দে কিচু দেকা মানেই কি ওই ঘটনা সত্যি চিল? না দেকলে মিথ্যা চিল?

-------------------------------------------------------------------
(মুহাম্মদ আলী, মাইত টাইসন, কমলা দাস, গায়ক কেট স্টিভেন্স, তালেবানদের হাতে বন্ধি এক মহিলা সাংবাদিক (নাম মনে আসছেনা) রা যে মুসলিম হয়েছে সেটা সত্য, )

{মানসিক ভারসাম্য হারাইয়া ম্লেচ্ছদের ধর্ম গ্রহণ পূর্বক ধর্মব্যবসার বেসাতি ছড়াইয়া দিয়াছেন।}

হেগো মত লালআর্মস্ট্রং এর মাতা ও টিক না তাকিতে পারে। তাই আজান ছুনচিল আর ফাটা দাগ দেকচিল।

---------------------------------------------------------------------
তুমার মাতা যে টিক আচে তার প্রমান কি? আবাল কুনকান কার?
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: হেগো মত লালআর্মস্ট্রং এর মাতা ও টিক না তাকিতে পারে। তাই আজান ছুনচিল আর ফাটা দাগ দেকচিল।

আপ্নের তুমার মাতা যে টিক আচে তার প্রমান কি?

১৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০২
comment by: পুতুল বলেছেন: আমষ্ট্রং-এর পরনের পোষাক ভেদ করে অন্য কিছু কানে ডোকা সম্ভব ছিল কিনা, আমার সন্দেহ আছে! আর আমষ্ট্রং -এর চন্দ্রাবতরণও "এখন" অনেকের কেছে প্রশ্নাতীত নয়!

তা ভাই এত কিছু থাকতে ইসলামকে ডুবাচ্ছেন কেন! কবে কোথায় কোন ফতুয়ায় মাথা কাঁটা যাবে!
কিন্তু এদের বাড়াবাড়ী দেখলে (বিশেষ করে মিথ্যা বলে ধর্মকে বড় করতে চাইলে) মেজাজ খারাপ হয়ে যায়!

নাস্তিকদের যত রকমের দোষে দুষ্ট করতে চায়!

নিখুত অনুসন্ধানী পোষ্ট ব্লগে খুব বেশী পাওয়া যায় না। আপনার প্রায় সব কটি সে বিরল কয়েকটার মধ্যে উল্লেখ যোগ্য।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: ইসলাম সহ কোন পার্টিকুলার ধর্ম নিয়ে আমার বিশেষ কোন মাথাব্যাথা নেই। তাই আমি আমার ব্লগে পরিচিত প্রায় সব ধর্ম এবং তাদের অসঙ্গতিগুলো নিয়ে পোস্ট দেই। তবে ইসলাম সম্পর্কে বেশি পোস্ট আসার কারন হল ব্লগের অধিকাংশ ব্লগারই মুসলিম।

ধন্যবাদ।

২০. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০৪
comment by: নাভদ বলেছেন:
লেখক বলেছেন: "ম্লেচ্ছ" এই শব্দটা আপনি প্রায়ই ব্যবহার করেন। শব্দটার সমার্থক শব্দ জানালে উপকৃত হতাম।আমার জানা মতে "ম্লেচ্ছ" শব্দের অর্থ নীচু সম্প্রদায়। তাই কি?
---------------------------------------------------------------

আমি ঠিক শিউর না তবে, বন্কিম বা কার উপন্যাসে যেন পড়েছিলাম ...ম্লেচ্ছ, যবন এসব বলতে মুসলমানদের অবজ্ঞাভরে বোঝানো হচ্ছিল...যেমন অনেক সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ হিন্দুদের মালোয়ান বলে গালি দেয়...অনেকটা সেরকম সম্ভবত: ......




০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: ম্লেচ্ছ, যবন এসব বলতে মুসলমানদের অবজ্ঞাভরে বোঝানো হচ্ছিল.

আমারও তাই মনে হচ্ছে।

২১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:০৭
comment by: ক্যামেরাম্যান বলেছেন: আগে যখন বিচিত্রা বের হতো, তখন কোন এক সংখ্যায় এসংক্রান্ত একঁটা প্রতিবেদন বের হয়েছিল। প্রতিবেদক সরাসরি আর্মষ্ট্রং কে একটা চিঠি দিয়েছিলেন। উত্তরে তিনি তার ইসলাম গ্রহনের খবর পূরো বানোয়াট বলেন। বাসা বদলের সময় বেশ কিছু বইপত্রের সাথে আমার বিচিত্রার কালেকশনটাও হারিয়ে যায়। সেই সময় অনেক মানুষকে মন্তব্য করতে শুনেছি যে, সিআইএর চাপে ব্যাচারা ইসলাম ধর্ম পালন করতে পারছে না।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: সিআইএর চাপে ব্যাচারা ইসলাম ধর্ম পালন করতে পারছে না।

