আমি তোমাকে আগেও দেখেছি
তাই নাকি? কোথায়? আগে কি কখনও কথা বলেছি?
আমার আগের অফিসে, কাজে এসেছিলে
কলিগের সাথে কথায় ব্যস্ত ছিলে ।
আমি কেন দেখিনি?
সে সৌভাগ্য যে তখন আমার হয়নি ।
তোমার দেখছি আরেক টা নামও আছে
এ নামে কে কে ডাকে ?
কেউ না, আমি আমাকে ডাকি, নিজের দেওয়া নাম
তাই, ভালই হলো, নামটা জেনে রাখলাম ।
আচ্ছা, তাহলে আমি ডাকি ?
সে অধিকার পাওয়া যাবে নাকি?
অধিকার নিয়ে নিতে হয় কেউ দেয় না
তাই, অনেক কিছুর অধিকার নিলাম কিন্ত , না শুনবো না ।
তুমি যে কত সুন্দর, সে তুমি নিজেও জাননা
কি আমি? পাগলের মত কথা বোলনা ।
সত্যি এত সুন্দর তুমি, সুন্দর তোমার মন
এত অল্প সময়ে মন দেখলে কখন।
অল্প সময়? চিনিত অনেক দিন ধরে
তাই? আগে বলনিতো জানবো কি করে ।
তুমিই চিনলে যে অল্প দিন, আগে বলা হয়নি তাই
ওতো মুখ চেনা, তাতে কি ঠিক চেনা যায় ?
প্রথম দেখায় মনে হয়েছিল, এই তো সে, আমিতো একে চিনি
কই আমিতো সেকথা বুঝিনি ।
তুমি ব্যাস্ত ছিলে অন্য কাউকে চেনাতে, আর কোন দিকে তাকাচ্ছিলেনা
আমি তো তোমায় তখন চিনতাম না ।
তুমিতো কল্পনার বাসিন্দা, বাস্তব পৃথিবীতে একটু কম থাক তাই
কিযে বলনা ছাই ।
মনে মনে কি বলেছিলাম জানো, ওগো মেয়ে শোনো না,
আমি তো তোমায় চিনি অনেকদিন ধরে, তুমিই আমায় চিনলে না ,
আহা, কেন যে তখন সে কথাটা বুঝতে পারলাম না ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


