আজকে দেখলাম বহুল আলোচিত হলিউডি দাবী করা বাংলা ছি:নেমা খোজ : The Search
ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন ছবিটা । প্রথমেই বলি আমি আমার জীবনে বহু বাংলা সিনেমা দেখেছি ছোট কালে যখন গ্রামে থাকতাম তখন প্রতি শুক্রবার বাংলা সিনেমা দেখার জন্য সারাদিন অপেক্ষায় থাকতাম কখন ছবি দিবে।তারপর সিনেমা হলেও ৮/১০ টা সিনেমা দেখেছি কিন্ত আজকে যা দেখলাম মাশাল্লাহ পুরাই মানসিক অত্যাচার ছাড়া আর কিছু না ।
চলুন দেখি কি আছে এই হলিউডি ছি:নেমা
ছবির সবচেয়ে সবচেয়ে বেশি মানসিক অত্যাচারের দিক হলো এর মাঝে কোন কাহিনী নাই একটা দৃশ্য হতে আরেকটা দৃশ্যের মাঝে জনম জনম ভর প্রার্থক্য খালেদা হাসিনার মাঝেও এত প্রার্থক্য নাই । কথা নাই বার্তা নাই হঠাৎ করে দেখবেন নায়ক মিশনে নেমে গেছে মারামারি করতেছে। হঠাৎ করে দেখবেন গান হঠাৎ করে দেখবেন মানুষ হঠাৎ করে দেখবেন ..........................................................................................
নায়ক সাহেব যিনি আবার এই ছবির প্রধান অর্থের জোগানদাতা তার অভিনয় দেখলে কাদতে ইচ্ছা করে মনে হয় ৫ মিনিট আগে তিনি অভিনয় শিখছে ।নায়কের কথা শুনলেই বুঝা যায় নায়ক নতুন ফিডার খাওয়া শিখছে ।তার কথা রোবটের মত মনে হয়।
অকারনে নায়ক নায়িকা ইংলিশে কথা বলার চেষ্টা করেছে ।নায়কের ইংলিশ শুনলেই মনে হয় এফএম মেথডের ৯০ মিনিটের ইংলিশ শিখুন এই কোর্স করে এসেছে। এত আনপ্রফেশনাল ইংলিশ আমি আর শুনি নাই।এছাড়া বাংলার ইংলিশ সাবটাইটেল থাকলেও ইংলিশ কথাগুলোর কোন বাংলা সাবটাইটেল ছিলোনা।
আর কই থাইক্যা কোন মিমু না ছিমু নামে এক ইতালির ভিলেন ধইরা আনছে তার অভিনয় দেখে মনে হয়েছে বাংলাদেশে এসে বেচারা একটু সমস্যায় আছে।এর থেকে আমাগো মিশা সওদাগর হাজার গুনে ভলো।
আর কি কমু খালি একটা কথাই কই বাংলা সিনেমাম নায়িকা ধনী নায়ক গরিব মার্কা মুভি আরও ভালা ।মাফ চাই গুরু আর সিনেমা বানাইয়েন না।
নায়করে দেখলাম পুরা ছবিতে এক মাইয়ার লগে পেরেম করে আর শেষে দিয়ে কোন কথা নাই বার্তা নাই স্কীনে দেখাইলো ৭ দিন পর আরেক মাইয়ার লগে ইটিস পিটিস করে আগা মাথা কিচুই বুঝলাম না ।
ইটিভিতে এই মাত্ত দেখলাম এই ছবি নাকি সুপার হিট ।হায়রে ..............................এটা নাকি আবার দেশের প্রথম ডিজিটাল ছবি এই ছবি নাকি এই করেছে সেই করেছে ।সব টাকার খেলা।আবার ছবির পরিচালক কইছে বছরে নাকি এই নায়ক ২ টা ছবি বানাবে
এবার আসি অন্যদিকে
নায়ক সাহেবকে বলবো স্যার বাপের টাকা আছে জানি তাই বলে টাকা নষ্ট করতে হবে এমতো কথা নাই।আপনার অভিনয় দেখলে মনে হয় ৫ মিনিট আগে অভিনয় শিখছেন আপনি বরং ৩/৪ বছর মন্ঝে নাটক করেন এর আগে আর সিনেমা বানানোর নামও নিয়েননা।
শুনলাম এই সিনেমা বানাইতে নাকি ৬ কোটি টাকা গেছে এবং এক অনুষ্টানে নায়ক বলেছেন এই সিনেমা দেখতে ।নায়ককে বলবো বাবা অভিনয়টা আগে শিখ।আর এই ছবিতে কোনদিক দিয়ে ৬ কোটি টাকা গেলো বুঝলাম না। তবে মিডিয়ার সাথে জড়িত দিপু ভাই জানালো যে এটা ভুয়া হিসাব এর তিন ভাগের এক ভাগও যায়নি। যেখান নায়ক নায়িকা সব নবাগত।আর সামান্য একটু ছাড়া পুরা ছবিটাই বাংলাদেশে করা।আর এই ছবি দেখার কি আছে এই ছবিতে কি আছে ??পুরা ছবিটাই ভুয়া নুন্যতম কাহিনী নাই ।
তবে পুরা ছবিতে আমার কাছে যে ব্যাপারগুলো ভালো লেগেছে তা হলো ছবির দুটি গান একটা বাপ্পার আরেকটা হাবিবের গানদুটির চিত্তায়ন খুবই সুন্দর হয়েছে ।আরেকটা গান আছে ডিস্কো ক্লাবে ওফ জটিল জিনিস দেখাইছে মামায়।
নায়িকাগুলোও ভালোই স্লিম ।
এর মাঝে একজন আবার নায়কের আসল বউ। কিছু ক্যামেরার এ্যাকশন ভালো লেগেছে আর ছবির প্রিন্ট কোয়ালিটি ডিজিটাল একটু উন্নত ।
তবে যেহেতু আমাদের দেশে বিনোদনের ব্যবস্হা নাই তাই একটু বিনোদন করে আসতে পারেন।
নায়ক সাহেবকে বলবো মানুষকে মানসিক অত্যাচার করবেন না ।আ্ওয়ামী বিএনপির অত্যাচার অনেক ভালা।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


