গতকাল ২৩শে জানুয়ারী ছিল ঢাকা বিভাগীয় গনিত উৎসব গভ: ল্যাবরেটরী স্কুলে অনুষ্ঠিত হল । এটা ৭ম গনিত অলিম্পিয়াডের উৎসব । এবার এটি উৎসর্গ করা হয়েছে শহীদ জননী জাহানারা ইমামকে , যিনি শিক্ষাকে , নীতিকে , দেশকে ভালবেসে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত।
খুব ভাল লাগল তাকে উৎসর্গ করায় । আর ভাল লাগল ড: মুহম্মদ জাফর ইকবালের যথার্থ সহধর্মিনী ড: ইয়াসমিন হকের বক্তব্য ----যিনি সব সময়ে তাঁর স্বামীর কাজে উৎসাহ অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন , এটা জানতাম আগে থেকেই ; এবার ওনার বক্তব্য শুনে মনে হল মানিকজোড় একেই বলে ! গুনমুগ্ধ হলাম ।
আমি ,আমার পরিবার জাফর ইকবালকে পছন্দ করি বিভিন্ন কারনে , কাল ওনার সহধর্মিনীকে বলেছিলাম ,আপনার শাশুড়িকে পেলে বলতাম দোয়া করতে যেন আমার ছেলে একদিন জাফর ইকবাল স্যারের মত হয় ( সব মা স্বপ্ন দেখে তার সন্তান বড় একটা কিছু হবে ! ) ,আজ না হয় স্যারই দোয়া করে দিক আমার ছেলের জন্য ।
ইয়াসমিন হক যখন মঞ্চে বক্তব্য দিলেন --জাহানারা ইমাম কে নিয়ে কিছু বললেন , বললেন দেশের কথা , তখন ভেবেছি আমার মেয়ে যেন ইয়াসমিন হকের মত হয় !
গনিত উৎসব --ছাত্রদের উৎসব , তবে এখানে না যেতে পারলে আমার মনে হয় কি যেন ফাকিতে পড়ে গেলাম ।
ধন্যবাদ প্রথম আলো , ডাচ বাংলা ব্যাংক , স্বেচ্ছাসেবীরা ,এবং জাফর ইকবাল স্যার , ইয়াসমিন হক, জামিলুর রেজা চৌধুরী , খোদাদাদ খান , ড: কায়কোবাদ , মুনির হাসান এবং আরো অন্যদের যারা প্রানের ডাকে সাড়া দিয়ে ভবিষৎ প্রজন্মের জন্য আলোর মশাল নিয়ে এগিয়ে এসেছেন ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



