'তোমার লাইফে দেখবা আবার কেউ আসবে। অথবা তুমিই নিজের জন্য আরও ভালো কাউকে খুঁজে নিও।'
তোমার সাথে শেষ দেখায় তোমার বলা এই কথাগুলো আমার মনে আছে। খুব হাসি পেয়েছিল তোমার কথাগুলো শুনে। আমি নিজের জন্য ভালো কাউকে খুঁজে নিবো? তুমি কি কল্পনাও করতে পারবে তোমাকে কতোটা ভালোবাসি আমি? পারলে হয়তো কথার কথা হিসেবেও কথাটি বলতে না।
সে যাই হোক, কেউ একজন এসেছিল বটে। এতো তাড়াতাড়িই এমনটা হবে ভাবিনি। কিন্তু কেবল ক'দিনের বন্ধুত্ব ধরে কারো প্রতি দুর্বল হয়ে যাওয়ার ঘটনাই দেখলাম।
সত্যি কথাই বলি। তুমি চলে যাওয়ার অনেকদিন পর একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। মাঝে মাঝে মেয়েটার সঙ্গে কথা বলতাম। বিশেষ করে যখন মন খুব খারাপ থাকতো, তখন ওর কথা শুনতাম। ও একশো'টা কথা বললে আমি বলতাম একটা। এ জন্য ও অবশ্য আমাকে জড় পদার্থ বলে ডাকতে শুরু করে। কিন্তু কী করবো, আমার বলার কিছুই নেই। সে আমাকে ফ্রেন্ড হিসেবে ফোন করে, আমি ফোন করি, ও কথা বলে যায়, আমি শুনে যাই। কখনো ও বিরক্ত হয়, কখনো ও অবাক হয়।
এতোকিছুর মধ্যে একদিন ও জানলো তোমার কথা। সব খুলে বললাম। ও দাবি করলো তোমার ফোন নম্বর দিতে। ওর নাকি এভাবে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর অভিজ্ঞতা আছে। ওর সঙ্গে আগে পরিচয় থাকলে নাকি সে যেভাবেই হোক আমাদের মিলিয়ে দিতো।
তোমার ফোন নম্বরগুলো খোলা নাকি বন্ধ আমি জানি না। তোমার জন্মদিনে পাঠানো এসএমএসগুলোর ডেলিভারি রিপোর্ট আসেনি। এছাড়াও আরেকজনকে উকিল ধরে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার চেষ্টা করাটা কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, আমি জানি এভাবে কাজ হবে না। তাই ওকে তোমার ফোন নম্বর দিলাম না।
এভাবে দিন গড়াতে থাকলো। যখন তোমাকে অনেক বেশি মনে পড়তো, তখন তোমার আর আমার মজার মূহুর্তগুলো ওর সঙ্গে শেয়ার করতাম। ও শুনে খুব মজা পেতো। আমিও টের পেতাম আমার চোখগুলো স্বপ্নীল হয়ে উঠেছে। সেই দিনগুলো আমার জীবনের সবচেয়ে সুখী দিন ছিল।
কিন্তু একসময় টের পেলাম ও আমার প্রতি দুর্বল। ও নিজেই বিভিন্ন কৌশলে সেটা আমাকে জানাতে চেষ্টা করলো। ও যতোই ঘুরিয়ে বলুক না কেন, ওর অ্যাপ্রোচ দেখে আমার বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু আমি ওকে আগেই বলে দিয়েছি, আমি কেবল তোমার জন্য অপেক্ষা করবো। আর কারো দিকে আমি তাকাবোও না, কাউকে নিয়ে ভাববোও না, কাউকে নিজের সাথে জড়াবোও না।
মেয়েটা কনফার্ম করতে চাইলো। একবার নয়, বারবার চাইলো। আমি সোজা ভাষায়ই বলে দিলাম।
এরপর ওর আর কোনো খবর নেই।
তবে আজ ও আবার ফোন করলো। যেন কিছুই হয়নি এমনভাবে কথা বললো। আমি বুঝতে পারলাম ওর মানসিক অবস্থা। হতাশা ঢাকার চেষ্টা করলেও সফল হতে পারেনি সে। কিন্তু আমিও তাকে কিছু বলিনি। কী বলবো বলো? আসলেই তো কিছু হয়নি। তাই না?
পৃথিবীটা সত্যিই অদ্ভুত। বেশিরভাগ মানুষই কেন যেন যা চায় তা পায় না। যা চায় না তাই নিজে নিজে এসে বসে থাকে। এই অদ্ভুত নিয়ম না করলে সৃষ্টিকর্তা হয়তো খেলাটা উপভোগ করতে পারতেন না।
কাউকে ফিরিয়ে দিয়ে কোনো পৈশাচিক আনন্দ অনুভব করছি না আমি। তবে অনেকক্ষণ কথা শেষে যে শূন্যতাটা সৃষ্টি হয়, সেখানেই আমি তোমাকে খুঁজে পাই। আর এই শূন্যতাই আমাকে ভালো রাখে, আমার আশাকে জাগিয়ে রাখে। তুমি না থাকলেও এই শূন্যতাটা তোমাকে ঘিরেই।
আমি কোনোদিন বলতে পারবো না বা বলতে চেষ্টাও হয়তো করবো না তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার কাছ থেকে বারবার না শোনার ভয়ে তোমার সাথে কথা বলতে পারি না। কিন্তু মন সারাক্ষণই খুব জানতে চায়, তুমি কেমন আছো। কে জানে, হয়তো কোনো মূহুর্তে সাত-পাঁচ না ভেবেই বলে বসবো, আজও ভালোবাসি তোমাকে।
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।