তোমাকে দেয়ার মত নেই কোন ঊপমা।
তুমি বর্ষার দিনে রিম ঝিম বৃষ্টি,
তোমাকে নিয়ে হয় কাব্যের সৃষ্টি।
তুমি শরৎ এ কাশফুলের ছোয়া,
তোমার একটু পরশে যেনসব হয় পাওয়া।
তুমি হেমন্তের পাকা ধানের মিষ্টি ঘ্রান,
তোমাকে কাছে পেতে ব্যাকুল এ প্রাণ।
তুমি শীতের সকালে শিশিরের কণা,
তোমাকে না পেলে বাচঁবনা এটা আমার জানা।
তুমি বসন্তে বাগানে ফুটা ফুল,
তোমাকে না পাওয়াই হবে মস্ত ভুল।
তুমি গ্রীষ্মে পিপাসার্ত পাখি,
তোমাকে ভালবাসি বলেই তো তুমি সখী।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


