ক্লিনিকের বিলের টাকা পরিশোধ করতে না পেরে নিজের নবজাতক শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে এক অসহায় পিতা
১৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিজার করার পর মায়ের মৃত্যু
ক্লিনিকের বিলের টাকা পরিশোধ করতে না পেরে নিজের নবজাতক শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে এক অসহায় পিতা। হবিগঞ্জের, মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুস সালাম তার স্ত্রীকে সিজারীয়ান অপারেশনের জন্য গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের ডাঃ বজলুর রহমানের মালিকানাধীন সেবা ক্লিনিকে ভর্তি করে। ওইদিনই সিজারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান জন্ম হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরদিন রোববার আব্দুস সালামের স্ত্রী মারা যায়। পরবর্তীতে আব্দুস সালাম ও তার মা নবজাতককে ক্লিনিক থেকে আনতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ ১০ হাজার টাকা সিজার ফি দাবি করে। ক্লিনিকের টাকা জোগাড় করতে না পারায় তাদেরকে ক্লিনিকে আটক করে রাখে কর্তৃপক্ষ। পরে ক্লিনিকের এক নার্সের সহযোগিতায় স্থানীয় এক ব্যক্তির নিকট ১৮ হাজার টাকায় নবজাতক শিশুকে বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধ করে আব্দুস সালাম। প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে এলাকায় জানাজানি হয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন