আমার প্রিয় পোস্ট

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

আপনারা আমার চোখের সামনে চিল্লাইবেন মজিলা রক্স আর আমি ক্রোম ইউজার হয়ে চুপ করে বসে থাকবো তাতো মামা হবেনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৯

শেয়ারঃ
0 0 0

যেদিন প্রথম ক্রোম ব্যবহার করি সেদিনই ক্রোম আমার পছন্দ হয়ে যায়।আসলে গতির দিক হতে ক্রোমকে সবার সামনে এটা পরিক্ষীত গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন।আর গুগল আস্তে আস্তে ব্রাউজার মার্কেটে নিজেদের কতৃর্ত্ব পাকাপোক্ত করে নিচ্ছে।সবশের্ষ হিসেবমতে গুগল ক্রোম বর্তমানে ব্রাউজার মার্কেটের ৫.৬৩% দখল করে আছে অল্পকিছুদিনের মাঝে এই সাফল্যের জন্য অবশ্যই ক্রোম ধন্যবাদ পাবার যোগ্য।

এবার আসি আসল কথায় আমি অনেককেই বলেছি ক্রোম ইউজ করতে কিন্তু সবার এক কথা মজিলার এ্যাড অন লাইফকে করেছে আরও সহজ এজন্য মজিলা ছাড়া অসম্ভব।আসলে যারা মজিলা ব্যবহার করে তারা অধিকাংশরাই এই এক কারনে মজিলা ছেড়ে গুগল ক্রোমে আসতে নারাজ।আর যারা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে তারা হিসেবের বাইরে এরা ক্যান এটা ব্যবহার করে আল্লায় জানে ।
তবে আপনারা অনেকেই জানেন না গুগল ক্রোমেও অ্যাডঅন ব্যবহার করা যায় এবং গুগল ক্রোমেও অ্যাড অনের অভাব নাই+Counting ......

তাহলে চলুন আজকে কিছু এক্সুসিভ অ্যাড অনের সাথে পরিচয় হই যেগুলো আপনাকে ক্রোমে ট্রান্সফার হতে বাধ্য করতে পারে।

Google Mail Checker Plus
এই অ্যাডঅনটি ব্যবহার করে সরাসরি জিমেইল একাউন্টে না গিয়েই মেইল চেক সহ সবকিছু করতে পারবেন।

Facebook for Google Chrome
Facebook for Google Chromeদিয়ে ফেইসবুকে না গিয়েই ফেইসবুকে সবকিছু চেক করতে পারবেন এবং স্টাটার্স আপডেট করতে পারবেন। এছাড়া মজার আরেকটি টুলস হল Facebook Fixer
ব্যবহার করলেই বুঝতে পারবেন।

Last pass পার্সওয়ার্ড ম্যানাজার এটি ব্যবহার করলে আর আপনাকে পাসওয়ার্ড নিয়ে কোন টেনশন করতে হবেনা।ভুলে যান সব পাসওয়ার্ড।আপনি যেই সাইটের পাসওয়ার্ড সেভ করে রাখবেন সেই সাইটে প্রবেশ করা মাত্ত এটি অটোমেটিক ইউজার নেম আর পাসওয়ার্ড পুরন করে নিবে।মানে এটি ব্যবহার করলে পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই।আর আপনার সিকিউরিটি নিয়েও কোন টেনশন করতে হবেনা।এছাড়া আছেRoboForm

Google Dictionary আপনার অনলাইন জীবনের ইংলিশকে করবে আরও সহজ ।শুধু ওয়ার্ডটি কপি করে পেস্ট করে দিন সাথে সাথে জেনে নিন এর বাংলা /ইংলিশ অর্থ।

Yoyutube Video Downloader ব্যবহার করে সহজেই যেকোন ফরমেটে ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করতে পারবেন।যেকোন সাইট হতে ডাউনলোড করতেall downloader ব্যবহার করতে পারেন।