মজার তথ্য।

২২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:১০
comment by: নতুন বলেছেন: "" Stockholm syndrome """is a psychological response sometimes seen in an abducted hostage, in which the hostage shows signs of loyalty to the hostage-taker, regardless of the danger (or at least risk) in which the hostage has been placed. Stockholm syndrome is also sometimes discussed in reference to other situations with similar tensions, such as battered person syndrome, rape cases, child abuse cases and bride kidnapping. The syndrome is named after the Norrmalmstorg robbery of Kreditbanken at Norrmalmstorg, Stockholm, Sweden, in which the bank robbers held bank employees hostage from August 23 to August 28 in 1973. In this case, the victims became emotionally attached to their victimizers, and even defended their captors after they were freed from their six-day ordeal. The term Stockholm Syndrome was coined by the criminologist and psychiatrist Nils Bejerot, who assisted the police during the robbery, and referred to the syndrome in a news broadcast.

আরো জানতে...

Click This Link
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২১

লেখক বলেছেন: n this case, the victims became emotionally attached to their victimizers, and even defended their captors after they were freed from their six-day ordeal.

ধন্যবাদ দারুন একটা তথ্য জানাবার জন্য।

২৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:১০
comment by: জেনারেল বলেছেন: এচলামের বিরুদ্ধে বাজে কথা বলায় আপনের বিরুদ্ধে "--" এর কাছে রিপোর্ট করা হল।

লাইটহাউজের ব্যান করে ফাঁসি চাই
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন: হুজুর গোস্তাফি মাফ করেন। এইবারের মতো .......

২৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২১
comment by: বহুরূপী মহাজন বলেছেন: হা হা হা, আপনার পোষ্ট যথেষ্ট তথ্য বহুল। ধর্মব্যবসায়ীদের কাজই হল রাতকে দিন করে মানুষকে ধোকা দেয়া আর তা দিয়ে নিজেদের পেট চালানো।

কিন্তু আপনি এ পরিশ্রমটুকু যদি এদেশের ধর্ম ব্যবসায়ী, জামাত-শিবির এদের গোমড় ফাস করার কাজে ব্যয় করেন তাহলে অনেক ভাল হতো।

আপনার কাছে সে রকম কিছুর আশা রইল। আর কোন ধর্মের সমালোচনা না করে ধর্মব্যবসায়ীদের প্রত্যক্ষভাবে প্রতিরোধ করাটাই মনে হয় সবচাইতে ভাল। কেননা ধর্ম ব্যবসায়ীরাই সব সমস্যার মূল, ধর্ম নয়।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: জামাত-শিবিরের মতো নোংরা জিনিস নিয়ে আমি ঘাটাঘাটি করি না।

প্রতিটি ধর্মেই প্রচুর অসংগতি রয়েছে। একজন সাধারন মানুষ হিসেবে আমার দায়িত্ব এ সকল প্রশ্নের জবাব খুঁজে বের করা, শুধু বিশ্বাসের জোরে কোন কিছু মেনে নিতে আমি রাজি নই।

সরাসরি কোন ধর্মের সমালোচনা আমার কোন পোস্টে করেছি বলে মনে হয় না। আমার অধিকাংশ পোস্টের বিষয়বস্তু হয় সাধারণত স্রষ্টার অস্তিত্ব সংক্রান্ত, কোন পার্টিকুলার ধর্ম সংক্রান্ত নয়। তবে ধর্ম যেহেতু স্রষ্টার সাথে সম্পর্কিত তাই ধর্ম এসেই পড়ে।

২৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২৫
comment by: মামু বলেছেন: বিষয়টা নিয়া আমি আইজ রাতে মগবাজারে যামু।... :)

ওইকান তেকে একটা ফয়চালা নিয়া আসমু, সে পর্যন্ত আপেকা করেন।


----------------------------------------------------------------
মিথ্যা পেরমান হইলে তুমার খবর আচে।

তকন সরি কইয়া পুষ্ট দিবা, আর যারা তুমার পক্ষে মত দিব শুদু সেইগুলা রাকবা। অন্যগুলা মুইচ্যা দিবা।

সব শেষে চরি পুষ্ট ই মুইচ্যা দিবা।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: মামু আপ্নে প্রমাণ আনতে পারলে আমি চরি বইল্যা পোস্ট দিমু। ওয়াদা।

২৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২৬
comment by: হাসিব বলেছেন: লাইটহাউজকে মুরতাদ ঘুষণা দিয়া লাইটপোস্টে ঝুলায় দেয়া হোক ।


