২৫শে মার্চ, আজ সেই সে দিন
যেদিন, তোমাকে জানাতে চেয়েছিলাম
আমাদের বিমুর্ত ভালবাসা
ধারণ করছে অবয়ব,
চঞ্চল নতুন প্রাণ ।
সোহাগী গলায় বলেছিলাম
নতুন একটি উপহার আছে তোমার জন্য
এর বিনিময়ে আমায় একটা লাল-সবুজ শাড়ী কিনে দেবে,
সবুজ শাড়ীতে লাল পাড়
কপালে লাল টিপ
খোপাতে রক্ত জবা
লাল রেশমী চুড়ি
আমি প্রদীপ জ্বলিয়ে আসব তোমার কাছে
শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে
কানে কানে অস্ফুট স্বরে বলব
সেই উপহারের গল্প।
তুমি হেসেছিলে, বলেছিলে কি যে ছেলেমানুষী কর না।
সেদিন কি কৃষ্ঞ্চ পক্ষের রাত ছিল ?
দুপুর থেকেই তোমার পথ চেয়ে
বিকেল, সন্ধ্যা গড়িয়ে গেল
নিরব, নিথর, উদ্ভিগ্ন আমি
নিকশ-কাল থমথমে সে রাত
ঝিঁঝিঁর ঝাঁঝাঁন ডাক আর কুকুরের কান্নায়
রাত বাড়ে ।
হঠাৎ সব কিছু তোলপাড়
চারিদিকে শুনি শুধু দানবের গর্জন
হায়েনার থাবা
অন্ধকারে আমি একা
শুধু আর্তনাদ আর অস্ফুট কান্না
হিম হওয়া শক্ত হাতে জানালার গারদ
খিরকির ছিদ্রে রাখা শংকিত চোখ
শুধু তোমার অপেক্ষায় থেকেছে
ক্লন্তিতে, উকন্ঠায় কখন যেন ঘুমিয়ে পড়েছি ।
সেই থেকে দীর্ঘ নয়টি মাস খুঁজেছি
তোমার অপেক্ষায়
আমার পালানো প্রহর
আমার উৎকন্ঠিত হৃদয়।
তোমার ভালাবাসার অস্তিত্ব
সেই উপহার
তিলে তিলে আমার মাঝে রুপান্তরিত অবয়ব
কিন্ত কার জন্য?
আজ কতটা বছর চলে গেল
এখনো খুঁজি
ভাবিনি আমায় উপহার দেবে বলে
সবুজ ঘাসে লাল রক্ত দিয়ে
একটা লাল সবুজ শাড়ি দিয়ে গেছ ।
সবুজ-লাল শাড়িতে
অনন্যা সাজিয়েছ আমায় ।
আজও আমি তোমার অপেক্ষায়
লাল সবুজ শাড়িটি বুক নিয়ে
প্রহর গুণি,
যদি ফিরে আস
চেনা পথ যদি দৈবাত মনে আসে
শংকিত আমি- কি দিয়ে স্বাগত জানাব?
তোমার সেই উপহার
আজ মরণ নেশায়
মৃত্যুর সাথে পথ হাঁটছে ।
আমায় ক্ষমা কর
লাল-সবুজ যে আজ শুধুই আড়ম্বর
বুকে ধারণ করতে পারিনি ।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।