সৌদি আরব থেকে-
বন্যার পানির ৫ ফুট নিচে ৬০ ঘন্টা থাকার পরও সম্পূর্ণ অক্ষত অবস্খায় উদ্ধার করা হয়েছে একটি কুরআন শরিফ। সম্প্র্রতি জেদ্দার নাখিল অঞ্চলের একটি ফ্যাক্টরির স্টোর রোম পরিষ্কার করতে গিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে এই কুরআন শরিফটি উদ্ধার করা হয়। তবে ফ্যাক্টরির অন্যান্য কাগজপত্র এবং বিপুল ডকুমেন্টস সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও উদ্ধারকৃত কুরআন শরিফটি ছিল সম্পূর্ণ অক্ষত ও অবিকৃত। উন্নতমানের কাগজের অন্যান্য ডকুমেন্টস পচে-গলে গেলেও নিউজপ্রিন্টে ছাপা এ কুরআন শরিফটির একটি পাতাও এমনকি একটি আয়াতেও পানির স্পর্শ লাগেনি।
গত হজের দিন সৌদি আরবের জেদ্দায় প্রবল বৃষ্টিতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। মরুদেশে এ ধরনের আকস্মিক বন্যায় মুহূর্তেই তলিয়ে যায় বেশ কিছু এলাকা। পানিতে ভাসিয়ে নিয়ে যায় রাস্তায় চলমান গাড়ি। ডুবে যায় নাখিল এলাকার অনেক ইন্ডাস্ট্রি। এমনি একটি ইন্ডাস্ট্রির স্টোর রুমে রক্ষিত ছিল একটি কুরআন শরিফ। এটি অন্যান্য কাগজপত্রের সাথেই ছিল। বন্যার পানি প্রায় তিন দিন জমা ছিল। পানি চলে যাওয়ার প্রায় দুই মাস পর কোম্পানির স্টোরকিপার শাহজাহান রুমটি পরিষ্কার করতে গিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে এটি উদ্ধার করেন। এর কোনো পাতা এমনকি একটি আয়াতও পানি স্পর্শ না করায় তিনি বিস্মিত হন।
বিষয়টি তিনি পার্শ্ববর্তী আরেকটি কোম্পানিতে কর্মরত এজাজুল বারীকে জানান। তারা কুরআনটি সংরক্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে, এ এলাকায় কর্মরত প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এবং তারা কুরআনটি এক নজর দেখার জন্য ভিড় করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