০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: হা হা হা।

কেউ কেউ আমাকে ডার্কহাউজ বলে। তাই মাঝে মাজে ভাবি আমার লাইটপোস্ট নিক নেওয়াই উচিত ছিল।

২৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৩৭
comment by: আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: ম্লেচ্ছ মানে মুচলমান, হেন্দুরা ডাকে এই নামে.......যেমন মুচলমানরা তাদের মালু ডাকে.:)
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: :) :) :)

২৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৩৯
comment by: স্ক্রু লুজ Screw Loose বলেছেন: :
মুসলমান নামক মুসলমানরে মুসলমান বানাইতে হোগা ফাইট্টা যায়, neil armstrong বুজি নিজে নিজে মুসলমান অইবো ?
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৪৪

লেখক বলেছেন: স্ক্রু লুজ কথাবার্তা ভদ্র ভাষায় কন। সত্যই স্ক্রু লুজ হইলো নাকি .....!!!

২৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৪৯
comment by: সুশীল সমাজ বলেছেন: Just Great Writeup. Salute to LIght House from Kechal!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ক্যাচাল আপনাকে মনে পড়ে। আপনার কাছ থেকে ভাল কিছু পোস্ট চাই।

৩০. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:২০
comment by: নেমেসিস বলেছেন:
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আনবিটেন ২২ । দেখা যাক আর কতোক্ষন পারেন ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি মাইনাসের জন্য। ব্লগে আর কেউ কি কোন পোস্টে মাইনাস কামনা করেছে?

অপেক্ষায় আছি ব্লগে "ব্রেইনওয়াশড" এর সংখ্যা নিরূপনের জন্য।

৩১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:২৭
comment by: মরা জিল্লুর(তৈলুর রহমান) বলেছেন: নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী যে আসলে ভিত্তিহীন তা কিন্তু অনেক আগেই মানুষ যেনেছে। তবে তাই বলে মানুষ ইসলাম বুঝে মুসলিম কি হয়না ? অন্তত মুসলিম হিসেবে আমি তা বিস্বাস করিনা।
একজ়ন ইসলাম গ্রহন করেছে আরেকজ়নের মন্তবয কটু হবে কেন?
যেমনঃ
আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: তালেবানদের হাতে বন্ধি এক মহিলা সাংবাদিক (নাম মনে আসছেনা) রা যে মুসলিম হয়েছে সেটা সত্.........

মহিলার নাম ইভোন রিডলী...প্রত্থম আলুতে ছবি সহকারে তাহার কাহিনী আসিয়াছিল। বর্তমানে বিলেতে আছেন। সন্ত্রাসী তালেবানদের কাছ হইতে এমনই ব্যবহার পাইয়াছিলেন যে তিনি ভুল বুঝিয়া, তালেবানের প্রেমে পড়িয়া, মানসিক ভারসাম্য হারাইয়া ম্লেচ্ছদের ধর্ম গ্রহণ পূর্বক ধর্মব্যবসার বেসাতি ছড়াইয়া দিয়াছেন।

এভাবে মন্তবয করা ঠিকনা।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: সব মানুষ জানেনি। দৈনিক যুগান্তরের লেখাটি দেখুন। আমার বন্ধুটি আমায় জোর গলায গর্ব করে বলে নীল আর্মষ্ট্রং কাহিনী।

হয়তো কেউ কেউ জেনে বুঝে হয়েছেন। ইসলামী মোল্লারা এত সুন্দর সাবলীল ভাষায় ইসলামী বয়ান দেন যে যেকোন ব্যক্তি মন্ত্রমুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করতে পারেন।

৩২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৩৪
comment by: মরা জিল্লুর(তৈলুর রহমান) বলেছেন: ইভোন রিডলীর ইসলাম গ্রহনের সতয্তা নিয়ে সন্দেহ থাকলে নিচের লিঙ্ক গুলি দেখুনঃ

http://en.wikipedia.org/wiki/Yvonne_Ridley

http://www.yvonneridley.org/

Click This Link

Click This Link
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: Stockholm syndrome - in this case, the victims became emotionally attached to their victimizers, and even defended their captors after they were freed from their six-day ordeal.

