ইব্রাহিম নবি হয়ে পুত্র হত্যার অহি না পেয়ে স্বপ্নে দেখলেন কেন?
ইব্রাহীম ছিলেন একজন বৃদ্ধ বয়সের নবি; অথচ তার কাছে পুত্র হত্যার (জবেহ্) অহি না এসে স্বপ্নে দেখার কারণ কি? প্রশ্নটির উত্তর দিয়েছেন বিশ্বের অন্যতম তফছিরকার ইবনে কাছির; যার দোহাই দিয়ে প্রায় সমগ্র শরিয়ত বেচে আছে।
“পুত্র কোরবানী করার জন্য ইব্রাহিমের কাছে সরাসরি অহি না এসে তাকে স্বপ্নে দেখানো হলো কেন? এ ব্যপারে তর্কদর্শীগণ বলেন, ‘আল্লাহতালা যখন জিব্রাইলকে এই হুকুম দেন, ‘ইব্রাহিমকে তুমি এই পয়গাম পৌঁছে দাও যে, সে যেন তার নয়নমনি ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানী করে;’ তখন জিব্রাইল আমীন আল্লাহকে বলেন, ‘হে পরোয়ারদেগার! ইব্রাহিমকে আমি সব সময় খুশী ও মঙ্গলের সুসংবাদ দিয়ে এসেছি, অতএব তার বৃদ্ধ বয়সে ঐ ছেলেটাকে কুরবানী করার কথা আমি কি করে তাকে বলি?’ ফলে আল্লাহতালা ঐ অহিটিকে স্বপ্নে রূপান্তরিত করে দেন।” ( দ্র: ইবনে কাছীর, ৪র্থ খন্ড, পৃ: ১৬; সুত্র: দৈ. ইত্তেফাক, তাং- ২০/১১/০৯); লেখক: অধ্যাপক মা. আব্দুল বারী)।
বর্ণিত আজব ঘটনাটি পড়ে সাধারণ জ্ঞানীদের মনে যে সকল গুরুতর প্রশ্নের উদয় হয়! তার সদুত্তর দেয়ার মত বিশ্বে কেহ আছে কি না জানা নেই। নিচের কয়েকটি বিষয় পাঠকদের দৃষ্টি আকর্শণ করা হলো:
ক. ইবনে কাছির এই খবর কিভাবে পেলেন? অহি/এলহাম পেয়েছিলেন?
খ. ইব্রাহিমের আমলে তিনি কি আল্লাহ-জিব্রাইলের বাত্চিতের সভাপতিত্ব করেছিলেন?না অন্য কোন কারণে সেখানে উপস্থিত ছিলেন?
গ. শরিয়তের বিশ্বাস যে, ফেরেস্তাগণ আল্লাহর আদেশ অমান্য বা পরামর্শ দেয়ার ধৃষ্ঠতা, জ্ঞানশক্তি থাকে না/নেই। কিন্তু ইবনে কাছির জিব্রাইলকে আল্লাহর অবাধ্য প্রমান করেছেন! সুতরাং কুরান অহি বহন করার সময় জিব্রাইল যে কিছু এদিক/ওদিক করতে পারে! তা ইবনে কাছিরই সাক্ষি।
• এই ভদ্র লোকটি তার তফছিরের কোথাও লিখেছেন যে, ‘কোন এক হজ্জের সময় মদিনায় রাছুল কবর থেকে হাত বের করে দেখিয়ে ছিলেন! যার প্রত্যক্ষ সাক্ষি ছিল উপস্থিত ৯০ হাজার হাজী (দ্র: দেয়া গেল না; অনুরোধে তথ্য দেয়া যেতে পারে)।
বিনীত।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



