সুপ্রিয়,
তুমি কি সেই?
অনন্তকাল ধরে আমি যার অপেক্ষায়?
হাজার লোকের মাঝে যাকে আমি খুঁজে বেড়াই?
আমি জানিনা সে তুমি কিনা,
তবে তোমার অস্তিত্ব করেছে আমায় মোহিত
তোমার জাদু মাখা কন্ঠস্বরে
বার বার হয়েছি আবিস্ট,
বুকের ভিতর এক অজানা শিহরন অনুভব করেছি
আগে কখনো এমন হয়েছে বলে মনে হয় নি,
আলো আঁধারে তোমার মুখটিও ভাল করে দেখিনি
জানিনা কিছু তোমার সম্পর্কে আমি,
কে তুমি? কোথায় থাক তুমি? কিচ্ছু জানিনা
জানার তেমন চেস্টাও করিনি
কি এক অজানা ভাললাগায়, অজানা শিহরণে
আবিস্ট ছিলাম আমি।
এত চেনা সব কিছু নতুন মনে হয়
নতুন স্বপ্নে বিভর থাকি আমি,
যখন তুমি চলে গেলে
শুধু বুঝলাম, কি যেন হারিয়েছি আমি,
অজানা কোথাও নিঃস্ব হয়েছি ,
অজানা এক কস্ট নিয়ে খুঁজে ফিরছি।
তাইতো আকাশের কাছে এই খোলা চিঠি
প্রান্তর থেকে প্রান্তরে, নীলিমার মাঝে
তোমায় খুঁজে ফিরছি ,
যদি তূমি পাও এ চিঠি, আমায় দেবেকি
দিনভর এমন সুখের অনুভুতি,
সেই ক্ষণের অপেক্ষায়্.........
আমি
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


