somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশ্লীল ৮৪ ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত

০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অশ্লীল ও কুরুচিপূর্ণ ৮৪টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

স�প্রতি এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের সেপ্টেম্বর মাসে ৮৪টি আপত্তিকর ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন পাঠিয়েছিলাম। কয়েকদিন আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।"

এ রকম আরো ওয়েবসাইট খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠনের জন্যও বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালককে (তার) আহবায়ক করে গঠিত ওই কমিটিতে স্বরাষ্ট্র, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও বিটিআরসির প্রতিনিধিরা থাকবেন।

ওই আন্তঃমন্ত্রণালয় সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বরাষ্ট্র, তথ্য, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়, পুলিশ ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদরদপ্তর থেকে এসব ওয়েবসাইট বন্ধের জন্য পাঠানো আবেদনে বলা হয়, দেশের বহু নর-নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অনেকেই প্রতারণা, সামাজিক মর্যাদাহানি ও হয়রানির শিকার হন।

এসব ওয়েবসাইট বিদেশ থেকে পরিচালিত হলেও বাংলাদেশ থেকে ছবি বা লেখা আপলোড করার সুযোগ রয়েছে। তবে অনেক দেশে এ বিষয়টি অপরাধ বলে গণ্য না হওয়ায় ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।
১৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×