AdBlock ব্যবহার করে আপনারা যেকোন সাইটের অ্যাড ব্লক করে দিতে পারবেন।এছাড়া আরও ব্যবহার করতে পারেন AdThwart

Webpage Screenshot
Webpage Screenshot সাহায্যে যেকোন পেজের স্কীনশট নিতে পারবেন এবং সেভ করে রাখতে পারবেন।এছাড়া আরো আছে Picnik Extension for Chrome

goo.gl URL Shortener
দিয়ে বড় এ্ড্রেসকে ছোট করে নিতে পারবেন এবং সরাসরি টুইটার এবং ফেইসবুকে পোস্ট করতে পারবেন

আরেকটি মজার অ্যাডঅন হল GoGoogleImage ।আমরা যখন গুগলে কোন ইমেজ সার্চ দেই তখন যেই ইমেজটি ভালো লাগে সেই ইমেজের সাইটে যাই তারপর ডাউনলোড করি কিন্তু এই অ্যাডঅনটি দিয়ে আপনি সরাসরি পিকচারটি ডাউনলোড করতে পারবেন সাইটে গিয়ে সময় নষ্ট করতে হবেনা।



Seo site Tools দিয়ে আপনি একটা সাইটের পুরা পোস্টমাটর্ম করে ফেলতে পারবনে সাইটের র‌্যাংক কিওয়ার্ড থেকে শুরু করে সব ধরনের ইনফর্মশন জানতে পারবেন এটির সাহায্যে।

Meta Seo Inspector দিয়ে আপনি যেকোন সাইটের মেটা কিওয়ার্ড ডিসক্রিপশনসহ সাইটের বিস্তারিত সিইও দেখতে পারবেন


আরো হাজার হাজার অ্যাড অন আছে যা আপনি অফিসিয়াল অ্যাডঅনের সাইটে গেলেই্ দেথতে পাবেন এখানে ক্লিক করুন আর প্রবেশ করুন গুগল ক্রোম অ্যাড অনের দুনিয়ায়।

আর গুগল ক্রোম সরাসরি ডাউণলোড করতে গুগল ক্রোম

আশা করি আপনাদের ভালো লাগবে এই রকম, সকল অ্যাড অনই দেবার চেষ্টা করেছি সবগুলো দেয়াতো সম্ভবনা । আপনাদের আর কিছু দরকার হলে বলবেন আমি খুজে অ্যাড করে দিব।

আসেন জোর গলায় বলি গুগল ক্রোম রকসসসসসসসসসসসস

টেকটউনস এ প্রকাশিত









 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগলক্রোমব্রাউজার ;
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৭
টেকি মামুন বলেছেন: কোন এক অজ্ঞাত কারনে লিংগুলো দেখা যাচ্ছে না আমি ঠিক করে আবার দিচ্ছি।
২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৯
সামিউর বলেছেন: ভাইয়া একটা লিংক ও আসে নাই। তারাতারি ঠিক কর।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: আমি ঠিক করে দিচ্ছি আপাতত http://techtunes.com.bd/webware/tune-id/19923/ এখান হতে ডাউনলোড করে নিন।

৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৬
দূর্ভাষী বলেছেন: আমি ক্রম ইউজার এবং শান্তিতেই ইউজ করছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৮

লেখক বলেছেন: আমিও ভাই

৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৬
গরীবের কথা বলেছেন: আপনি মজিলার ইউজার কমাইতেছেন কেনো? X(
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: আমি গুগলের বিশেষ এজেন্ট

৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭
মঈনউদ্দিন বলেছেন: আমি ক্রম ইউজার এবং শান্তিতেই ইউজ করছি
০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: :):):)

৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৪
সামিউর বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া । পোস্ট টা প্রিয়তে নিলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: :):):)

৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৫
তীরান্দাজ বলেছেন: গুগল ক্রোম রকসসসসসসসসসসস
হা হা হা
(+) দিলাম, তবে......
শর্তপ্রযোজ্য!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: কিসের শর্ত ভাই

৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৭
মিনরুল বলেছেন: বিদিক জিনিস আছে বস..
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ভাই বিদিক টা কি??বুঝাই বলেন

৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৯
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: ভাল লাগল। অনেক ধন্যবাদ।




বাংলা বানানের যে অবস্থা!!!! ;) :( :(( B-) B-) B-) =p~ =p~ =p~ :-< :-<
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮

লেখক বলেছেন: ভাই তাড়াতাড়ি লিখছিতো তাই তবে ঠিক করে দিয়েছি

১০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭
নাফিস ইফতেখার বলেছেন:


"সবশের্ষ হিসেবমতে গুগল ক্রোম বর্তমানে ব্রাউজার মার্কেটের ১০% দখল করে আছে....."

আপনার এই তথ্যের তথ্যের সোর্স দেন। কারন জানুয়ারী ২০১০ এর হিসেব মতে Google Chrome ব্রাউজার মার্কেটের ৫.৬৩% শেয়ার দখল করে আছে। মাত্র ১ মাসের মধ্যে ৫.৬৩ থেকে ১০% এ যাওয়ার কোন কারন নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: নাফিস ভাই দিচ্ছি দিচ্ছি এখন একটু বাইরে যাব বাইর হতে এসেই লিংকটা খুজে আপনাকে দিয়ে দিব।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: হুম নাফিস ভাই আমি যেটার উপর ভিত্তি করে বলেছিলাম তার লিংক হল Click This Link
তবে আপনার তথ্যই ঠিক মনে হচ্ছে ।আমার লিংকটা শুধুমাত্ত http://www.w3schools.com সাইটে ভিজিটরদের ব্রাউজারের তথ্যের উপরে ভিত্তি করে করা হয়েছে এই ব্যাপারটা আমি খেয়াল করি নাই ।আমি পেোস্টে ঠিক করে দিচ্ছি।

১১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
নাফিস ইফতেখার বলেছেন: অপেক্ষায় থাকলাম........
১২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: @নাফিস: ফায়ারফক্সের ভক্ত নাকি :) ? আমিও ছিলাম, তবে এখন ক্রোম ব্যবহার করি, কারণ একটাই----দূর্দান্ত গতি।
তবে ক্রোমেও ঝামেলা আছে---http://www.somewhereinblog.net/blog/furious_fist/29090414
১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: হুম এই ঝামেলাটা অণেকেরই হচ্ছে আমারও মাঝে মাঝে হয়।

১৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
নাফিস ইফতেখার বলেছেন: @দি ফিউরিয়াস ওয়ান: জ্বি আমি ফায়ারফক্সের ভক্ত তবে ক্রোম নিয়ে কোন আপত্তি নাই - অনেক ভালো ব্রাউজার, স্পিড ফায়ারফক্সের চাইতে ভালো এ কথাও সত্য।

ব্যবহার না করার মূল কারন ফায়ারফক্সের অধিকাংশ এ্যাডঅনের ক্রোমে দুষ্প্রাপ্যতা আর Ubiquity নামের একটি এ্যাডঅন যেটা ছাড়া আমার বাঁচা মুশকিল।
০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: Ubiquity অ্যাড অনের কাজটা কি??

১৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৪
ধ্রুবমেঘ বলেছেন: আপনার সাথে একমত।
আমিও ক্রোম ইউজার এবং ক্রোম নিয়ে সন্তুষ্ট।
পোস্টে প্লাস ।
০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: :):)

১৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৪
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: @ নাফিস: আমিও ট্যাব মিক্স প্লাস এডওন টা ছাড়া প্রায় অচল ছিলাম। কিন্তু আমার স্লো ল্যাপিতে বাধ্য হয়ে ক্রোম ব্যব হার শুরু করি, এখন অভ্যস্ত হয়ে গেছি। আপনার অ্যাড অন টা দেখতে হবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: ট্যাব মিক্স টাইপের অনেক অ্যাড অন গুগল ক্রোমে পাবেন।

১৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৫
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আমি ফায়ারফক্স ইউজার এবং শান্তিতেই ইউজ করছি
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৫

লেখক বলেছেন: কিন্তু গতির দিক হতে গুগল ক্রোম বসসসসস

১৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭
যুদ্ধবাজ বলেছেন: ক্রুম বালা ফাই :D
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৪

লেখক বলেছেন: আমিতো পুরা ক্রোমনিয়াম

১৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০১
মাহিন আহমেদ বলেছেন: গুগল ক্রোম সেরা। পোস্টে + । B-)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৬

লেখক বলেছেন: জয় গুগলের জয়......

১৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
লালসালু বলেছেন: কঠিন জিনিস দিছেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০০

লেখক বলেছেন: সহজ দিতে চেয়েছিলাম ভুলে কঠিন হয়ে গেছে :)

২০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৩
অপ্রয়োজন বলেছেন: আমি দুই নৌকায়ই আছি ;)

ফায়ারফক্সটা একটু বেশি ইউস করা হয় যদিও।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১

লেখক বলেছেন: ভালো এই ব্যাপারে দুই নৌকা কোন সমস্যাই না।চালাই যান।

২১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১০
নাজির বলেছেন: সরাসরি প্রিয়তে পাঠিয়ে দিলাম।

আর পেলাস :D :D :D সেকি বলতে হয়?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: ভালো কমেন্টস পেলে সবাই খুশি হয় মুলত আমরা কমেন্টস এর জন্যই ব্লগিং এ উৎসাহ পাই।প্রিয়তে নেবার জন্য ধণ্যবাদ

২২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৭
জাতি জানতে চায় বলেছেন: সামু ব্রাউজ করি ক্রোমে (উচ্চারন নাকি shrome হবে?!) আর কাজের জন্য ফায়ারফক্স।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: সবকিছুতে ক্রোম ব্যবহার করার ব্যবস্হা হচ্ছে আসতে আসতে ............

২৩. ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৩:০৪
শওকত আহমেদ বলেছেন: কোন Download manager support করে না ।

আর এইটা কোন দিক থেকে যে মজিলার চেয়ে fast তা এখনো বুঝতে পারিনি।

firefox আগের সেশনের ব্রাউজিং ট্যাবগুলো সেভ করে রাখতে পারে ।

এটাও ক্রোমের চেয়ে firefox পছন্দ করার আরেকটি কারন।

আর নিয়মিত ক্র্যাশ করে।
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:৩০

লেখক বলেছেন: ভাই কেন ডাউনলোড ম্যানাজার সাপোর্ট করা না আপনার???আমিতো চালাই যাইতেছি।হিস্টরি হতে তো সবগুলো ট্যাব আনা যায়।
বর্তমান ভার্সনে ক্রোম ক্রাশ করেনা।আর আপনি না জেনেই বলছেন অনেক কিছুই।

২৪. ১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: প্লাসাইলাম, কিন্তু আমি হার্ডকোর ফায়ারফক্স ফ্যান আছিলাম আর থাকুম ইনশাল্লাহ :)
১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: থাকুম বইলা কোন কথা নাই।ছিলেন এইটাই সত্যি ।দেথি কয়দিন থাকেন আর ক্রোম ভালো লাগলে অবশ্যই জানাবেন।

২৫. ১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮
অলস ছেলে বলেছেন: আমিও দুই নৌকা পার্টি, তবে সামুর জন্য ক্রোম। দৌড়ায় :) এডঅন গুলোর জন্য ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন: আরে কিছু বলেন

