somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইলে স্বাস্থ্যসেবা :D:((X( মোবাইলে স্বাস্থ্যসেবা পেতে রেজিস্ট্রেশন করেছেন এক জন চলুন তাঁর পরিণতি দেখি

২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোবাইলে স্বাস্থ্যসেবা পেতে রেজিস্ট্রেশন করেছেন এক জন চলুন তাঁর পরিণতি দেখি

আপনি কোন ভাষায় কথা বলতে চান-বাংলা হলে ১ চাপুন, ইংরেজি হলে ২ চাপুন, চায়নিজ হলে...
ভাই বাংলা, বাংলা, ১, ১, আমার বুকে ব্যথা।
ওয়েল! বুকের বাঁ পাশে ব্যথা হলে ১ চাপুন আর ডান পাশে হলে ২ চাপুন।
ভাই মরে গেলাম কি করব তারাতাড়ি বলুন।
ব্যথা কখন থেকে। সকাল থেকে হলে ৬ চাপুন, দুপুর থেকে ৭, সন্ধ্যায় হলে...
উহ্! ইহ্! একটু আগে থেকে বেশি ব্যাথা, তারাতাড়ি ওষুধের কথা বলুন...
আপনার পরিবারের কোন কোন সদস্যের বুকে ব্যথা হয়-দাদার হলে ৩ চাপুন, জ্যাঠাতো ভাইয়ের হলে ৪ চাপুন, দুলাভাইয়ের হলে...
আহ্! হিঃ! উহ্!....
হ্যালো! হ্যালো! কথা বলছেন না কেন? অজ্ঞান হয়ে গেলে ১ চাপুন, আর মরে গেলে ২ চাপুন...
হ্যালো!, আমার ভাই অজ্ঞান হয়ে গেছেন।
ওহ্ হো! উনার মনে হয় হার্টঅ্যাটাক হয়েছে। জলদি কোন হাসপাতালে নিয়ে যান।
অ্যাম্বুলেন্স প্রয়োজন। কোন একটি হাসপাতালের ফোন নাম্বার দিন
দুঃখিত...
হাসপাতাল ও অ্যাম্বুলেন্স-সংক্রান্ত তথ্য জানতে আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য টাইপ করুন Hosp আর সেন্ট করুন ৯৬৯৬ নাম্বারে।
হাসপাতালে তথ্য সেবায় আপনাকে স্বাগতম। আপনি ধন্যবাদ দিতে চাইলে ১ চাপুন, কোন পরামর্শ চাইলে ২ চাপুন...
ভাই, অ্যাম্বুলেন্স লাগবে। তারাতাড়ি একটি অ্যাম্বুলেন্স পাঠান।
আপনি ধানমন্ডি বাসিন্দা হলে ১ চাপুন, মহাখালী হলে ২ চাপুন, ভূতেরগলি হলে ৩ চাপুন...
থামেন, থামেন... খিলগাও হলে কত চাপতে হইব হেইডা কন।
ওয়াও! ভেরি গুড! ওখানে আমাদের পরিচিত হাসপাতাল আছে। অ্যাম্বুলেন্স এক্ষুনি দরকার হলে ১ চাপুন, এক ঘন্টা পরে দরকার হলে ২ চাপুন...
ভাই, মনে হয় লাগবেনা। রোগী মনে হয় মারাই গেছে।
ওয়েল! নাড়ি পরিক্ষা করুন। নাড়ি খুঁজে পেলে ১ চাপুন, না পেলে ২ চাপুন।
আর ১,২ চাপে লাভ কী? রোগী তো মরেই গেল।
মৃত্যু-পরবর্তী পরামর্শ ও সেবা পেতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে আপনার কিংবা অন্য যে কারও মোবাইলে ফোনসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন After death আর সেন্ট করুন ০০০০ নাম্বারে।
স্বাগতম আপনার বন্ধু মারা গেলে ১ চাপুন, আত্বীয় মারা গেলে ২ চাপুন...
ভাই, কাপনের কাপড় কোথায় পাওয়া যাবে।
ওকে বলছি, মার্কিন কাপড় চাইলে ১ চাপুন, নরমাল সুতির কাপড় চাইলে ২ চাপুন....
কাপড় একটা হইলে চলে। তা ছাড়া...
দুঃখিত! পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকায় আপনার সংযোগটি বিচ্ছিন করা হল।


আগে পড়া থাকলে আমার কুন দোষ নাই! ;):D:)X(;)X((:|/:)
Click This Link

Click This Link

Click This Link

Click This Link

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৪
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×