ডুব স্বপনে, স্বপ্ননদীটি পাড়ি দেই
নষ্টবেলার কষ্টলোকের ধূসর সীমানা ছেড়ে
চলে যাই ওপাড়েতে স্বপ্নলোকের দ্বারে ।
সোনালী দ্বারটি ছুঁতেই
স্বপ্নপরী মিস্টি হেসে বলে, ভয় নেই
স্বপ্ন সুখে ভাসবে শুধু, নাই দুঃখের ছিঁটেফোটা,
স্বপ্নপুরির চারিদিকে রঙীন আলোর ছ্টা ।
চারিদিকে দেখি শুধুই
স্বপ্নীল, বর্ণীল, মায়াময়, ধোঁয়াসে ভুঁই
স্বপ্নরাঙা প্রজাপতিগুলি বুকে সুখের কাঁপন তুলে
উড়ে ঊড়ে নেচে বেড়ায় স্বপ্নচুড়া ফুলে ।
স্বপ্নছোঁয়া গাছের নীচেই
স্বপ্ন ফেরিওয়ালাদের বড্ড হৈ চৈ ,
স্বপন পাড়ের হাট বসেছে, বেশ জমেছে বেচাকেনা
হরেক রকম স্বপ্ন পাবে অচেনা কি চেনা।
মোড়ক ভরা স্বপ্নগুলি ছুঁই
স্বপ্ন কিনি কেমন করে, কানাকড়ি কই?
স্বপ্ননায়ে ফিরি এপাড়ে, একটুখানি স্বপ্ন নিয়ে চোখে
(ভাবি) কবে সব স্বপ্ন কিনে রইবো মহাসুখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

