somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরান সহজ, সরল ও প্রাঞ্জল

০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ বলেন: কোরান সহজ, সরল ও প্রাঞ্জল

১. আল হামদু- ইঅজ্বা। [১৮: ১] অর্থ: সকল তারিফ আল্লাহর জন্য, যিনি নিজ বান্দার কাছে এই কেতাব নাজিল করেছেন। যাতে কিছু মাত্র জটিলতা নেই।
২.অ লাকাদ- ইয়াত্তাক্বুন। [৩৯: ২৭,২৮] অর্থ: আমি এই কোরানে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে; আরবি ভাষায় কোরান, যাতে কোন প্রকার জটিলতা নেই-।
৩. ইন্না - আজরান কাবিরা। [১৭: ৯] অর্থ: নিশ্চয়ই এই কোরান সবচেয়ে সহজ ও সরল পথ প্রদর্শন করে।
৪. অলাক্বাদ-ইল্লা নুফুরা। [১৭: ৪১] অর্থ:আমি এই কোরানে বহু বিষয় বার বার বিবৃত করেছি যাতে উহারা উপদেশ গ্রহণ করে। কিন্তু উহাতে উহাদের বিমূখতাই বৃদ্ধি পায়।
৫. অ লা ক্বাদ- মিম্মুদ্দাকির। [৫৪: ১৭, ২২, ৩২, ৪০] অর্থ: তোমাদের বোঝার জন্য আমি এই কোরানকে সহজতর করে নাজিল করেছি। কিন্তু উপদেশ গ্রহণ করার মত কেউ আছে কি?
৬. অ ইউবায়্যিনু- ইয়া তাজাক্বারুন। [২: ২২১; ৩: ১১৮] অর্থ: মানব জাতির জন্য আয়াতসমূহ বিশদ ব্যাখ্যাসহ বুঝিয়ে দেয়া হলো; যেন তারা উপদেশ লাভ করতে সক্ষম হয়।
উপরোল্লিখিত অসংখ্য যুক্তি প্রমাণ থাকার পরেও কেউ যদি বলে যে, কোরান আকার, ইঙ্গিত বা সংক্ষেপে বর্ণিত; তবে তার চেয়ে জালিম আর কে হ’তে পারে! তবে এটা ঠিক যে কোরানের পরিপূর্ণ মর্মার্থ কারো পক্ষে জানা, বোঝা কোনদিনও সম্ভব নয়; কারণ তাতে কোরানের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা সেখানেই শেষ হয়ে যায়। কোরান ব্যক্তি বা নির্দিষ্ট একটি কালের জন্যই নয়। উহার মর্মার্থ বিবর্তনশীল কালের উপর নির্ভরশীল; এজন্যই বলা হয়েছে যে আল্লাহর একটি বাণীর ব্যাখ্যা করতে সকল গাছ কলম কর, সকল সমুদ্র শেষ করে হাজার সমুদ্র কালি কর তবুও শেষ হবে না (দ্র: ১৮: ১০৯; ৩১: ২৭)
এমনকি কোন নবিই তার উপর অর্পিত অহির পূর্ণ অর্থ জানতেন না। আল্লাহ বলেন, ‘উহা আয়ত্বের জন্য (বোঝার জন্য) ঘন ঘন ঠোঁট নাড়িও না, উহা সংরক্ষণ ও বোঝাবার দায়িত্ব আমার’ [৭৫: ১৬-১৮।] দ্বিতীয়তঃ কোরানের সংক্ষেপ শব্দগুলি যেমন: আলিফ লাম মিম, ইয়া সিন, ক্বাফ, ছোয়াদ, হা মিম ইত্যাদির অর্থ আজও কেহ জানে না।
এগুলির অর্থ ছাহাবাগণ কখনও কি নবিকে জিজ্ঞাসা করেন নি! স্বভাবতঃ এবং স্বাভাবিকভাবেই করেছেন কিন্তু ইহাদের্ এমনকি অনুবাদো কোথাও নেই। অতএব কোরান পড়তে গিয়ে যখন যা বোধগম্য না হয় তখনই সহজ সরল মনে আপন অজ্ঞতা/দূর্বলতা স্বীকার করতঃ সন্দেহ করতে হবে যে, ঐ আয়াতটির জন্য আল্লাহ আমার হৃদয়ে মোহর করে দিয়েছেন, সুতরাং পূর্ণভাবে আত্মসমর্পণ করে গভীর গবেষণায় নিমগ্ন থেকে মোহর মুছে ফেলতে পারলেই মর্মার্থটি হৃদঙ্গম হ’তে পারে। এজন্যই বলা হয়েছে যে কোরান সাধক, জ্ঞানী-বিজ্ঞানীদের জন্য।
‘যে বিষয় তোমাদের জ্ঞান নেই তা অনুসরণ করিও না; কর্ণ, চক্ষু, হৃদয় উহাদের প্রত্যেকের সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। (১৭: ৩৬)
পবিত্র না হয়ে অর্থাৎ ধারিত ভিন্ন/বিভিন্ন, দল-উপদলীয় মনুষ্য রচিত আবর্জনীয় বিশ্বাস ঝেড়ে/ধুয়ে মুছে পবিত্র বা নিরপেক্ষ/নিবেদিত না হওয়া পর্যন্ত কোরানের আয়াতের মর্মার্থ আয়ত্ব/অনুধাবন (স্পর্শ) করা যাবেই না।
বিনীত
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×