somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাড়িতেই ব্লগ ! আর কোথাও যেতে হয় না বৈচিত্রের সন্ধানে

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময় হয় না বলে , কতকিছু ভেবে রাখি লিখতে ভুলে যাই শেয়ার করতে ।
গত পরশু রাতে আমার সাড়ে পাঁচ বছর বয়সের ছেলে বলল , আম্মু সামনের রবিবারে ইংল্যান্ডে নিয়ে যাবে আমাদের । আমি নড়ে চড়ে বসলাম ; বললাম , অসম্ভব ! ইংল্যান্ড ! সামনের রবিবার যাওয়া যাবেনা ।
তখন বলল , আচ্ছা থাক , তাহলে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যেও ! এখন আপনারাই বলেন সামনের রবিবার কোথায় যাব? বলে রাখি --আমি ঢাকায় থাকি ,জীবনেও যাইনি ইংল্যান্ড ।

তারপর , গতকাল স্কুল থেকে ফিরে বলল , বলতো আম্মু , লাইট কি কি থেকে পাওয়া যায় ? আমি না পারার ভান করলাম , বলতে শুরু করলো , সান , ফায়ার ....শেষে বলল ' নারকেল ' , আমি ঠিক মনে করতে পারছিলাম না যে তেলের কোন প্রদীপে কি নারকেল তেল ব্যবহার হয় , ক্লু নেবার জন্য বললাম ,কোথা পেয়েছো ? বইতে কি ছবি আছে ? বলল না , একবার দাদু বাড়িতে দেখেছিলাম রিকশার নীচে নারিকেলের আলো ! আমি থ ! এটা বলেছো মিসকে ? বলল হ্যা । আসলে সে ' হারিকেনের আলো ' বোঝাতে চেয়েছে ।

শেষ চমক সন্ধ্যায় । বলল , আম্মু , মিস আজ একটা গান শিখিয়েছে , তিনবারেও কেউ পারছিল না , আমি পরে পেরেছি । বললাম ,বেশ -শোনাও আমাকে । বলল , মনে আসছে না । আমি ধরিয়ে দেবার জন্য গানের কথাগুলো শুনতে চাইলাম । বলল , ফুল আছে ,পাখী আছে গানের মধ্যে । ভাবলাম পারবো মনে করতে । আরো যোগ করল বাঁশী আছে , ভাবছিলাম খুঁজে পাব গানটা । শেষে যখন বলল , গানের কথায় " হাজী" আছে , তখন ঘাবড়ে গেলাম । " বাবা হাজী আলী বাবা "...এমন একটা হিন্দী গান ছাড়া আর কোন " হাজী' কথা সহ গান শুনেছি বলে মনে পড়ছিল না । তখনের মত আত্মসমর্পন করলাম । কিছু ক্ষন পরে দেখি একা একা সূর ভাজছে ,শুনে মনে পড়লো একটা পরিচিত গান । জিজ্ঞেস করে জানতে পারলাম ,এটাই মিস আজ শিখিয়েছে । গানটা হল " আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে , এত বাঁশী বাজে , এত পাখী গায় ,,,,,"
অথচ ছেলে গাইছিল , " আ হাজী এ বসন্তে ..... " ওর বাবাকে বললাম , খেয়াল রেখো রবীন্দ্রনাথের কানে যেন যায় না !

আমার বাড়িতেই বৈচিত্রের ছড়াছড়ি , আর কোথা না গেলেও দিন চলে যায় ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৬
৩৭টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×