৮৯ থেকে ৯২ এর দিকে আমি তেহরানে ছিলাম সেই সময়কার একটি কবিতা।
বিষন্ন আমি বসে আছি
সাতসমুদ্র নদী পার হয়ে এখানে,
তুমি ওখানে, আমার দেশের কাছাকাছি,
পাশাপাশি সব পরিচিত যায়গায়।
ভীষণ কষ্ট এই একাকিত্তের বোঝা
সব কিছুকে হারিয়ে শুধু মনে পড়ে তোমায়।
ঐশ্বর্য, সম্মান, স্বাধীনতা সবকিছুই
ঠুনকো মনে হয়, ভালবাসার কাছে ।
সুতরাং ক্ষমা কর আমায়
হা হুতাশ করে কি ভালোবাসা পাওয়া যায়?
জীবন বয়ে যাবে বহতা নদীর মত।
এ জীবন আমি চাই বা না চাই।
যা কিছু সহযোগিতা আমি তা দিতে আপারগ,
যখন প্রয়োজন তোমার।
তুমি কি দেখতে পাওনা
সবাই কি দেখতে পাচ্ছেনা
আমি কত অসহায়
ঠিক যেমন একজন ছোট্টো শিশু অথবা
একজন কয়েদী ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


