আমার প্রিয় পোস্ট

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

যখন দু:সংবাদ দিতে হয় -- বড় বিলাইয়ের পোষ্ট প্রসঙ্গে ।

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:০৯

শেয়ারঃ
0 0 0

এক মেয়ে ডাক্তারে কথা জানি । করোনারী কেয়ার ইউনিটে ডিউটি করছে । রোগীদের সাথে তার সখ্যতা অন্য ডাক্তারদের তুলনায় একটু বেশী । সব রোগীকে সে নিজের লোক মনে করত । এক বৃদ্ধ রোগী নাম কুদ্দুস , প্রায় ৮০ বছরের মত বয়স । চেহারায় শিশুসুলভ মধুরতা ছিল । সম্ভবত: ৭ বা ৮ জন সন্তানের পিতা । বড় মেয়ের জামাই ছিলেন আইজি । সেই বড় মেয়ের যথেষ্ট বয়স , ভদ্রমহিলা যথার্থই ভদ্র । কুদ্দুস সাহেবের হার্টের অবস্থা ভাল না । একদিন বেশী খারাপ হয়ে গেল । সেই মেয়ে ডাক্তার বুঝে গেল উনি বেঁচে নেই । মনিটরে পরিষ্কার বোঝা যাচ্ছে । তাড়াতাড়ি একজন সিনিয়র ডাক্তারকে ডাকতে পাঠিয়ে কার্ডিয়াক ম্যাসেজ চালিয়ে যাচ্ছিল , সঙ্গে এক ব্রাদার যে সব কিছু বুঝে নিচ্ছিল ইশারায় । সিনিয়র ডাক্তার এসে বুঝে গেলেন রোগীর অবস্থা । মেয়ে ডাক্তারকে ইশারায় সরে যেতে বললেন । সে সরে যেতে যেতে শুনল রোগীর উপস্থিত লোকদের বলে দেয়া হচ্ছে সেই দু:সংবাদ , যে সংবাদ অমোঘ জেনেও স্বজনেরা মেনে নিতে পারে না । মেয়ে ডাক্তারটি দ্রুত চলে যাচ্ছিল , তবু শেষ রক্ষা হল না । কুদ্দুস সাহেবের এক ছেলে মেজর , চিৎকার করে সে প্রায় জাম্প করবার মত মেয়েটির সামনে পড়ল আড়াআড়ি । ডাক্তার মেয়েটিকে ব্রাদার এবং সিস্টার মিলে তাড়াতাড়ি পাশের একটা রুমে নিয়ে এল । সেখানে এসে শুনল কুদ্দুস সাহেবের বড় মেয়ে মেয়ে ডাক্তারকে খুঁজছে আর নাম ধরে বলছে ," বিশ্বাস করিনা আব্বা নেই , উনি বললে বিশ্বাস করবো , আপনারা ওই আপাকে জিজ্ঞেস করেন " । এক সময় মহিলাকে নিয়ে আসা হল মেয়েটির কাছে । ডাক্তার মেয়েটি তার পিতৃসম এক রোগীর মৃত্যুতে তখন কষ্ট পাচ্ছিল , চোখে পানি মুছে নিল । সংযত হবার চেষ্টা করে মুখ ফুটে বলল , " হ্যা আপনারা যা শুনেছেন , ঠিক দু:খিত "। মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন , মেয়ে ডাক্তারটি কষ্ট চেপে রাখল ; ডাক্তার হবার যন্ত্রনা কতখানি সেটা হাড়ে হাড়ে টের পেল ।
সেই সাথে এটাও টের পেল মানুষকে ভালবাসলে প্রতিদান পাওয়া যায় । সেই কুদ্দুস সাহেবের পরিবার বুঝে গিয়েছিল মেয়েটি শুধু ডাক্তার ছিল না , একজন মানুষও ছিল ।
দু:সংবাদ দিতে গেলে মানুষ হিসেবে তাই অত্যন্ত কঠিন একটা কাজ রোবটের মত করে করতে হয় । নিরুপায় ।

