somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিলা

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিলা এই ছোট মেয়েটির নাম, বয়স কতই বা ২-৩ হবে। আজ ওর সাথে আমার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারাজয় বাংলার পদদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম দিন উপলক্ষে কয়েজন বন্ধুর সাথে বিকালে আড্ডা মারতে যাওয়া এই আর কি ? আড্ডা দিছিলাম এই সময়ে দুইটি শিশু। বড়টি হামিদা আর ছোটটি শিলা , শিলা অবশ্য হামিদার কোলে করে এসে ঠিক আমাদের সামনে কোল থেকে নামল আর হাতটি বাড়িয়ে দিল একটি টাকার আশায় । শিলার দিকে তাকিয়ে মেনে নিতে পারছিলাম না এত ফুটফুটে একটি পথশিশু যে ক্ষুধা , তৃষ্ণা, আবাস টিকিয়ে রাখার জন্য হাত পাতছে। সব তখন মিথ্যে হয়ে যায়, যখন মানুষ বলে জন্মেছে শিশু তাকে বসবাসের জায়গায় করে দিতে হবে । আমার কাছে মিথ্যে হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা কারন অপারাজয় বাংলার পদদেশে ,যে ওর সাথে আমার পরিচয় ।


কিছু কথা হল তার প্রেক্ষিতে জানতে পারলাম ওরা তিন বোন , বড়টির নাম মিলা , হমিদা আর সবথেকে ছোটটি শিলা থাকে পাশের সোরাওয়ারদ্দী উদ্দ্যানে। শিলা জন্মের পর ওদের বাবা , ওদের ছেড়ে চলে গেছে !!! এখানে বলে রাখি আমি যতবার ঢাকা বিশ্ববিদ্যালয় যাই প্রতিবার কোন না কোন পথশিশুর সাথে দেখা হলে আমি যে অবাক তথ্য পেয়েছি তা হল, বেশিরভাগ ক্ষেত্রে কিছু পশু শ্রেনীর পুরুষ তাদের জন্ম দিয়ে পালিয়ে যায়। সম্মানীত স্যার হুমায়ন আহমেদ বেঁচে থাকলে , আমি তাকে বলতে পারতাম স্যার আপনি ভুল , আপনার কথা ‍‌‌‌‌‌‌‌‌‌‍‍‍" পৃথিবীতে খারাপ মানুষ থাকতে পারে , কিন্তু একজন খারাপ বাবা নেই "

কথায় কথায় হামিদাকে বললাম তোর ছোট বোন কে আমায় দিয়ে দেয় আমি নিয়ে যাই আমাদের বাসায় ভালই থাকবে , আমার কথায় সে যেভাবে অবাক করে তাকালো এবং দৃঢ় স্বরে বলল না । পরে ভেবে দেখলাম আসলেই তো আমি ওকে নিয়ে কিইবা করতে পারব ওর জন্য ? যেখানে আমি এখন নিজেকেই নিজের দ্বায়িত দিতে পারি নি! সেখানে ওর দ্বায়িত্ব নিব কিভাবে ?? মনটাই খারাপ হয়ে গেল ।

এই পৃথিবীতে শুধু আমরা আমাদের নিয়ে ব্যাস্ত ... স্বর্গ, টাকা, বাড়ী, সম্মান ক্ষমতা এই তো আর কি চাই ? রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না । জনগন তার দ্বায়িত পালন করছে না আর আমি ও আমার অবস্থান থেকে দ্বায়িত পালন করছি না । কিন্তু চাই আমাদের সব চাই ! চাই ! চাই!

জানি না এই শিশুটির পরিনতি কি ? আসলে আমি জানতে চাই ও না ! কারন জেনে কিইবা হবে ? সমাজএর যাঁতাকলে আমি ও যে ওই চাই এর দলে !!!
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×