somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভালবাসার গল্প

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন খুব সকালে উঠলাম সূর্যোদয় দেখার জন্য, প্রকৃতি কি অপরুপ সাজে সেজেছে, আল্লাহ্‌র সৃষ্টি করা অপূর্ব, অবর্ণনীয় সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আমি বসে বসে আল্লাহ্‌র সৃষ্টির শোভা দেখছিলাম, হঠাৎ আমার মনে হল আমি সৃষ্টি কর্তা আমার পাশে আছেন এবং আমার সাথে কথা বলছেন----

তিনি আমাকে জিজ্ঞেস করলেন "তুমি কি আমাকে ভালোবাসো " ?
আমি উত্তর দিলাম অবশ্যই আমি আপনাকে ভালবাসি, আপনি আমার স্রষ্টা ও পালনকর্তা।

তিনি আমাকে আবার ও জিজ্ঞেস করলেন "তুমি যদি শারীরিক ভাবে অক্ষম হউ তখন কি আমাক ভালবাসবে"
আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম, আমি আমার হাত, পা, সমস্ত শরীরের বিভিন্ন অংশ দেখতে শুরু করলাম এবং চিন্তা করতে লাগলাম যে এইগুলা না থাকলে আমার কি হত, আমি কি কি করতে পারতাম না । তাঁর পর বললাম উনাকে, হে আল্লাহ্‌ আমি জানি এটা খুব কষ্টের বিষয় তাঁর পর ও আমি আপনাকেই ভালবাসব ।

তিনি বললেন, " তুমি যদি অন্ধ হতে আর আমার এই অপরুপ সৃষ্টি কে দেখতে না পেতে তাহলে কি তুমি আমার সৃষ্টির প্রশংসা করতে ?"
আমি মনে মনে ভাবলাম কোন কিছু না দেখে কেমন করে তাঁর প্রশংসা করা যায়, কিভাবে ভালবাসা যায়, তারপর আমার মনে হল সেই সব অন্ধ মানুষদের কথা যারা জন্ম থেকেই কিছুই দেখতে পায় না। তাঁর পরেও তারা আল্লাহ্‌ এবং তাঁর সৃষ্টির কত কিছুকেই তো ভালো বাসে। আমি তখন প্রভু কে বললাম, জানি এটা তে সমস্যা হবে তবুও আমি আপনাকেই ভালবাসব।

তিনি বললেন, " তুমি যদি বধির হতে আর আমার কোন কথা শুনতে না পেতে তুমি কি তখন ও আমার কথা শুনতে চাইতে, আমাকে ভালবাসতে"

আমি আবার ও ভাবলাম, দ্বিধায় পড়ে গেলাম, প্রভুকে বললাম যদিও এটা কষ্টকর তারপর ও আমি আপনার ই কথা শুনতাম আপনাকেই ভালবাসতাম।

তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, "তুমি যদি বোবা হতে, কিছুই বলতে না পারতে তখন ও কি তুমি আমার নাম উচ্চারন করতে, আমার প্রশংসা করতে, আমাকে ভালবাসতে ?"

আমি ভাবলাম একজন মানুষ কি করে কিছু না বলে নাম উচ্চারন করতে পারে, প্রশংসা করতে পারে, তারপর আমার মনে হল কত আল্লাহ্‌ তো আমাকে পরীক্ষা করতে পারেন। আমার মনে হল আল্লাহ্‌র নাম নেবার জন্য তাঁর প্রশংসা করার জন্য তো মুখের দরকার নাই। অন্তর ই যথেষ্ট, অন্তর দিয়ে ডাকলে খোদা অবশ্যই শুনবেন।
তখন আমি উত্তর দিলাম, হে খোদা আমি তাঁর পরেও তোমার নাম উচ্চারন করব তোমার প্রশংসা করব, তোমাকেই ভালবাসবো।

আমার পালনকর্তা আবার ও জিজ্ঞাসা করলেন, "তুমি কি সত্যিই আমাকে ভালবাস?"
সঙ্গে সঙ্গে সাহস এবং একটি শক্তিশালী ভাবে আমি নির্ভয়ে উত্তর দিলাম " হ্যাঁ পালনকর্তা! আমি আপনাকে ভালবাসি কারণ আপনি এক, অদ্বিতীয় এবং প্রকৃত সৃষ্টিকর্তা !"

আমি ভাবলাম ভালো উত্তর দিতে পেরেছি । আল্লাহ্‌ আমাকে বললেন "তাহলে পাপ কর কেন ?"
আমি অবাক হয়ে চেয়ে থাকলাম, উত্তর দিলাম " খোদা আমি তো মানুষ আর মানুষ এর ভুল হয়, আমি তো নিখুঁত না, আর এর জন্যই তো পাপ করেও পরে অনুতপ্ত হই, তোমার দরবার এ হাত তুলে ক্ষমা প্রার্থনা করি "

আল্লাহ্‌ আমাদের সমস্ত পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন । আমিন

সংগৃহীত এবং ঈষৎ পরিমার্জিত



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×