 

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:২৪
ক্যামেরাম্যান বলেছেন: একমাত্র মামার কল্যাণে বেশ কয়েকবারই আমাকে কলেজ গেটের সরকারী হাসপাতালের সিসিইউতে রাত জেগে থাকতে হয়েছে। মজার ব্যাপার হলো রাতের ডাক্তার-নার্স আর দিনের ডাক্তার-নারএসর ব্যবহারে আকাশ পাতাল তফাত। রাত্রের পালায় যাদের পেয়েছি তারা এতোটাই ভাল যে সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু হলে কি হবে দিনের পালায় যারা থাকতেন তাদের জন্য মনটা আবার খিচরে যেত।

০৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: এটার পেছনে যুক্তি আছে । আমার যেটা মনে আসছে -- দিনে যারা ডিউটি করে তারা রোগীকে সেবা দেয়া ছাড়াও প্রশাসনিক কাজ করে , অন্যান্য অর্ডার পালন করে । রাতে মূলত: রোগীকে সেবা দেয়ার কাজ থাকে । সে ক্ষেত্রে একই ডাক্তার দিনে এবং রাত্রে আলাদা ভূমিকা পালন করে ।

তারপরেও মনে রাখি ব্যতিক্রম সবর্ত্র আছে ।

৩. ০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৪
বড় বিলাই বলেছেন: কিছু ক্ষেত্রে রোবট হয়ে যাওয়াই মনে হয় ভালো।

অনেক ভালো থাকবেন আপু।
০৫ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০২

লেখক বলেছেন: অন্য কিছু হতে পারলে ভাল হত , যেম অদৃশ্য ।

ভাল থাকবেন আপনিও ।

৫. ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:০৪
আহমেদ রাকিব বলেছেন: মনের মধ্যে আসলেই কেমন যেনো একটা মোচড় দিয়ে উঠল। ভালো থাকবেন।
১৩ ই মার্চ, ২০১০ সকাল ৯:০৬

লেখক বলেছেন: মন খারাপ করে দেয়ার জন্য দু:খিত । ভাল থাকবেন আপনিও ।

৬. ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:২০
চতুষ্কোণ বলেছেন: আমার বড় ভাইকে নিয়ে একবার হসপিটাল যেতে হয়েছিল। এক বড় আপুকে (ডাক্তার) দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এত যত্ন নিয়ে কেউ রোগী দেখতে পারে! সত্যি সত্যি আমার বড় আপু বলেই মনে হচ্ছিল তখন।

ভালো থাকবেন আপু।
৭. ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:২৬
রাগ ইমন বলেছেন: ডাক্তার বেশি দিন মানুষ থাকলে , বাংলাদেশে , পাগল হয়ে যায়।
৮. ০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩
অরুদ্ধ সকাল বলেছেন: মোচর দিলো

ভালো থাকবেন।
১২. ১০ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৬
ভাঙ্গন বলেছেন: দু:সংবাদ দিতে গেলে মানুষ হিসেবে তাই অত্যন্ত কঠিন একটা কাজ রোবটের মত করে করতে হয়
,,,,,,,,,,,,,,,
১৩. ১১ ই মার্চ, ২০১০ রাত ১১:২০
তারার হাসি বলেছেন:
দুঃসংবাদ দেওয়াটা যেমন খুব কঠিন সান্তনা দেওয়া তার চেয়ে আরো বেশি কঠিন।
এই দুটি পরিস্থিতি বেশ অস্বস্তিকর এবং কষ্টের।
১৪. ১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:০৫
বাবুনি সুপ্তি বলেছেন: এভাবে বলা প্রায় অসম্ভব। কতটা কষ্ট যে হয়।
১৬. ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৩
কাব্য বলেছেন: বাস্তবতা মেনে নিতেই হবে, মেনে নেয়ার সর্বাত্মক চেষ্টা চালাই !

 

মোট সময় লেগেছে ১.০৩৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই