somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্বজনীন হয়ে যাওয়া সেই সব দিন

০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট বেলায় গ্রামে বেড়াতে যাওয়ার আনন্দ এখনও সজীব। আমাদের এলাকা হিন্দু প্রধান ছিল,এখন বিশ্বাস করতে কষ্ট হয় এর চেহারা দেখে । দূর্গাপূজা , কালিপূজা,লক্ষীপূজা ,স্বরস্বতী পূজা,নাম ভুলে যাওয়া আরো কত পূজা , যখন যেটা পেয়েছি বেড়াতে গিয়ে সেটাই সবচেয়ে বড় মনে হত ।

একটা পূজা ছিল ডালা- কূলায় নানান ফুল সাজিয়ে একটা গাছের গোড়ায় রেখে গান গাওয়া,তারপর নদীর জলে ভাসিয়ে দেয়া,আরেকটা ছিল সব হিন্দু বাড়ীর উঠোনে আলপনা আকাঁ খুব সুন্দর , চালের গুড়ি পানিতে গুলে আর সাথে কি দিয়ে যেন আকঁত সে সব ,গাশ্শী বা এধরনের আরেকটা ছিল যেটাতে এক রাতে রান্না করে পরের দিন খায় (অতীতে এটা নববর্ষ ছিল,আগের বছর রান্না করে পরের বছর খাওয়া) এবং এদিন অনেক রকম পিঠা তৈরী করত।এ তিন পূজা আমার বেশী ভাল লেগেছিল। এসব স্মৃতি হয়ে গিয়েছে ,গত ১২ বছরে তিনবার গিয়েছি , আর তারা তো চলে গিয়েছে ভারতে , আগে যাদের সাথে খেলতাম।বিশ্বাস বাড়ীতে পূজামন্ডপে বিশাল আয়োজনে নিমন্ত্রন রক্ষা করতে বড়দের সাথে ছোটরাও গিয়েছি , হা করে দেখেছি সব আয়োজন তাদের ।

ওড়াকাদিঁর মেলার সময় কত দল আসতো , এ গ্রামে বিশ্রাম নিয়ে চলে যেত গোপালগন্জের দিকে । তখন দেখতাম কোলকাতায় পড়ালেখা করা শৈলেন , অরুন আরো অনেকে কেমন একাকার হয়ে যেত গ্রামে থাকা কৃষ্ণ , গোবিন্দ এদের সাথে। শৈলেন মামাদের বাড়ীর এক বৌ কোলকাতার মেয়ে দেখতে ইউরোপীয়ানদের মত , বাড়ীতে এসে খাস গায়েঁর বধু । এখন বিশ্বাস বাড়ীর সে রূপ নেই , নিকোন উঠোন , তুলসীমঞ্চ ,পরিচ্ছন্ন পুকুর ঘাট --এসব গল্পের মত ; সেখানে মুসলমান ধনী পরিবারের আভিজাত্য দাতঁ বের করে হাসছে । আমার চোখে ভাসছে স্নিগ্ধ ,শ্যামল শোভা সে বাড়ীর , যেখানে অর্থ নয় ; পরিশ্রম , ভালবাসা , মমতা আর শাসন মাখামাখি করে ছিল ।


ছোটবেলায় খেলেছি পাচীঁ , আহ্লাদি আরো কতজনের সাথে , অনেক আগে চলে গিয়েছে ভারতে তারা। দু বছর আগে শুনলাম পাচিঁও নেই , আহ্লাদিও নেই , মারা গেছে সে দেশে বসে , যেখানে নিরাপত্তা আর স্বস্তির কথা ভেবে গিয়েছিল তারা । ওরা কি চিরতরে চলে যাবার সময় ছোটবেলায় মায়ের বকুনি খাওয়া সন্ধ্যার খেলা মনে করে হেসেছিল ? ওরা কি সেদিন শ্বাস টানছিল ফেলে যাওয়া গায়েঁর খাল পাড়ের ভাঁটফুলের গন্ধ নিতে ? ঘরের পেছনের ঝিঝি পোঁকার ডাকে ফিরে দেখছিল ছোটবেলার মায়ের কোল ? এমনি করে যেমন আমরা দেখি এখনো ! পূজোতে ঢাকঁবাজে , ঢোলক বাজে , এখনো শুনি কান দিয়ে ; মন দিয়ে শুনতে চাইনা , পারিনা তাই। সার্বজনীন হয়ে যাওয়া সেসব দিন গায়েঁর কোথাও খুজেঁ পাওয়া যায়না , হাহাকার জাগে বুকের মধ্যে ,সব শূন্য মনে হয়। পূজোতে বিষন্নতা বাড়ে ; আমি যদি পাচিঁ হতাম ! অথবা আহ্লাদি ! আমার জন্মভূমি থেকে শিকড় ছিড়ে আমাকে যদি গেথেঁ দেয়া হত নতুন দেশের মাটিতে ! নতুন দেশের অচেনা আলো-বাতাসে যদি আমার দম বন্ধ হয়ে যেত ! আর ভাবতে পারিনা , গাঢ় অন্ধকার ছেঁয়ে আসে চারিপাশ ।

( ছবি ব্লগার মহলদার এর তোলা , তার কাছে কৃতজ্ঞতা এ ছবির জন্য )
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৫
৩২টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×