৪ ইমামগণ আরববাসী হলেও তারা যে শিয়া সমর্থক বা সম্প্রদায়ভূক্ত ছিলেন তা পূর্বেই বলা হয়েছে। পরবর্তি ৬ হাদিছ লেখকগণ প্রায় সকলেই ইরানী ছিলেন। বলাবাহুল্য যে, ইসলামের যত রকমের দল-উপদল ও বিভিন্ন মতের প্রধান উৎপত্তিস্থল ইরান।
১. বুখারী
আসল নাম: আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম ইবন মুগীরা ইবন বারদীযবাহ ইবন বাযযাঃ; বুখারাতে তার জন্ম; বুখারার খরতঙ্গ নামক এলাকায় মুত্যু হয়। [সুত্র্র: সং. ই. বিশ্বকোষ, ২য় খ. ২য় সংস্করণ, পৃ: ৬৯; ই. ফাউন্ডেসন]
২. মুসলিম
আসল নাম: মুসলিম বিন আল-হাজ্জাজ বিন মুসলিম বিন দরদনী আল-কুশায়রী আন নিসাপুরী। তার উপনাম আবুল হুসাইন এবং উপাধি ছিল আসাকেরুদ্দীণ। আরবের বনু কাশায়র গোত্রে জন্মগ্রহণ করেন কিন্তু খুরাসানের নিশাপুর ছিল তার আবাস ভূমি। একটি হাদিছ খুজতে খুজতে তৎসহ এক ঝুড়ি খেজুর খেতে খেতে বদ্ হজমে মারা যান। নিশাপুরেই তাকে দাফন করা হয়। [সুত্র: ছহিহ মুসলিম, আ. ফা. ভুইয়া, ১ম খ. ১ম সংস্করণ, পৃ: ৮২; মোহাম্মাদিয়া লাইব্রেরী]
৩. ইবনে মাজা
আসল নাম: আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবন য়াযীদ ইবন আবদিল্লাহ ইবন মাজাঃ আর রাবা’ঈ আল- কাযবীনী। তার নামটি নিয়ে শরিয়তে মতভেদ আছে। তিনি অনারব বংশোদ্ভুত ছিলেন। কাজভীন নামক এলাকায় জন্মগ্রহন করেন। তার কুল পরিচয় আর রাবঈ। কারন তার বংশ আরবের আর রাবীআঃ গোত্রের আশ্রিতা ছিল। [সুত্র: সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ১ম খ. ৩য় মুদ্রণ, পৃ:১৩৬]
৪. তিরমিজী
আসল নাম: আবু ঈসা মুহাম্মাদ ইবন ঈসা ইবন সাওরাঃ ইবন শাদ্দাদ; তিরমিজ নামক এলাকার বাসিন্দা। এলাকাটি বালখ থেকে ১৮ মাইল দূরে আমু দারয়ার তীরে অবস্থিত। তিরমিজেই মারা যান। তার জীবনী সম্বন্ধে বিশ্বকোষ বিশেষ কিছু জানে না।তিনি জন্মান্ধ ছিলেন, মতান্তরে বৃদ্ধ বয়সে অন্ধ হন। [সুত্র: সং. ই. বিশ্বকোষ; ১ম খ. ৩য় মুদ্রণ, পৃ: ৪৬৪]
জিহুল নদীর বেলা ভূমি তিরমিজ নামক এলাকায় জন্ম। [দ্র: হাদিছ সংকলনের ইতিহাস, আ: রহিম, খায়রুন প্রকাশনি, ৬ষ্ঠ প্রকাশ; পৃ: ৩৭৫]
৫. আন নাছাঈ
আসল নাম: আবু আবদির-রাহমান আহমাদ ইবন শুআয়ব ইবন আলী ইবন বাহর ইবন সিনান আন নাসাঈ। তার জীবনী সম্বন্ধে বিশ্বকোষ বিশেষ কিছু জানে না। কোথায় জন্ম তাও জানে না। তবে তিনি মিশরে এসে বসতি গড়েন। কিছু কাল পরে দামেশকে আসেন। শিয়াদের প্রতি সমর্থন-সহানুভূতি ও সুন্নী উমাইয়াদের প্রতি বৈরী ভাব প্রদর্শনের অভিযোগে তার প্রতি দূর্ব্যবহারের ফলে তিনি মারা যান।এই অস্বাভাবিক মৃত্যুর ফলে তাকে শহীদ বলা হয়। ( অর্থাৎ তাকে সুন্নী উমাইয়াগণ পিটিয়ে হত্যা করেন।) রামাল্লায় মৃত্যু হয়, মতান্তরে দামেশকে। (সুত্র: সং. ই. বিশ্বকোষ; ১ম খ. ৩য় মুদ্রণ, পৃ: ৫০৪)
খুরাসান অন্তঃপাতী নাসা নামক এলাকায় জন্ম গ্রহণ করেন। (সুত্র: হাদিছ সংকলনের ইতিহাস; আ: রহিম, খায়রুন প্রকাশনী, ৬ষ্ঠ প্রকাশ, পৃ: ৩৭৩)
৬. আবু দাউদ
আসল নাম: আবু দাউদ সুলায়মান ইবনুল আশআছ। তিনি মতান্তরে কান্দাহার ও চিশ্ত এর নিকট সিজিসতান প্রদেশে জন্মগ্রহণ করেন।। (সুত্র: সং. ই. বিশ্বকোষ; ১ম খ. ৩য় মুদ্রণ, পৃ: ৪৭)
* আরবি ছাহাবা/তাবেঈন/তাবে-তাবেঈন, আলেম স্কলারগণ হাদিছ লিখেন্নী কেন?
বিনীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


