আমার প্রিয় পোস্ট

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

মোবাইল দিয়ে তোলা ছবিকে আরও উন্নত করতে কিছু মোবাইল ফটোগ্রাফী টিপস

১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৫

শেয়ারঃ
0 2 0

এখনকার যুগে অধিকাংশ মানুষের সাথেই সবসময় মাল্টিমিডিয়া মোবাইল থাকে আর তাই যেখানে সেখানে যাই ইন্টারেস্টিং লাগে আমরা ক্যামেরাতে তা তুলে নিয়ে আসি।

আমার মতো সামর্থ্যজনিত কারণেই হোক বা অন্য কারণেই হোক অধিকাংশদেরই ভালো ডিজিটাল ক্যামেরা নাই তাই মোবাইলই আমাদের শেষ ভরসা ।

আর তাই মোবাইল দিয়েই কি করে ভালো ছবি তুলা যায় তার কিছু টিপস আজকে তুলে ধরলাম

>>যারাই মোবাইল দিয়ে ছবি তুলে তাদের সবচেয়ে বড় ভুল যেটা করে তা হলো ছবিতে ঠিকমত সাবজেক্টকে ফোকাস করেনা মানে ধরুন আপনি আপনার চাচাতো ভাই্য়ের ছবি তুলেছেন তোলার পর দেখা গেলো সেখানে গাছগাছালী,বাড়ীঘর বেশি দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইকে খুজেই পাওয়া যাচ্ছেনা ।তাই ছবি তোলার সময় সাবজেক্টকে ঠিকমত ফোকাস করবেন এবং যতটা সম্ভব কাছ থেকে ছবি নিবেন তাহলে সহজেই ভালো ছবি পাবেন ।

>>মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় মোবাইলটিকে কোন প্রকার নাড়াচাড়া করবেন না তাহলে ছবি ভালো আসবেনা ।

>>খুব প্রয়োজন ছাড়া কখনোই ডিজিটাল জুম অপশনটি ব্যবহার করবেন না জুম ব্যবহারে ছবির কোয়ালিটি ভালো থাকেনা ।

>>ছবি তুলার সময় সবোর্চ্চ রেজুলেশন ব্যবহার করুন যেমন আমি আমার নকিয়া এন৭৩[৩.২মেগাপিক্সেল] দিয়ে ছবি তুলার সময় ২০৪৮*১৫৩৬ সবোর্চ্চটাই ব্যবহার করি ।

>>অনেক মোবাইলেই হোয়াট ব্যালেন্স নামে একটা অপশন থাকে যার কাজ আপনি কোন আবহাওয়াতে ছবি তুলছেন তা সিলেক্ট করে দেওয়া সারারণত এটা অটোমেটিক অপশনে থাকে এর বিভিন্ন অপশনগুলো পরিবর্তন করে দেখুন ছবিতে কিছুটা পরিবর্তন পাবেন ।

>>ছবি তুলার পর পিসিতে নিয়ে কিছুটা ইডিটিং করলে ছবির মান অনেক ভালো পাবেন ।

এবার আসুন ক্যামেরার ভিতরের কিছু অপশন নিয়ে আলোচনা করি

অধিকাংশ ক্যামেরা ফোনেই আপনি কোন মুডে ছবি তুলবেন সেটা সিলেক্ট করে দেওয়া যায় কিন্তু দু:জনক হলেও সত্যি আমি নিজে ব্যবহার করার আগে এই অপশনগুলো কাউকে ব্যবহার করতে দেখি নাই কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই অপশনগুলো ব্যবহার করলে ছবির কোয়ালিটির অনেক প্রার্থক্য হয় যা নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন

।আমার নকিয়া এন ৭৩ তে কোন মুডে ছবি তুলবেন তা সিলেক্ট করে দেওয়া যায় ।নিচে দেখুন আমার মোবাইল ক্যামেরাতে কি কি মুডে ছবি তুলা যায় আপনার মোবাইলে চেক করে দেখুন এই অপশনগুলো আছে কিনা ।


প্রথমেই দেখুন Auto Mode বাই ডিফল্ট আপনি সবসময় এই মুডেই ছবি তুলেন ।সবসময় এই মুডটাই অটো সিলেক্ট থাকে ।

দ্বিতীয়টা হলো User Defined মানে কোন ব্যবহারকারীর জন্য আলাদা সেটিংস সেভ করে রাখা

এবার দেখুন Close up এর আলোচনায় কোন ছোট বস্তুকে ক্যাপচার করার জন্য এইটা ব্যবহার করা হয় মনে করুন আপনি কোন তেলাপোকা বা ফুলের ছবি তুলবেন তাহলে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করে তুলবেন সোজা বাংলায় বললে এই অপশনটা ব্যবহার করে সামনের সাবজেক্টটাকে ফোকাস করা হয় এবং পিছনটা ঘোলা হয়ে যায় ।নিচে দেখুন ক্লোজ আপ মুডে তুলা আমার একটা ছবি ।

Portrait অপশনটা ব্যবহার করবেন যখন আপনি কোন সাবজেক্টকে সবোর্চ্চ প্রাধান্য দিবেন উদাহরণ দিলে পরিষ্কার বুজবেন যেমন আপনি যদি কোন ব্যক্তি বা প্রানীর ছবি তুলেন তাহলে কিন্তু ছবিতে ব্যক্তিটাই সবচেয়ে প্রাধান্য পাবে তাই কারো ছবি তুলতে অবশ্যই অবশ্যই এই এই অপশনটা সিলেক্ট করবেন তারপর ছবি তুলবেন ।

landscape অপশন দিয়ে তখনই ছবি তুলবেন যখন আপনি কোন বড় মাঠ ,নদী অথার্ৎ যে ছবিতে বিশাল জায়গা প্রাধান্য দিয়ে ছবি তুলবেন মানে প্রাকৃতিক ছবি তুলবেন তখন এই অপশনটা সিলেক্ট করবেন নিচের ছবিটা দেখুন

Sports অপশন টা ব্যবহার করা হয় তখনই যখন কোন চলন্ত কোন কিছুর ছবি তুলা হয় মনে করুন উড়ন্ত পাখির ছবি তুলবেন বা চলন্ত গাড়ীর ছবি তুলবেন তাহলে এই অপশনটা ব্যবহার করবেন না হয় ছবিই তুলতে পারবেন না ।

এবার আসুন Night মুড রাতের বেলা যখন ছবি তুলবেন তখন এই মুডে ছবি তুলবেন আরেকটা অপশন আছে Night Portait নিচের ছবি দুইটা দেখুন একটা অটো মুডে তোলা আর আরেকটা নাইট প্রোটেইট এ তোলা

রাতের বেলা কারো ছবি তুলতে নাইট পোট্রেট অপশন দিয়ে ছবি তুলবেন ।প্রার্থক্য একেবারে হাতে হাতে পাবেন ।

এই অপশনগুলো অধিকাংশ মোবাইল ক্যামেরাতেই আছে তবে নামে সামান্য তফাৎ থাকতে পারে ।আর হ্যা ছবির ধরণ অনুযায়ী অবশ্যই অবশ্যই মুড সিলেক্ট করে ছবি তুলবেন ভালো ছবি পাবেন নিশ্চিত থাকুন ।
আশা করি লেখাটি আপনাদের ভালো লাগবে ।আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন ।
আর আমার নকিয়া দিয়ে তোলা ছবিগুলো দেখতে এখানে ক্লিক করুন

আমার নিজস্ব ব্লগে পূর্বে প্রকাশিত

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবিক্যামেরা ;
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ;);)

২. ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:২৭
আমি সাবের বলেছেন: বেশ ভালেই তোলেছেন।
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: হুম ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: ;);)

৪. ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৮
যথাতথা বলেছেন: ভাল বলবোনা খারাপ না...............
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: কথাটা বুঝলাম না

২১ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: ;);)

৬. ১৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৮
শুভ্র নামের ছেলে বলেছেন: ভাল, একটা ইম্পরটেন্ট কথা বলেন নাই। ক্যামেরা ফটোগ্রাফী করতে হলে নোকিয়া বাদ দিয়ে সনি এরিকসন দিয়ে কাজ করতে হবে
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: আমার ব্যক্তিগত দ্বিমত আছে ।আগে ভাবতাম আপনারটাই সত্যি কিন্তু যখন নানা ধরনের অপশনের ব্যবহার করলাম তখন আর মানতে পারিনা

৭. ১৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫০
আহাদিল বলেছেন: ফুলের ছবিটা ভালো হয়েছে।
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: ;);)

৮. ১৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:০৫
আবু বকর ইবনে ইসমাইল সম্পদ বলেছেন: শুভ্র নামের ছেলে বলেছেন: ভাল, একটা ইম্পরটেন্ট কথা বলেন নাই। ক্যামেরা ফটোগ্রাফী করতে হলে নোকিয়া বাদ দিয়ে সনি এরিকসন দিয়ে কাজ করতে হবে

এক মত.....
বিশেষ করে পুরাতন K আর নতুন S সিরিজ........
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: আমি কিন্তু নকিয়াই পছন্দ করি

৯. ১৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:১৮
শুভ্র নামের ছেলে বলেছেন: S সিরিজ নাকি C সিরিজ সম্পদ ভাই?
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৮

লেখক বলেছেন: সি মনে হয় ;)

১০. ২০ শে আগস্ট, ২০১০ সকাল ৭:২৬
সাইফ আসরার বলেছেন: বিয়াফক কামের জিনিস। রাখলাম প্রিয়তে
২০ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২১

লেখক বলেছেন: ;);)

২০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৮

লেখক বলেছেন: ;);)

১২. ২১ শে আগস্ট, ২০১০ রাত ২:২১
মোসারাফ বলেছেন: নোকিয়ার স্পোর্টস অপসন কি সনি এরিকসনের সাইবার শটের মত কাজ করে?
২১ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: ব্যবহার করেই দেখুন ;);)

১৩. ২২ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫৯
মোসারাফ বলেছেন: মোবাইল ক্যামেরায় Banding 50Hz or 60Hz বলতে কি বুঝায় জানাবেন?
২২ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: এই ব্যাপারটা আমার চোখে পড়ে নাই ।আপনি কোন সেটে দেখেছেন তা জানালে বুঝতে সুবিধা হতো ।

১৪. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৬
মোসারাফ বলেছেন: এল. জি. মেবাইল সেট এ এই ফাংশন আছে।
২৫ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪১

লেখক বলেছেন: তাহলে ব্যভহার করতে থাকেন ;)

১৫. ২৫ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩২
প্রিন্স_হাইয়ান বলেছেন: মামুন ভাই দারুন জিনিস। ++++
২৫ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪১

লেখক বলেছেন: ;);)

১৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪১
রিয়াজ় ইমরান বলেছেন: পোস্ট টা মনে হয় আমার জন্য না । আমার NOKIA 3110c > 1.3 mp :(
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: সমস্যা কি ??সাবজেক্টটাই প্রধান কোয়ালিটি না

১৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৪
আরিফ থেকে আনা বলেছেন: শুভ্র নামের ছেলে বলেছেন: ভাল, একটা ইম্পরটেন্ট কথা বলেন নাই। ক্যামেরা ফটোগ্রাফী করতে হলে নোকিয়া বাদ দিয়ে সনি এরিকসন দিয়ে কাজ করতে হবে


লেখক বলেছেন: আমার ব্যক্তিগত দ্বিমত আছে ।আগে ভাবতাম আপনারটাই সত্যি কিন্তু যখন নানা ধরনের অপশনের ব্যবহার করলাম তখন আর মানতে পারিনা

---------
সনি এরিকসন সাইবার শট দিয়ে তুলে দেখতে পারেন। তাছাড়া সাইবার শটে ফটোফিক্স নামের একটা বিল্ট ইন অপশন আছে যেটার কাজ হল কোন ছবির কালার কন্ট্রাস্ট এইগুলা অটো ফিক্স করা। আর ফটো ডিজে এটা তো আছেই। আমি সি৯০৫ ইউজ করি। ৮ মেগাপিক্সেল।ডিজিটাল ক্যামেরা থেকে কোন অংশে কম নয়।
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: জ্বী আমার ভুলটা পরে ঠিক হয়ে গছে ।

১৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪০
রনি রাজশাহী বলেছেন: ভাল পোস্ট । আফসোস মোবাইলটা নষ্ট হয়ে গেছে :(
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: ;);)

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এদিক সেদিকে ঘুরতেই মজা লাগে .....................:)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই