আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

রঙীন কান্না

১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

শেয়ারঃ
0 0

অত রঙ কেন মুখে, সিনেমার পোস্টারের মত?

রং মাখি কি সুখে
আজে আজে কথা বলিস যত।

রং তো রঙীন হবার জন্য, সেকি সুখের নয় ?

অত কিছু কি বুঝি
রঙ দিয়ে পেট চালাতে হয়।

অদ্ভুত কথা তো, রঙ লাগিয়ে কি পেট চলে?

কান্না কি কেঊ দেখে
রঙ ঢঙ্গেই তো সবাই ভোলে।

কেন যাস বিপথে, কেনই বা রঙীন ছলনা?

পথই যে দিলি তোরা
হৃদয়ে তো ঠাঁই দিলি না।

 

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
জিনাত বলেছেন: কেন যাস বিপথে, কেনই বা রঙীন ছলনা?
পথই যে দিলি তোরা
হৃদয়ে তো ঠাঁই দিলি না।

বেশ লিখেছেন
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল লাগল ।

২. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০১
জটিল বলেছেন: হুমম এসব রঙ মাখিয়েদের জন্যে দুঃখ হয় না আর । চলুক সব
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

৪. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩
অদৃশ্য বলেছেন: সবার মনের ভেতরেই যে রং........কারো সুপ্ত কারো জাগ্রত, কারো প্রকাশিত অথবা অপ্রকাশিত।

ভালো লাগলো।
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৮
ফারুক আহেমদ রনি বলেছেন: মন্তব্য করবো না বলেও করছি...
তোমার লেখা ছন্দেই প্রকাশ ভাল

পথই যে দিলি তোরা
হৃদয়ে তো ঠাঁই দিলি না।

ভাল লাগলো
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল লাগল । কমেন্ট না দিলে রাগ করব।

৬. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৮
আইরিন সুলতানা বলেছেন: সরাসরি না বলেও রঙের আড়ালে কাদের চেহারা তা বুঝতে পারা গেছে ..
এখানে দু'পক্ষের আলোচনা চলছে...এক পক্ষ প্রশ্ন করছে আরেকজন উত্তর, এই দুইয়ের মাঝে এই গ্যাপ দিলে বুঝতে সুবিধা হতো ...

+
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। এখনই করে দিচ্ছি । ভাল লাগল ।

৭. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৯
আমি_একজন.মানুষ বলেছেন: হৃদয়ে ঠাঁই মিলবে না...এই একই কথা এখানে Click This Link বলার চেষ্টা করেছিলাম..++
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: জানি, আগেই দেখেছি ।

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪
সকালে উঠিয়া তিনি মনে মনে বলেছেন: মঞ্চনাটকে আমিও বেশ কয়েকবার অভিনয় করেছি। মনে পড়ে একবার ধুম্রগ্যাস দেখে ভুল করে স্টেজে এক বন্ধু তার ডায়ালগ শেষ না করেই স্টেজ ছেড়ে চলে গিয়েছিল। সে কথা মনে হলে এখনো হাসি পায়। http://music.kamal.com.bd
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: তাই নাকি ? ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭
প্রথম বাংলা বলেছেন:
পড়েছি অন্যখানে। ভালত অবশ্যই,
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩০
মনিরুজ্জামান কবির বলেছেন: পথই যে দিলি তোরা
হৃদয়ে তো ঠাঁই দিলি না।
এ দুটো লাইনের মানে বুঝলামনা।
লেখাটা চমৎকার হয়েছে।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: অনেকেই এটা বুঝে না। তবে না বোঝার মত কিছু কি?

১৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৭
মৃন্ময় আহমেদ বলেছেন: অতঃপর জানতে পারে, তারা অশুচি।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন: শুচি ক্য়জন ?

১৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
রং মাখি কি সুখে
আজে বাজে কথা বলিস যত................................


ভালো লাগল আপনার কবিতাটি।
কেমন আছেন?


ভালো থাকুন।
শুভেচ্ছা রেখে গেলাম।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: ভাল আছি । আপনার কি খবর? সত্যি কি ভাল লেগেছে ? ভাল থাকবেন।

১৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৯
ফারুক আহেমদ রনি বলেছেন: লীনা আছো কেমন? আজ তোমার কোন কবিতা দেখছিনা?
ভাল থেকো
১৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
মমমম১২ বলেছেন: কত সহজে কত কঠিন কথা বলেছেন।
ভালো লাগলো।
১৭. ১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮
ভাস্কর চৌধুরী বলেছেন:

ভালো হয়েছে.............তাই আমার ভালো লেগেছে। মিছে বলে কি লাভ! সত্যি বলছি বড্ড ভালো লেগেছে।
ভালো আছেন শুনে ভালো লাগল।
আমি! এই তো আছি আপনাদের মাঝে। চলছে জীবন যেমন-তেমন।
তবে ব্যাস্ততার মধ্যে আছি প্রচন্ড।

ভালো থাকবেন কবি আপু।
১৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
খাখা বলেছেন: জীবনে জীবনে যোগ
যদি হয় কখনো গোপনে
সেখানেও রঙ আছে, রঙের খোয়াড়ে‍।
যারা আছে দেহ দিয়ে
হাতে নিতে পেটের খোরাক
তারাও আমার বোন, ভালোবাসি তারে।
১৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
কালপুরুষ বলেছেন: নতুন ধাঁচের লেখা, নতুন ভাবনার খোরাক- প্রশ্ন ও উত্তর ভালো হয়েছে। মানুষ এভাবেই নিজের প্রতিবিম্বকে প্রশ্নবিদ্ধ করে- সব উত্তর কী সঠিক হয়?
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: ভাল লাগল আপনার কমেন্ট টা। ভাল থাকবেন।

২০. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২২
কালপুরুষ বলেছেন: --অত রঙ কেন মুখে, সিনেমার পোস্টারের মত?

জোকার সেজেছি আমি ভবের সংসারে,
ভালবাসা কারে কয় বুঝেছি হাড়ে হাড়ে।

--রং তো রঙীন হবার জন্য, সেকি সুখের নয় ?

রং মেখে সঙ সেজে ভুলছি মনের দুঃখ ব্যথা,
রঙ দিয়ে যায় কী ঢাকা পুরোনো সেই স্মৃতিকথা?


--অদ্ভুত কথা তো, রঙ লাগিয়ে কি পেট চলে?

বুকে আমি বেঁধেছি পাথর নেইকো পেটে ক্ষুধা,
দিবানিশি করছি যে পান তোমার নামের সূধা।

--কেন যাস বিপথে, কেনই বা রঙীন ছলনা?

তোমার পথের হারিয়ে দিশা এখন আমি একা,
রঙ দেখেইতো চিনবে আমায় হয় যদিগো দেখা।
২১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০১
প্রথম বাংলা বলেছেন:
আসলে আমরা সবাই জোকার।
২২. ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৯
অরণ্য আনাম বলেছেন: আমি হলাম সবচেয়ে বড় জোকার......:))

 

মোট সময় লেগেছে ২.৭৭২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ জানুয়ারী ১০; থাকিঃ ঢাকায়;
শখঃ ছবি তোলা, রান্না কর, ঘুরে বেড়ানো, ছড়া...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