একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় যে, শরিয়ত ‘হাদিছ’ ও ‘ছুন্নতকে’ কখনও কখনও ভিন্ন করে দেখে। এজন্য উহাদের ভিন্ন সুত্রও আবিস্কার করছে; যেমন রাছুলের কোরান বহির্ভূত কথাকে ‘হাদিছ’ এবং কোরান বহির্ভূত কাজকে ছুন্নত বলে আখ্যায়িত করা হয়!
পূর্বেই আলোচিত হয়েছে যে, হাদিছ অর্থ কথা, বাণী, ইঙ্গিত, ইসারা, ইতিহাস ইত্যাদি এবং ছুন্নত অর্থ বিধান, নিয়ম,আইন, গঠনতন্ত্র ইত্যাদি। সুতরাং সুত্রদ্বয়ের মধ্যে পার্থক্য থাকার কথা নয়; কারণ রাছুল স্বয়ং যা উপদেশ দিতেন ঠিক তাইই নিজেও করতেন এবং যা করতেন অবিকল তাইই অন্যকে উপদেশ দিতেন। তাছাড়া পূর্বেই প্রমান দেয়া হয়েছে যে, কোরান বার বার বহুবার সাক্ষি দিচ্ছে যে, রাছুল কোরানের বাহিরে তিল পরিমাণও কথা ও কাজ করেন নি!
সাধারণ জ্ঞানীদের ভেবে দেখার বিষয় যে, উল্লিখিত সুত্র মতে রাছুল যা বলেছেন তা তিনি করেননি! এবং যা তিনি করেছেন তা তিনি বলেননি অথবা বেশি-কম পার্থক্য ছিল; অর্থাৎ শরিয়ত প্রচার করে বেড়াচ্ছেন যে, রাছুল কোরানের বাহিরে বহু কথা ও কাজ করেছেন তো বটেই! উপরন্তু তাঁর কথা ও কাজের কোন সামঞ্জস্য ছিল না! এহেন বিশ্বাস যদি য়ো শিয়া, ছুন্নী, হানাফি, হাম্বলি বা কাদিয়ানীদের ভাবায় না বা বিব্রত করে না! কিন্তু প্রকৃত ধার্মিক বা মুছলিমদের অবশ্যই উদ্বিগ্ন করবে!
বিনীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