৩৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৩৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: খালি কি আমস্ট্রং এমন হাজারো অদ্ভুত কাহিনী মার্কেটে প্রচলিত। যেগুলার আগা মাথা কিছুই নাই। অশিক্ষিত জনগনের মাঝে এগুলা খুব পপুলার।

কথা হচ্ছে যুগান্তরের মত্ জনপ্রিয় পত্রিকায় এই সব ফাকা বুলি কেমনে ছাপে। অদ্ভুত। আমি মাঝে মাঝে কয়েকটা পেপারে রেফারেন্স সহ কিছু বিজ্ঞান বিষয়ক লেখা পাঠিয়ে ছিলাম কেউ কখনও ছাপে নাই। অথচ এই সব গাজাখুরি কথা ছাপে তারা।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: প্রতিটি পত্রিকায় শুক্রবারে একপাতা বরাদ্দ থাকে ইসলামী গাল-গপ্প প্রচারের জন্য। গাল-গপ্প না দিলে পেজ-মেকাপ কিভাবে হবে।

৩৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৫০
comment by: শান্তির দেবদূত বলেছেন: তথ্যবহুল পোষ্ট। এই গুজব অনেক আগেই শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। এইবার প্রমান সহ ভুল ভাঙ্গলো, ধন্যবাদ।

আসলে ইসলাম ধর্মের ব্যাপারে যথেষ্ঠ জ্ঞ্যান না থাকায় সাধারন মুসলমানরা এইসব গুজবে কান দিয়ে লাফালাফি করে ও নিজেদেরকে হাসির পাত্র করে।

" মুমিনগন, যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও" [49:06] --- এই খানে স্পষ্টভাবে কোন প্রকার গুজবে কান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অথচ আমরাই বেশি গুজবে নাচি।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: আসলে ইসলাম ধর্মের ব্যাপারে যথেষ্ঠ জ্ঞ্যান না থাকায় সাধারন মুসলমানরা এইসব গুজবে কান দিয়ে লাফালাফি করে ও নিজেদেরকে হাসির পাত্র করে।

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: সমস্যা হল তাদেরকে ভুল শুধরে দিলেও তা তারা মানতে চায় না।

৩৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৫১
comment by: শাহেদুর রহমান বলেছেন: ভালো পোষ্ট...অনেক কিছু জানলাম।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৬. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:০০
comment by: শান্তির দেবদূত বলেছেন: "Stockholm syndrome - in this case, the victims became emotionally attached to their victimizers, and even defended their captors after they were freed from their six-day ordeal"
------------- আপনার এই মন্তব্য প্রমান করে আপনি ইভোন রিডলীর ব্যাপারে কিছুই জানেন না। দয়া করে "মরা জিল্লুর(তৈলুর রহমান)" এর দেওয়া লিংকগুলো একটু ভিজিট করুন তারপর মন্তব্য করুন, কমেন্টতো আর চলে যাচ্ছেনা ।

মরা জিল্লুর(তৈলুর রহমান) ইভোন রিডলীর নিজস্ব ওয়েব সাইটেরও লিংক দিয়েছে, সেখানে ইভোন রিডলীর ৫০ মিনিটের একটা ইন্টারভিউ পাবেন, ঐটা দেখেন, তারপর মন্তব্য করুন, আমি আছি।
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: আমার নেট কানেকশন স্লো তাই ভিডিও দেখতে পারছি না। আপাতত বিবিসি ও ওয়াশিংটন পোস্টের রিপোর্ট দুটি পড়ছি।

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: ঐটি তার নিজস্ব সাইট নয়।
This site is produced by supporters and friends from around the globe of Sister Yvonne Ridley

৩৭. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:২২
comment by: মরা জিল্লুর(তৈলুর রহমান) বলেছেন: ঠিক আছে বুঝলাম মোল্লা বা হুজুর দের কোন Abilty নাই আমদের সঠিক ইসলাম বুঝানোর কিন্তু আপনার তো Abilty আছে অন্তত কুরানের আয়াত দিয়ে আপনি তাই বুঝালেল।
আপনারা মোল্লা বা হুজুর দের সু্যোগ দেন কেন। আপনারা সু্যোগ দেন বলেই তো প্রতিটি পত্রিকায় শুক্রবারে একপাতা ইসলামী লেখা লিখতে হুজুররা সু্যোগ
পায়।
নাকি আসলে আপনারা ইসলামবিদ্বেষে আক্রান্ত। নাকি লেখা ছাপানর চেস্টা করে Refused হয়েছেন।

০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৫

লেখক বলেছেন: আমার বোঝাব ঐশী গ্রন্থ কোরান? হাসালেন মশাই!!!

আমার ব্লগের লেখাগুলো পড়লে বুঝতে পারবেন কোন একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে আমি বসে থাকি না।

আমার যদি একটা লেখা ছাপায় তবে বাংলাদেশে হূরস্থূল পড়ে যাবে। বাইতুল মোকাররমে আমার বিরূদ্ধে জিহাদী মিছিল হবে।
আমি ভয় খাই!!! তাই তো এই ব্লগে চুপি চুপি ....

৩৮. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৯
comment by: তীরন্দাজ বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ, এত ধৈর্য নিয়ে ধর্মব্যাবসায়ী, ধ