আমার প্রিয় পোস্ট
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- নিজে নিজেই এ্যানিমেশন কার্টুন বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না। বাট ইট্স ট্রু - কক
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- আমার যত প্রিয় পোষ্ট - মঈনউদ্দিন
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন
২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬
শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ: কোরিয়া (৯০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে http://travel.yahoo.com
http://www.airfare.com
http://www.farecompare.com
এসব ওয়েবসাইট থেকে।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।
সত্র: Click This Link)&utm_content=FaceBook
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
অজানা অনেক কিছু জানা হল। ধন্যবাদ!
লেখক বলেছেন: ধন্যবাদ
বেলায়েত মাছুম বলেছেন:
দরকারি তথ্য,যে কোন দিন কাজে লাগতে পারে।
মন্দিরা বলেছেন:
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: অজানা অনেক কিছু জানা হল। ধন্যবাদ।আমিো ধন্যবাদ দিলাম
গুরুজী বলেছেন:
ধইন্যা।
কামাল আলী বলেছেন:
ভালো তথ্য
স্পেলবাইন্ডার বলেছেন:
চমৎকার তথ্য!
সুবিদ্ বলেছেন:
ভালো লাগলো তথ্যগুলো জেনে
নিঃসঙ্গ পথিক.. বলেছেন:
বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই বাংলাদেশ পাসপোর্টধারীদের আগে থেকে ভিসা নিয়ে যেতে হয়। Visa on Arrival এখন বাংলাদেশীদের দেয়া হয়না বললেই চলে।এখানে আপনি যে দেশগুলোর নাম উল্লেখ করেছেন তার মধ্যে দঃকোরিয়ার ব্যাপারে বলতে পারি যে সেখানে যেতে আগে থেকে ভিসা নিতে হবে, On Arrival Visa দিবেনা।
তাছাড়া আমদের ইমিগ্রেশন অফিসারদের জ্ঞানের যে বহর তাতে আপনাকে ভিসা ছাড়া দেশ ছাড়তে দিবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে! এ ব্যাপারে আমার সম্প্রতি অভিজ্ঞতার কথা বলি। সপ্তাহ খানেক আগে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলাম, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, ঢাকা-কলকাতা-ব্যাংকক। কলকাতায় ৪৫ মিনিটের যাত্রা বিরতি হয় যেখানে প্লেন থেকে আমদের নামতে হবেনা। ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট-এ থাই ভিসা না খুজেঁ ইন্ডিয়ান ভিসা খুজছিলেন। আমি বললাম যে ইন্ডিয়া যাচ্ছিনা, যাচ্ছি ব্যাংকক আর এই আমার ভিসা। তিনি উত্তর দিলেন, আপনিতো ইন্ডিয়া হয়ে যাচ্ছেন, তাহলে আপনার ইন্ডিয়ার ভিসা কই?!!! বুঝেন অবস্থা!..
তার অশেষ অনুগ্রহ যে শেষমেশ অনেকক্ষণ গবেষণার পর উনি বিষয়টা বুঝতে পেরে আমাকে তার হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন।
মুহিব বলেছেন:
খুবই দরকারী তথ্য। সেভ করে রাখলাম।
মাহবুব সুমন বলেছেন:
@নিঃসঙ্গ পথিক.. অনেক দেশেই ( যেমন ক্যানাডা ) হয়ে ইউ .এস এ যাবার সময় আপনাকে ট্র্যানজিট ভিসা নিয়ে যেতে হবে ( ক্যানাডার ট্র্যানজিট ভিসা ), ইউ.এস. ভিসা থাকা সত্বেও। আপনি এয়ারপোর্ট থেকে বের না হলেও। এ জন্যই ইমিগ্রেশন পুলিশ ট্র্যানজিট ভিসা আছে কিনা সেটা চেক করে থাকে।
অদৃশ্য আলোক বলেছেন:
মন্দিরা বলেছেন: হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: অজানা অনেক কিছু জানা হল। ধন্যবাদ।আমিো ধন্যবাদ দিলাম
জোনায়েদ বলেছেন:
ভাল তথ্য কিন্তু একটু পুরানো মনে হচ্ছে। আপডেট করা জরুরী। কিছু কিছু দেশ বাংলাদেশ এর সাথে চুক্তি বাতিল করেছে।
বলাক০৪ বলেছেন:
সাইপ্রাসেও মনে হয় এইরকম কিছু ছিল। আমি ২০০৩ এর এপ্রিলে নিকোশিয়া গিয়েছিলাম তখনও এয়ারপোর্টেই ভিসা দিয়েছিল। তবে আমার নিকোশিয়া অফিস অবশ্য একটা ইনফরমেশন রেখে দিয়েছিল ইমিগ্রেশনে।
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
সম্প্রতি নাকি মালয়শিয়া বাংলাদেশীদের অন এরাইভাল ভিসা দেয়া বন্ধ করেছে?
