আমার প্রিয় পোস্ট

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

C ড্রাইভ বা যেকোন ড্রাইভের স্পেস বাড়াতে/কমাতে চান??? (giveaway)না পড়লে আজ না হয় কালকে পস্তাইবেন(গ্যারেন্টেড:))

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭

শেয়ারঃ
0 9 0

ভুমিকা
আমাদের মাঝে অনেকেই সি ড্রাইভের স্পেস নিয়ে চিন্তিত থাকুন আবার অনেকে সি ড্রাইভের স্পেস কম বলে উইন্ডোজ সেভেন সেটাপ দিতে পারতেছেন না অথবা সি ড্রাইভের স্পেস লো দেখাচ্ছে।ব্যাপারটা আমি একটা উদাহরন দিয়ে ক্লিয়ার করছি।আমি যখন উইন্ডোজ সেটাপ দিলাম তখন আমার এক ফ্রেন্ড এসে বলল সেও উইন্ডোজ ৭ সেটাপ দিবে কিন্তু সমস্যা হচ্ছে তার C ড্রাইভ বা সিস্টেম ড্রাইভ হচ্ছে মাত্ত ৭ গিগা।কিন্তু উইস্ডোজ সেভেন সেটাপ দিতে মিনিমাম ১০-১৫ গিগা লাগে + বিভিন্ন সফটওয়্যার ইন্সটলশন স্পেসতো আছেন ।আমি উইন্ডোজ ৭+ সফটওয়্যার সেটাপ দেবার পর জায়গা লেগেছে ১৫ গিগা যদিও আমার c ড্রাইভ ২৫ গিগা।এখন আমার ফ্রেন্ডের c ড্রাইভের স্পেস বাড়ানোর জন্য আমি একটা সলিউশন খুজতেছিলাম।পুরো হার্ডডিস্ক ফরমেট করে করা যায় কিন্তু এটা কি সম্ভ??অনেক ধরনের পার্টিশন ম্যানাজার আছে যেগুলোর ফ্রি ভার্সনে c ড্রাইভের পার্টিশন বাড়ানো যায়না কিন্তু পেইড ভার্সনে বাড়ানো যায়।

আসল কথা
আজকে একটা সাইটে দেখলাম EASEUS Partition Master Professional Edition 5.0.1 Full version
ফ্রীতে ডাউনলোড করার সুযোগ দিচ্ছে।এইসব সুযোগ খুবই কম দেয়া হয়।সফটওয়্যারের জনপ্রিয়তা বাড়াতে সাধারনত মাঝেমাঝে এই্সব সুযোগ দেয়া হয়।
অনেক বকবক করে ফেলেছি এবার চলুন আসল কাজে মনোযোগ দেই।একনজরে দেখে নেই এই সফটওয়্যারটি দিয়ে কি কি করা যায়।

খুব সহজে C ড্রাইভের স্পেস বাড়াতে বা কমাতে পারবেন।
যেকোন ড্রাইভের সাইজ ছোট / বড় করতে পারবেন
নতুন পার্টিশন তৈরী করতে পারবেন।
পার্টীশন ফরমেট করার পর অথবা ডিলিট করার পর ডাটা রিকভারি করতে পারবেন।
নতুন উইন্ডোজ ইন্সটল ছাড়াই ব্যাকআপ এবং কপি করতে পারবেন সমস্ত ডাটা।
এছাড়া একটা প্রফেশনাল পার্টিশন ম্যানাজারে যত ধরনের ফিচার আছে সবগুলোই এতে পাবেন।
আমার মনে হয় আপনার এতক্ষনে বুঝে গেছেন এই সফটওয়্যারটা কত কাজের একটা সফটওয়্যার ।
আরও বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে নিচের লিংকে Click This Link টোকা দিন।