২৮. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৫
ত্রিভুজ বলেছেন: ক্রোম এ টর ব্যবহার করা যায়? রেফ: Click This Link
২৯. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৭
টেকি মামুন বলেছেন: এটা জানি তবুও ধন্যবাদ
৩০. ১৪ ই মে, ২০১০ রাত ১:২০
ছন্দ্বহীন বলেছেন: ক্রোম ডাউন করেছি দেখি ব্যবহার করে! পোষ্ট প্রিয়তে গেলে কিন্তু!!
লন এবার পিলাচের পালা
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৪ ই মে, ২০১০ সকাল ৯:৪০

লেখক বলেছেন: ;):)

৩১. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৩
মুভি পাগল বলেছেন: ক্রোম এ হিস্টরি বড় হইয়া ভাইস্যা থাকে। আমি ডিজেবল করার অপশণ পাই নাইক্কা। তাই ক্রোমরে মাইনাস দিয়া সরাইয়া রাথি
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২১

লেখক বলেছেন: হিস্টোরি মুইছ্যা দেন না হয় ইনজেনটিয়া মুডে ব্রাউজ করেন

৩২. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০০
শুভ্র নামের ছেলে বলেছেন: ক্রোমে যে কেউ ইচ্ছা করলেই সেভ করা পাসওয়ার্ড বের করতে পারবে দেখে আমি বহু আগেই ক্রোম ফেলে দিছি
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২২

লেখক বলেছেন: আমিতো লাস্ট পাস নামে এ্যাডওন ব্যবহার করি ।তবে আমার পিসি আমি ছাড়া আর কেউ ধরেনা ।

৩৩. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৩৪
শুভ্র নামের ছেলে বলেছেন: পাস রিমেম্বার করার জন্য এ্যাডওন? থাক বাবা।

আমার পিসি ধরে, আমি ডেস্ক থেকে উঠলে অনেকেই ঘুরতে এসে আমার ডেস্কে বসতে পারে, অফিসে এরকমই ঘুরাঘুরি করি আমরা। বাসার পিসিতে ফ্রেন্ড বসতেই পারে। পার্সোনাল সিকিউরিটি হ্যাম্পার হয় এই জন্য।

ক্রোম ফায়ারফক্সের চেয়ে ফাস্ট এটা আলোচনা সাপেক্ষ, তে ফায়ারফক্স ৪ ডেমো অনেক বেশী ফাস্ট। ফায়ারফক্সের একটাই প্রবলেম, পিসি অন করার পর এটা অন হতেই অনেক সময় লাগে।
০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪০

লেখক বলেছেন: পাবলিকলি পিসি ব্যবহার করলে নিরাপত্তাটা সত্যি একটা সমস্যা ।তবে ক্রোমের একটা এ্যাডঅন আছে যা দিয়ে একে পাসওয়ার্ড প্রটেক্টেড করা যায় ।
তবে ক্রোম মজিলা হতে অনেক ফাস্ট এইজন্য সমস্যায় আছি এখন যতই সমস্যা হোক মজিলা ব্যবহার করতে গেলেই স্লো মনে হয়।

৩৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৮
িনদাল বলেছেন: ক্রোম এর বিল্ট ইন ডাউনলোডার দিয়ে ডাউনলোড দিলে স্পিড কেমন পাওয়া যায়?
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১১:১১

লেখক বলেছেন: মোটামুঠি

৩৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১১:০২
িনদাল বলেছেন: ক্রোম এর ডাউনলোড লিন্ক দেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১১:১১

লেখক বলেছেন: Click This Link

৩৬. ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২২
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আমি ক্রোমে আছি এর স্লিম চেহারা আর গতির জন্য... জিপির মডেম থাকলে ক্রোম মাস্ট মনে করি.
০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: আমি জুম ব্যবহার করার সময় ক্রোম বেস্ট ছিলো এখন বাঙলালিংক এ মজিলায় বেশি স্পিড পাই

 

মোট সময় লেগেছে ১.০৬৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এদিক সেদিকে ঘুরতেই মজা লাগে .....................:)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই