বাঙলাদেশ হারছে খুব ভালো কথা
যেকোন দলের জন্যই ক্রিকেটে এমন খারাপ দিন আসতেই পারে তবে আমদের দুর্ভাগ্য দুইটা খারাপ দিন খূব কাছাকাছি সময়ে এসে গেছে । তবুও বলি তোদের পাশে আছি,আবারও লাল সবুজের পতাকা মাথায় বাধবো আবার চিল্লাবো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ...................
সবকিছুর উপরে ভাগ্য বলতেও একটা কথা আছে । বিশ্বকাপের আগে আমাদের সমীকরণ ছিলো তিনটা ম্যাচ জিতলেই আমরা সেকেন্ড রাউন্ডে যাবো । আমরাও তিনটা ম্যাচ জিতলাম কিন্তু ......উত্তর দক্ষিণ কোনদিক দিয়ে আমাদের সাথে ছিলোনা ,ওয়েস্ট ইন্ডিজও জিতা ম্যাচ হেরে গেলো ।
যাই হোক এখন যেহেতু বাংলাদেশ টিম হেরে গেছে এখন দেখা যাবে আমাদের আলোচনাটা চলে যাবে ক্রিকেটের বাইরে যেমন
সাকিবের আচার আচরণ কেমন ? সে কি নামাজ পড়ে ? সে কি ঘাস খায় ? সাকিব নাকি কারে থাপ্পর মারছে !!!!!!!সাকিব নাকি কোন মেয়েকে প্রেম করে ধোকা দিছে !!! সে নাকি এই করছে সেই করছে !!!!! সাকিব নাকি বাথরুমে গিয়ে বেশি সময় কাটায়
তামিম ইকবাল নাকি ছোট ব্যাট দিয়ে খেলে ? তামিম নাকি কাউকে সম্মান দিয়ে কথা বলেনা !!! তামিম নাকি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে !!!!!! তামিমের মা নাকি অহংকারি ?? তামিমের মার হাতের রান্না খারাপ !!!!! তামিমের বাপ নাকি সিগেরেট খায় !!!!!
আচ্ছা এগুলো ক্রিকেটের সাথে কি সম্পর্কিয়?? ক্রিকেট ক্রিকেটের জায়গায় মাঠের খেলা কিন্তু কিচু আবাল বাংলাদেশ হারলেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি শূরু করে দেয়
আলোচনাটা আমাদের ক্রিকেটের মাঝেই থাকবে আশা করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

