মেইল খুলে দেখলাম সামু খেকে মেইল, অবশ্য আগেই সামুর সাইটে নোটিশ দেখেছি। ( মেইল না পেলে হয়ত যাওয়াই হতো না)। ১৯ তারিখ আর সি মজুমদার অডিটোরিয়ামে ব্লগ দিবস উদযাপন করা হবে । বিকাল ৪.৩৫ এর দিকে হল থেকে বের হয়ে ৪.৪৫ এর দিকে সেখানে উপস্থিত হই। অবাক করা বিষয় হলো অডিটোরিয়ামে কেউ নেই। ১/২ জন গেটের বাইরে ঘোরাঘুরি করছে তাদের হাবভাবে মনে হলো তারা আয়োজনের সাথে আছেন। এই প্রথম কোন ব্লগ দিবসের অনুষ্ঠানে গিয়েছি বিধায় কারো সাথেই পরিচয় নেই তাই বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসলাম পৌনে ৬ টার দিকে তাও দেখি হ-য-ব-র-ল অবস্থা। তথনও স্টেজ সাজাচ্ছে। এর বেশ কিছুক্ষণ পর ব্লগার "আরজুপনি" আসার পর পৌনে সাতটার দিকে অনুষ্ঠানস্থল কিছুটা জমে উঠে। অনানুষ্ঠানিকভাবে পরিচিতি পর্ব শুরু হয়। ব্লগার "আরজুপনি"কে আমার আন্তরিক শুভেচ্ছা। পরবর্তি অনুষ্ঠানগুলো কিছুটা প্রাণবন্ত হলেও অনেকক্ষণ বসে বসে বিরক্ত হয়ে যাই। টক শো টা ভা্ল হয়েছে। ব্লগ কমিউনিটি গুলো ব্লগারদের উতসাহিত করার জন্য পুরস্কৃত করায় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এ উদ্যোগ আমাদেরকে আরও বেশী বেশী লিখতে অনুপ্রাণিত করবে । আশা করছি সামনের আয়োজন গুলোতে এর বাইরে অন্যান্য ব্যতিক্রমধর্মী আয়োজন থাকবে। যারা সেদিন ছিলেন সবার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
আমার প্রথম ব্লগ দিবস উদযাপন ও কিছু মিশ্র অভিজ্ঞতা....
যে শহরে বৃষ্টি নেই

শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন
Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.
ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন
’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....
সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন
হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।