আগের পর্ব: ওয়াকিয়া, রুকু-১
পর্ব: ৩৪.১.০২ (আয়াত ২৪-৩৮)
সূরা: ওয়াকিয়া
অর্থ: নিশ্চিত ঘটনা, (এখানে কিয়ামতের দিকে ইঙ্গিত করা হয়েছে)
সূরার ক্রম: ৫৬
পারা: ২৭
অবতীর্ণ: মক্কা
সর্বমোট আয়াত : ৯৬
রুকু: ৩
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
রুকু-১
এইসব দেয়া হবে তাদেরই সবার
যা কিছু করিত তারা পুরস্কার তার।
শুনিবেনা সেখানে কথা অনর্থক বাজে
প্রশান্তিতে ভরে যাবে সালাম আওয়াজে।
ডানদিকে রয়েছে তাই যাহারা সকল
কতই না ভাগ্যবান সেদিকের দল!......................(২৭)
তারা সব থাকিবে এমন এক বাগানে
কাঁটা বিনা কুলগাছ আছে সেখানে,
কলাগাছ রহিয়াছে আরো কাঁদি ভরা
বিস্তৃত ছায়া আছে সুশীতল করা।.......................(৩০)
সর্বদাই সেখানে পানি বয়ে যায়
অজস্র ফলমূল রয়েছে সেথায়,
কখনো শেষ হয়ে যাবে না তাহা
কভুও নিষিদ্ধ হবে না যাহা।..............................(৩৩)
উঁচু উঁচু বিছানা থাকিবে সেথায়
নারীর সৃষ্টি সেথা বিশেষ পন্থায়,
রেখেছি তাদেরে চির কুমারী করে
সমান বয়সের যারা হৃদয়ে ধরে;
ডানদিকে অবস্থিত লোকেদের তরে.....................(৩৮)
=================(রুকু-১ সমাপ্ত)===================
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