এখন কথা হচ্ছে কি করে আপনি সি ড্রাইভ বা অন্য যেকোন ড্রাইভের স্পেস বাড়াবেন???
প্রথমে কম্পিউটারের সব এ্যাকটিভ সফটওয়্যার বন্ধ করুন এবার EASEUS Partition Master চালু করুন ।এবার যেকোন ড্রাইভ কে রিসাইজ করে আপনার প্রয়োজনমত স্পেস তৈরী করুন ফাকা স্পেস টি Unallocated space হিসেবে দেথা যাবে।এবার নিচের চিত্তে দেখানো মত unallocated space এর আগের ড্রাইভটির উপরে মাউসটি রেখে ডানদিকে ড্রাগ করুন তাহলে Unallocated স্পেসটি বামদিকে সরে আসবে এভাবে সি ড্রাইভের পরেই Unallocated স্পেস টি নিয়ে আসুন।এবার সি ড্রাইভ এর resize এ যান তারপর মাউসটি ডানদিকে ড্রাগ করুন তাহলে দেখবেন স্পেস বেড়ে গেছে।আর কোন সমস্যা হলে এই্ লিংকটিতে Click This Link টোকা দিন এখানে আরও বিস্তারিত ভাবে দেওয়া আছে।বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন আমি জানিয়ে দেব।



আরেকটা জরুরি কথা আপনার ফাইল সিস্টেম যদি এনটিএফএস থাকে তাহলে রিস্টার্ট লাগবেনা আর যদি ফেট হিসেবে থাকে তাহলে রিস্টার্ট লাগবে এবং ফ্রি ডাউনলোড করতে পারবেন শুধুমাত্ত এই মাসের ২০ তারিখ পযর্ন্ত তার পরে আর অফারটি থাকবেনা।ভালো লাগলে মন্তব্য করবেন মন্তব্য ছাড়া লিখে মজা পাইনা।

প্রিয় টেকটিউনসে পূর্বে প্রকাশিত Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পার্টিশনঅফারডিস্কসি ড্রাইভ ;
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮
সানুনয় বলেছেন: দেখি কাজ হয় কি না। অনেকদিন ধরে এমন একটা জনস খুজছিলাম।
ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: অবশ্যই কাজ হবে আমি নিজে টেস্ট করে তারপর পোস্ট দিয়েছি।

২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
সাগর ঢাকা বলেছেন: আমার "ই" ড্রাইভ এর স্পেস বাড়ানো দরকার , আমার উইনডোজ আছে "ই" ড্রাইভ এ, আমি যদি এই ড্রাইভ এর স্পেস বাড়াই, তাহলে কি , windos চলতে সমস্যা হবে ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮

লেখক বলেছেন: সাগর ভাই কোন সমস্যাই হবেনা।আমি নিজে সব কিছু টেস্ট করে ভাল করে নেটে পড়ে তার পর পোস্ট দিয়েছি সুতরাং কোন টেনশন ছাড়াই ব্যবহার করতে পারেন।

৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮
নীড় ~ বলেছেন: পার্টিশান সফটওয়্যারের সেই দিন আর নাই। ভিস্তা বা সেভেনে কোনো সফটওয়্যার ছাড়াই সি ড্রাইভ রিসাইজ করা যায়। আর উবুন্টু লাইভ সিডি দিয়াও করা যাই ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১১

লেখক বলেছেন: ভাই কিভাবে জানালে খুশি হব তবে যারা এক্সপি ইউজার তাদের বেশ কাজে লাগবে + এই টুলটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় যা বিল্টইন দিয়ে করা যায় না।

৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১১
আন্ধার রাত বলেছেন: বেশ কদিন আগে এটা ডাউনলোড এবং ইন্সটল করে বসে আছি। কিভাবে সাইজ বাড়াবো পথ পাচ্ছিলাম না। আপনার লেখা পড়ে ভরসা পেলাম। আগামী ২ দিন ব্যস্ত থাকবো তাই এখন ট্রাই করবোনা, ২ দিন পর ট্রাই করবো তখন আটকালে আপনার সরণাপন্ন হবো। তবে ধন্যবাদ এখনই গরম গরম দিয়ে গেলাম। সেই সাথে বড় প্লাস।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: আমি যেহেতু এইটা ব্যবহার করেছি তাই আশা করা যায় আপনাকে ভালো হেল্প করতে পাব।সাহায্য লাগলে আওয়াজ দিয়েন।

৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
সাজ্জাদ হোসেন রাসেল বলেছেন: কিভাবে সাইজ বাড়াবো পথ পাচ্ছিলাম না। আপনার লেখা পড়ে ভরসা পেলাম। প্লাস
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন: সমস্যাই পড়লে আওয়াজ দিয়েন

৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৮
স্বপ্ন নীল বলেছেন: এই সফটওয়ার দিয়ে কি প্রাইমারী পার্টিশনের স্পেস লজিক্যাল পার্টিশনে নেওয়া সম্ভব? সম্ভব হলে কিভাবে নিতে বিস্তারিত জানালে খুব উপকৃত হতাম ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: একদম সহজ প্রাইমারি পাটিশেন টিকে এই সফটওয়্যার দিয়ে রিসাইজ করুন।এবার যে স্পেসটি অতিরিক্ত হিসেবে বের হল সেই আনলোকেটেড স্পেস টিকে এই পোস্টে লিখিত বর্নণা অনুযায়ী যে লজিক্যাল পার্টিশনে যোগ করতে চান তার নিচে ড্রাগ করে নিয়ে যান তারপর লজিক্যাল পার্টিশনটিকে রিসাইজ করে বড় করুন তাহলেই আনলোকেটেড স্পেসটি যোগ হয়ে যাবে।দয়া করে পোস্টটি পুরুটা পড়ুন তাহলে সব বুঝতে পারবেন।আর কোন সমস্যা হলে জানাবেন।

৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৩
জুবায়ের হাসান বলেছেন: ধন্যবাদ। কাজের পোষ্ট
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: :)

৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৫
আজাদ আল্-আমীন বলেছেন: প্রয়োজনীয় পোস্ট ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬
নীল মানব বলেছেন: প্রিয়তে রাখলাম আর সাথে সাথে ডাউনলোডও করে রাখলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৩

লেখক বলেছেন: ঠিক আছে ভাই আমিতো বলেছি আজ না হয় কাল কাজে লাগবেই।তাই ডাউনলোড করে রাখেন।

১০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
অভিজিত রায় অভি বলেছেন: ৬৪ বিট এর জন্য কি করতে পারি? সেটাপ তো নিচ্ছে না। উইন্ডোজ ৭ ব্যবহার করি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: ভাই নেওয়ারতো কথা ।কি সমস্যা দেখাচ্ছে জানান।

১২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪০
রাজসোহান বলেছেন: দেখুন মাত্র ১১জন ব্লগার মন্তব্য করছেন কিন্তু ২২জন তাদের প্রিয়তে এটা রেখেছেন এর পরও কি বলবেন যে পোস্ট করে মজা পাননা??
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: না আর বলব না আমি আসলে প্রিয়তে রাখার ব্যাপারটা খেয়ালই করি নি।ভাল পোস্ট দিব আর ব্যাপক হিট খাব।ধন্যবাদ রাজসোহান ভাই /আপু আসলে কি??

১৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৩
সাগর ঢাকা বলেছেন: আমি ব্যবহার করলাম, এবং সুন্দর কাজ করছে :) অনেক অনেক ধন্যবাদ ...বনানী আসলে জানাবেন , দাওয়াত থাকলো :)
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: আচ্ছা ভাই বনানী আসলে শীতের দিন এককাপ গরম কফি আর গরম দিন হইলে বোলতজাত ঠান্ডা জুস খাওয়েন।:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: এত ফুল দয়িা কি করুম ।আপনের কাজে লাগছে দেখে আমারও ভালো লাগলো

১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
আতাতুর্ক বলেছেন: নরটন পাটির্শন ম্যাজিক দিয়ে এই কাজ আরো ভালো ভাবে করা যায়। এগু ছোট বেলায় করছিলাম। এগুলানে আর মজা পাইনা। সকলের আগ্রহ দেখে ভালো লাগল। ধন্যবাদ ভাই ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৮

লেখক বলেছেন: আপনে বড় হইলেন কবে:)

১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
আতাতুর্ক বলেছেন: নরটন পাটির্শন ম্যাজিক দিয়ে এই কাজ আরো ভালো ভাবে করা যায়। এগুলো ছোট বেলায় করছিলাম। এগুলানে আর মজা পাইনা। সকলের আগ্রহ দেখে ভালো লাগল। ধন্যবাদ ভাই ।
২৩ শে মার্চ, ২০১০ রাত ৯:০৬

লেখক বলেছেন: এইটাতো ভাই দরকারী কাম । ছোট বেলা বড় বেলা কোন ব্যাপার না ।

১৭. ২২ শে মার্চ, ২০১০ দুপুর ১২:২০
আমি কুমিল্লার পোলা বলেছেন: ভাই আমার কাজে লাগছে আপনেরে ধন্যবাদ
২৩ শে মার্চ, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: আপনে কি ডিজে নাকি ??

১৮. ২৩ শে মার্চ, ২০১০ রাত ৯:১১
ঢাকাইয়া টোকাই বলেছেন: ভাই পরে আবার ঝামেলায় পরুম নাতো।

গাছেরটা খাইতে যায়া, না আবার গোফের টা হারাই।
২৪ শে মার্চ, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: না ভাই কোন সমস্যা নাই আমার পরামর্শগুলো ঠিকমত ফলো করুন ।

১৯. ২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৫
রাষ্ট্রপ্রধান বলেছেন: আমার টা আগেই ৪৯ গিগা করছি
২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: তবু ও যেকোন সময় বড় ছোট করার দরকার হলে সফটওয়্য্যারটি কাজে লাগবে

২০. ২৫ শে জুন, ২০১০ রাত ১১:০২
নীরবতা নীল বলেছেন:
কাজের পোষ্ট। প্রিয়তে।
২৫ শে জুন, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ০৩ রা জুলাই, ২০১০ রাত ১০:০৫
প্রেমের কাঙ্গাল বলেছেন: দরকারি পোস্ট, প্রিয়তে রেখে দিলাম।
০৩ রা জুলাই, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ০৩ রা জুলাই, ২০১০ রাত ১০:০৭
প্রেমের কাঙ্গাল বলেছেন: বিঃ দ্রঃ ফ্রী নামানো কি শেষ?
০৩ রা জুলাই, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: জ্বী ভাই বহুত আগেই শেষ তবে নেটে সার্চ দিয়া সিরিয়াল কী খুজে নেন

২৩. ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৬
ডেমিয়েন থর্ন বলেছেন: চমৎকার। প্লাস ও প্রিয়তে। চালিয়ে যান লেখা। কমেন্ট করার জন্য আমরা আছি।
০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১:১২

লেখক বলেছেন: ঠিক ঠিক না এত প্রশঙশা করলেতো সব ছেড়ে শুধু পোস্টাইতেই থাকবো ।;)

২৪. ০৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২১
প্রশান্ত মন বলেছেন: এটা কি উইন্ডোস ৭/২০০৮ সার্ভার এ কাজ করবে?
০৮ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: হুম করবে

১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ

২৬. ২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৯
শিহাদ বলেছেন: কাজের পোস্ট but আমার দরকার হবে না... ;) ;)
২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৩

লেখক বলেছেন: অণ্যজনের দরকার হতে পারে :)

 

মোট সময় লেগেছে ০.৯৬১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এদিক সেদিকে ঘুরতেই মজা লাগে .....................:)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই