somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরান পূর্ণ ব্যাখ্যাসহ অবতীর্ণ

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরান/মুসলিমদের আল্লাহ বলে: কোরান সহজ, সরল এবং পূর্ণ তফছির ব্যাখ্যাসহ অবতীর্ণ।
বনাম
হাদিছ/শিয়া/ছুন্নীদের আল্লাহগণ (মায়োলানাগণ) বলে: কোরান সংক্ষিপ্ত, আকার ইশারা মাত্র।

১. আল হামদু-এয়াজান। [১৮: ১] অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার কাছে এই কিতাব অবতীর্ণ করেছেন যাতে কোনই জটিলতা নেই (বরং সহজ/সরল/প্রাঞ্জল)।
২. অ -যাদালা। [১৮: ৫৪] অর্থ: আমি মানুষের জন্য এই কোরানে বিভিন্ন উদাহরণ দ্বারা পূর্ণ ব্যাখ্যাসহ বর্ণনা করেছি। কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারেই তা অস্বীকার করে এবং ঝগড়া ও মতবিরোধে লিপ্ত হয় !
৩.অ হা- ইয়াজ্জাক্বারূন। [৬: ১২৬] অর্থ: ইহাই তোমার রবের নির্দেশিত সহজ সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে, তাদের জন্য আয়াতগুলি পূর্ণ ব্যাখ্যাসহ বিবৃত করেছি।
৪. অ -আলীমুন হাকিম। [২৪: ১৮, ৪৬, ৫৮, ৬১] অর্থ: আল্লাহ তোমাদের জন্য তার বাণীসমূহ পূর্ণ ব্যাখ্যাসহ বিবৃত করেছেন।
৫. মা-কা-না -ইউমীনুন। [১২: ১১১] অর্থ: হাদিছের (কোরানকেই হাদিছ বলে সনাক্ত করা হয়েছে) বাণী মিথ্যা নহে। বিশ্বাসীদের জন্য অতীত কেতাবগুলির সমার্থক এবং উহাদেরই বিশদ ব্যাখ্যা, হেদায়েত ও রহমত। (অবিকল আয়াত কোরানে অসংখ্য)।
৬. উনযুর- ইয়াফকাহুন। [৬: ৬৫] অর্থ: দেখ! আমি আয়াতসমূহ কেমন বিস্তারিত ব্যাখ্যাসহ বর্ণনা করেছি যেন তারা বুঝতে পারে।
৭. কা জালিকা-ইয়াসকুরূন্ [৭: ৫৮] অর্থ: এভাবেই কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য আমার আয়াত বিস্তারিতভাবে ব্যাখ্যা করি।
৮. অ লাকাদ-নুফুরান। [ ১৭: ৪১] অর্থ: এই কোরানে বহু বিষয় আমি বারবার বিবৃত করেছি যাতে উহারা উপদেশ গ্রহণ করে। কিন্তু ইহাতে তাদের বিমূখতাই বৃদ্ধি পায়।

আল্লাহর ঘোষনা:
কোরান পূর্ণাতিপূর্ণ, সরল-সহজের সহজ, তফসির, মুফাচ্ছির ব্যাখ্যার বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণসহ অবতীর্ণ।
এসম্বন্ধে অন্তত মুসলিমদের (বুঝুক কি না বুঝুক!) কোন রকমের তিল পরিমাণও অবিশ্বাস, দূর্বলতা বা সন্দেহ ধারণ এবং প্রকাশ করার অবকাশ নেই! এর বিপরীতে শরিয়তের দৃষ্টিতেই কাফের/মুনাফেক সাব্যস্থ হয়! সুতরাং অনারবদের জন্য শুধু মাত্র প্রয়োজন কোরানের আলোকে কোরানের সঠিক স্ব স্ব অনুবাদ মাত্র।
পক্ষান্তরে কোরানিক মৌলিক মুসলিমত্ব ত্যাগ করত শিয়া/ছুন্নী ইত্যাদি নকল যৌগিক নাম ধারণ করত: উল্লিখিত কোরানের অসংখ্য আদেশ/ নির্দেশ/ উপদেশ সরাসরি অস্বীকার করত: গায়গতরে ধার্মিক সেজে স্বয়ং রাছুলের নামেই ঘোষনা করলো:
কোরান ব্যাখ্যাসহ অবতীর্ণ নয়! বরং আকার-ইঙ্গিত ও অতি সংক্ষেপে অবতীর্ণ করা হয়েছে! সুতরাং কোরান বুঝতে হাদিছ, হাদিছ বুঝতে ফেকহা, ফেকহা বুঝতে ইজমা, ইজমা বুঝতে কিয়াস, কিয়াস বুঝতে ফতোয়া! অতপর ফতোয়া বুঝতে আশে-পাশের মসজিদের ইমাম/মুফতির দরকার! শুধু দরকারই নয় বরং ঐগুলি অত্যাবশ্যকীয়; যার আরবী নাম ফরজের ফরজ বা ওয়াজিব। আর ঐ যুক্তির উপর রচিত হয়েছে রাছুলে নামে লক্ষ লক্ষ হাদিছ। তদুপরি রচিত হয়েছে তফসিরুল কোরান, ফতহুলবারী, ফতহুল বয়ান, সামিকেতাব, ইবনে কাছির, বাইহাকি, বায়দবী, তাবারী, যামাখশারী, ফাখরুদ-দ্বীন ইত্যাদি বিশাল বিশাল তফছির গ্রন্থ! তৎপর মারেফুল কোরান, তাবিজাতে কোরান, বেহেস্তী জেওর, মকছেদুল মুমেনীনসহ লক্ষ লক্ষ কেতাব রচনা করে:
* সাধারণ সরলপ্রাণ মুসলিম বিশ্বকে পথভ্রষ্ট/বিভ্রান্ত করে শিয়া/ছুন্নী/হানাফি/ কাদিয়ানীতে পরিণত করছে।
*কোরানকে সমূলে গিলে ফেলেছে।

আজ কোরানের একটি কথা বললেই উল্লিখিত হাজার/ লক্ষ ব্যক্তি/দল রচিত হারামী কেতাব দিয়ে তা পরাভূত করার চেষ্টা করে। আল্লাহ সাক্ষি দেয় রাছুল দলিল-প্রমানের উপর প্রতিষ্ঠিত (৬:৫৭); তারা বলে রাছুল দলিল-প্রমান ছাড়াও হাজার হাজার কথা কাজ করেছেন।
কোরানে এদের পরিচয়:
১.তোমার জাতিতো ইহাকে (কোরানকে) মিথ্যা সাব্যস্থ করেছে অথচ উহাই সত্য।[৫: ৬৬]
২. ঐ সমস্ত আল্লাহ্র আয়াত, যা সঠিকভাবে তোমার প্রতি আবৃত্তি করা হচ্ছে সুতরাং আল্লাহ ও তার আয়াতের পরিবর্তে উহারা আর কার হাদিছে বিশ্বাস করতে চায়? [দ্র: ৪৫: ৬; ৭৭: ৫০]
৩. - আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না, বিচার-মীমাংসা করে না, তারাই কাফের, ফাছেক ও জালেম। [ দ্র: ৫: ৪৪, ৪৫, ৪৭ এর শেষ অংশ]
৪. তোমার প্রতি সঠিক-সনাতন কেতাব অবতীর্ণ করেছি যা অতীত কেতাবের সমার্থক ও ইহারই সংরক্ষক; সুতরাং তদনুসারেই তুমি বিচার নিষ্পত্তি করিও। ইহা ছাড়া অন্যের খেয়াল খুশীর অনুসরণ করিও না-। [৫: ৪৮]
৫. সে (রাছুল) যদি আমার নামে নিজে কিছু রচনা করতো তবে অবশ্যই তার ডান হাত পাকড়াও করে তার জীবন ধমনী কেটে ফেলতাম; অতঃপর তোমাদের কারো সাধ্য থাকতো না তাকে রক্ষা করার। [৬৯: ৪৪-৪৭]
৬. আল্লাহর নিকট থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা শুধু ইহাই অনুসরণ কর এবং উহা ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করিও না। তোমরা খুব কম সংখ্যকই উপদেশ গ্রহণ কর। [৭: ৩]
অতএব এক্ষণে কোরানের আলোকে প্রচলিত ইসলামী দল/উপদল এবং তাদের কতিপয় নেতা-উপনেতাগণ যুদ্ধাপরাধী হলেও অধিকাংশই যে গুরুতর ধর্মাপরাধী! কোরানই তার জলন্ত দলিল প্রমান। সুতরাং যুদ্ধাপরাধীর বিচারের আগে প্রকাশ্যে-খোলামাঠে ধর্মাপরাধীদের বিচার করা ওয়াজীব-অত্যাবশ্যকীয়।
বিনীত।




২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×