মা দিবস পালন কি বাংলাদেশে প্রয়োজন আছে?'মা' দিবস নয় 'পরিবার দিবস' পালন বেশি জরুরী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সাধারণ ভাবে আমি যেকোনো বিদেশি সংস্কৃতি গ্রহণ করতে দ্বিধাবোধ করি না। কিন্তু এই প্রথম সারাদেশ যেভাবে মা' দিবস পালনকে কেন্দ্র করে সবাই হুমরি খেয়ে পড়েছে সেটা আমাকে দ্বিধান্বিত করেছে।'মা' দিবস পালনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, পশ্চিমা দেশগুলোতে বয়ঃসন্ধিকালের পর থেকে পরিবার থেকে বেশিরভাগ সন্তান আলাদা হয়ে নিজেদের মতো করে স্বাধীনভাবে জীবনকে উপভোগ করে ।তাই তারা মায়ের সান্নিধ্য থেকে স্বাভাবিকভাবে বঞ্চিত হন , অথবা 'মা' সন্তানের জন্মের পরে তাকে ছেড়ে অন্য কারো সাথে সংসার বা লিভ টুগেদার করেন । তাছাড়া সেখানে অনেকের পিতার কোন পরিচয়ও থাকে না , তাই জন্মের পর তাদের জায়গা হয় বিভিন্ন চাইল্ড হোম জাতীয় কোনো জায়গায় , সেক্ষেত্রে সন্তান তার মায়ের ভালবাসা , স্নেহ , মমতা থেকে বঞ্চিত হন।আর তাও যদি না হয় তবে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েরা বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন এবং বছরে একবার বা দুবার ঘন্টাখানেকের জন্য দেখতে যান।এখন আসি আমাদের দেশের প্রেক্ষাপটে , বাংলাদেশের পরিস্থিতি কি ইউরোপ, আমেরিকার মতো সৃষ্টি হয়েছে ?উত্তর হচ্ছে না, আমাদের বেশিরভাগ পরিবারে ছেলেমেয়েরা এখনও মা-বাবার সাথে বসবাস করে বা সার্বক্ষনিকভাবে যোগাযোগের মধ্যে থাকে,তা সে দেশেই থাকুক বা বিদেশেই থাকুক। তাহলে কেনো আমরা 'মা'য়ের প্রতি অসীম ভালবাসাকে শুধুমাত্র একটি দিনে পালনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ করে ক্ষুদ্র মানসিকতার পরিচয় দেবো । বরং আমাদের উচিৎ পরিবার দিবস পালন করা এবং তা জাতীয়ভাবেই করা দরকার কারন, একজন 'মা' সবচেয়ে বেশি তখনই খুশী হন যখন সে দেখে তার সন্তানেরা সকলে একত্রিতভাবে মিলেমিশে বসবাস করছে ।তাই আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে , 'মা' দিবস পালন করে মা কে খুশী করার চেষ্টা না করে আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্য 'পরিবারতান্ত্রিক সমাজব্যাবস্থা'কে শক্তিশালী করার উপর জোর দেয়া। তাই আসুন 'মা' দিবস পালনের মাধ্যেমে নয়, পরিবারের মধ্যে সম্পর্ক যাতে আরো শক্তিশালী হয় তার জন্যে সচেতনতা বৃদ্ধি করতে 'পরিবার দিবস' পালন করি। পরিবারের সবার সাথে একত্রে থাকতে পারলেই সবচেয়ে বেশি খুশী হবেন 'মা' বিশেষভাবে বাংলার মায়েরা।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।