ঢাকাইয়া টোকাই বলেছেন:
এরকম ভিসাতে কি ই্উরোপ ট্রানজিট নাওয়া যায়? কেউ কি এভাবে ইউরোপের ট্রানজিট নিয়ে গিয়েছে?
দেশের ইমেগ্রশনের এ বেপারে কি কারো কোন অভিগ্যতা আছে?
গ্রানাডা, কিউবা তে যেতে হলে কোন এুারলাইন্সে যেতে হবে? ( নেট এ সা্রচ করে কিছু পেলাম না )
কৃষ্ণকমল বলেছেন:
Thnx!!!
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন:
নতুন কিছু যানলাম+++
অক্টোপাশ বলেছেন:
ভালো কিছু। ধন্যবাদ।
সোহেল,ফেণী বলেছেন:
মালয়শিয়ায় On Arrival Visa চলছে । ১০০ ডলার,১৪ দিন ।মাকাউ ও আজারবাইজান এ On Arrival Visa দিবেনা।
০০৭৭৭৭৭ বলেছেন:
দারুন বস দারুন।সত্য দারুন।
আমি-মুসাফির বলেছেন:
ভালো তথ্য, তবে কত দিন থাকে সেটিই ভাবার বিষয়। আগে হংকং-ও অন এরাইভেল দিত কিন্তু এখন দেয় না।
আলী প্রাণ বলেছেন:
শেয়ারের জন্য ধন্যবাদ।
শহিদুল ইসলাম শ্যামল বলেছেন:
+
জবরুল আলম সুমন বলেছেন:
পেলাচ সহ প্রিয়তে...
জনৈক আরাফাত বলেছেন:
তাই নাকি? প্রিয়তে নিয়ে রাখলাম। তথ্য আপডেট পাবো কোথায়?
