পর্ব: ৩২.১.০১ (আয়াত ১-১০)
সূরা: জ্বীন
অর্থ: জ্বীন, (বুদ্ধিমান, অদৃশ্য প্রাণীবিশেষ!)
সূরার ক্রম: ৭২
পারা: ২৯
অবতীর্ণ: মক্কা
সর্বমোট আয়াত : ২৮
রুকু: ২
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
রুকু-১
বল মোর কাছে ওহি হলো যা প্রেরণ
জ্বীনেদের একটি দল করেছে শ্রবণ,
কওমের কাছে ফিরে বলে তারপর
এসেছি কোরআন শুনে বিস্ময়কর!.........................(১)
সরল পথ যারা প্রদর্শন করে
ঈমান এনেছি মোরা তাহার উপরে,
মোদের রবের সাথে কখনো যে আর
করিব না শরীক মোরা কাহারও তাঁহার।.................(২)
রবের মর্যাদা অতি অসাধারণ
স্ত্রী ও সন্তান তিনি করেননি গ্রহণ।
আমাদের মাঝে ছিল নির্বোধ যারা
আল্লা নিয়ে বাড়াবাড়ি বলিত তারা।........................(৪)
আমরা তো বলিতাম আল্লাকে নিয়ে
জ্বীন ও ইনসান বলে না বানিয়ে।
মানুষ অনেকেই জ্বীনের আশ্রয় নিত
জ্বীনেদের গর্ব ফলে বাড়িয়ে দিত।.............................(৬)
আরো তারা ধারণা করিত তেমন
তোমরাও কর যত ধারণা যেমন,
ধারণা এক রূপই সবাই করিত
আল্লা করিবেন না আবার জীবিত।............................(৭)
আকাশের সংবাদ নিতে গিয়েছি যারা
দেখেছি প্রহরী কঠোর উল্কার দ্বারা।
আগে মোরা আকাশের সংবাদ নিতে
বসিয়া থাকিতাম সেথা বিভিন্ন ঘাঁটিতে;
এখন খবর যদি কেউ নিতে যায়,
জ্বলন্ত উল্কা এক দেখিতে সে পায়।..............................(৯)
জানি না রবের কি ইচ্ছা তাঁহার
পৃথিবীবাসীর কোন ক্ষতি করিবার,
হয়তোবা রব তিনি এমন কিছু চান
তাহাদেরে করিতে হেদায়েত প্রদান।............................(১০)
====================(রুকু-১ চলবে)================
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

