somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মুর্হুতে দরকার হিমু পার্টির সরকার

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাম:
হিমু দল, ইংরেজিতে হিমু পার্টি।

মূলনীতি:
দলের জন্য হলুদ প্যাড তৈরি করা হবে। গঠনতন্ত্রে তিনটি মূলনীতি বা স্তম্ভ হবে যার ১ম স্তম্ভ সততা, ২য় স্তম্ভ সততা ও ৩য় স্তম্ভ সততা।

সদস্যদের যোগ্যতা ও সংগ্রহ পদ্ধতি :
১. অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
২. হিমুনীতিতে বিশ্বাস ও জ্ঞান থাকতে হবে।
৩. সৎ মানুষের খোজে আমাদের লোকজন ঘুরে বেড়াবো। জীবনে কখনো কোন অন্যায় করেনি এবং মিথ্যা কথা বলেন নি এমন লোকটে বানানো হবে প্রেসিডেন্ট।
৪. অসৎ রাজনীতিবিদদেরও দলে আনার নিয়ম থাকবে তবে, তারা প্রথমে যাবে বায়তুল মোকারমে। সেখানকার খতিব তওবা করাবেন। তারপর আসবেন শহীদ মিনারে সেখানে তাদের সততার পরিমান অনুযায়ী কানে ধরে উঠবস করতে হবে। তারপর সোনা রুপায় তাদের গোসল করিয়ে হলুদ পান্জাবি পরিয়ে দলে নেয়া হবে।

সদস্য বাতিল পদ্ধতি:
গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতায় থাকা অবস্থায় কেউ যদি অন্যায় করে সেক্ষেত্রে জাহাজে করে তাকে নিঝুম দ্বীপে পাঠিয়ে দেয়া হবে। পাঠানোর আগে তার কপালে সিল লাগিয়ে দেয়া হবে। সিলে লেখা থাকবে ইংরেজিতে- Dishonest মানে অসৎ।

দেশের সেবায় সাংসদদের কর্ম পদ্ধতি:
সাংসদদের সাইকেল চালনায পারদর্শী হতে হবে। কারণ তারা সাইকেলে করে অঞ্চল ঘুরে বেড়াবে। সংসদ চলার সময় শুধু ঢাকায় আসবেন বাকি সময় থাকবেন নিজ নিজ অঞ্চলে। মন্ত্রীরা মন্ত্রীপাড়ায় থাকবেন না। তাদের চালা করে চৌকি পেতে দেয়া হবে হোটেলের মত। তারা সচিবালয়ে হেঁটে যাতায়াত করবেন।

কিছু ব্যতিক্রমী মন্ত্রণালয় খোলা হবে:
হাসি মন্ত্রণালয় (দেশের মানুষকে অনাবিল হাসিতে রাখতে), রাজনীতিবিদ সংশোধনাগার মন্ত্রণালয় (অন্য দলের বখে যাওয়া রাজনীতিবিদদের জন্য), ভিক্ষুক মন্ত্রণালয়, হিমু মন্ত্রণালয় (যা দেশের হিমুদের পুর্নবাসন ও হিমু চর্চা বেগবান করতে কাজ করবে)

দলের চাঁদা তোলার নিয়ম:
দলের প্রত্যেক সদস্য যেহেতু দলে প্রবেশের পর হিমু হয়ে যাবেন তাই তারা খালি পায়ে হাঁটবেন, পূর্ণিমার রাতে মিটিং করবেন, পরবেন শুধুমাত্র হলুদ পান্জাবি (শীতের দিনে হলুদ চাদর) খরচ নেই বললেই চলে। তাই চাঁদা তুলতে গিয়ে দল ভেঙে যাওয়ার ভয় নেই। তবে বিশেষ প্রয়োজনে চাঁদার জন্য সবাইকে সবার মাজেদা খালার কাছে যাওয়া যেতে পারে।

-হিমুর সৃষ্টা হুমায়ূন আহেমদ এর 'হিমু কাহিনি' অবলম্বনে এই রাজনৈতিক দল গঠিত হচ্ছে।


সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×