রন্টি চৌধুরী বলেছেন:
ত্রিনিদাদ এন্ড টোবাগোকে লিষ্টে ঢোকান। ওখানেও অন এরাইভাল পাওয়া যাবে।@ মাহবুব সুমন ভাই,
ট্রানজিট ভিসা থাকাটা কি এত জরুরী নাকি যদি দেশে না ঢুকি। কেননা এয়ারপোর্ট তো ভিসাফ্রি এরিয়া।
আয়ারল্যান্ডে আসা যাওয়ার পথে আমাদের সবাইকে হিথরো হয়ে যেতে হয়। কেউ কেউ জার্মানি বা ইতালী তে ট্রানজিট হয়ে ঢাকা যায়। কোন ক্ষেত্রেই ট্রানজিট ভিসা লাগে না।
কাকপাখি ২ বলেছেন:
জুটিল পুষ্ট। পিলাচ।
থাইল্যান্ড ভ্রমনের উপর সামুতে আমার লেখা ব্লগটি কাল ভোরের কাগজের বেড়ানো পাতায় প্রকাশিত হতে যাচ্ছে। বিস্তারিত এখানে দেখুনঃ
Click This Link
সাঈফ শেরিফ বলেছেন:
মাদাগাস্কার যাইতে মঞ্চায়।
মুরুববী বলেছেন:
রন্টি চৌধুরী বলেছেন:
ট্রানজিট ভিসা থাকাটা কি এত জরুরী নাকি যদি দেশে না ঢুকি। কেননা এয়ারপোর্ট তো ভিসাফ্রি এরিয়া।
আয়ারল্যান্ডে আসা যাওয়ার পথে আমাদের সবাইকে হিথরো হয়ে যেতে হয়। কেউ কেউ জার্মানি বা ইতালী তে ট্রানজিট হয়ে ঢাকা যায়। কোন ক্ষেত্রেই ট্রানজিট ভিসা লাগে ন
@রন্টি: ডিউটি ফ্রি এরিয়া ভিসা ফ্রী হইলেও কিছু কিছু দেশে ট্রানজিটের জন্যও ভিসা লাগে। যেমন:
বাংলাদেশী পাসপোর্ট থাকলে, আমেরিকার ভিসা থাকলেও লন্ডনে ট্রানজিটের জন্য ভিসা লাগবে।
বাংলাদেশী পাসপোর্ট থাকলে, আমেরিকা, কানাডা এইগুলাতে ট্রানজিটের জন্যও ভিসা লাগবে।
তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেও, আমেরিকা কিংবা কানাডা কিংবা ইউকে র ভিসা থাকলে সেনজেন কান্ট্রিজে (যেমন ইটালী ডেনমার্ক জার্মানী ফ্রান্স বেলজিয়াম হলান্ড এইগুলাতে) ট্রানজিটে ভিসা লাগবে না।
এস.আর.এফ খাঁন বলেছেন:
মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ),
মোস্তাফিজুর বলেছেন:
১৪০০০০ এমজিএ কত ডলার বা কত টাকা হ্য়?
ওয়ারা করিম বলেছেন:
ভাল কিছু তথ্য পেলাম। ধন্যবাদ।@মুরুব্বীঃ আজ পর্যন্ত কখনও আমেরিকাতে আসার পথে আমার ইংল্যান্ডে ট্র্যানজিট ভিসা লাগেনি। আমার বাংলাদেশী পাসপোর্ট :-)
সবুজ০০৭০০৭ বলেছেন:
সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ।
অ্যামাটার বলেছেন:
ওহ। আগে দেখিনাই। এখন ধুমসে চোরাচালান করব।
শিক্ষক ৭১ বলেছেন:
ধন্যবাদ
আরিফ১৯৭৮০০৭ বলেছেন:
মরিশাস যেতে হলে এবং ৭দিন থাকতে হলে বাংলাদেশে কে এ বিষয়ে সাহায্য করবে বা ভালো সেবা দিতে পারবে? কত টাকা খরচ হতে পারে?
দয়া করে যদি জানাতেন?
মুহিব বলেছেন:
এই পোস্টটা আপডেট করলে ভাল হয়। আমার মনে হয় কিছু কিছু পরিবর্তন এসেছে।
গুহামানব বলেছেন:
যামু রে যামু
কেএসআমীন বলেছেন:
একমত নিঃসঙ্গ পথিক
জীবন্মৃত০১ বলেছেন:
এত্ত দেশে বিনা ভিসায় যাওয়া যাবে? ওরেররে...কোন দেশে যে আগে যাই!
আলোকন বলেছেন:
জীবন্মৃত০১ বলেছেন: এত্ত দেশে বিনা ভিসায় যাওয়া যাবে? ওরেররে...কোন দেশে যে আগে যাই! হাহাহা
চিন্তায় আছি বলেছেন:
অনেক ভাল্লাগছে, আম্নারে থাংকু
শুক্লপক্ষ বলেছেন:
ভালো পোষ্ট। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















