হতাশা কি ফোঁটায় পরিমাপ করা যায়?
অবশ্যই না। কিন্তু এখন ভুল-ত্রুটি নিয়ে ভাবতে ইচ্ছে করছে না। মনে যা আসছে তাই লিখে ফেলছি। কারণ, হতাশা যদি চোখের পানির মতো মাপা যেত, তাহলে হয়তো আমার হতাশার পরিমান এক ফোঁটার মতোই হতো।
আমি স্বপ্ন দেখতে শিখেছি অনেক আগেই। আর কী নিয়ে স্বপ্ন দেখবো, সেটা এনে দিয়েছিলে তুমি। সেই থেকে স্বপ্ন দেখা ভুলিনি। তুমি আমাকে ভুলে গেছ, কিন্তু আমি আমাদের দেখা সেই স্বপ্ন ভুলিনি। তুমি আমাকে জানিয়েছো কীভাবে স্বপ্নহত্যা করে তুমি নতুনভাবে সব সাজিয়ে নিয়েছো। তুমি তোমার ভালোর জন্যই তো সব করেছো। তাই আমি মন খারাপ করলেও হতাশ হইনি।
কেন যেন মনে হয়, শত বাধা-বিপত্তি থাকার পরেও একদিন তুমি ঠিকই আসবে। যদি না আসো, সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু আসবে, এই আশা, কিংবা দূরাশা নিয়ে বাঁচতে যদি একটু শান্তি পাই, তাহলে থাক না আশাটুকু।
এক ফোঁটা হতাশা আর অনেকখানি আশা, সবই এখনও তোমাকে ঘিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




