somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০ দিনের জন্য হাইবারনেশনে যাইতেছি ভাই...........দোয়া রাইখেন.............

২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, আর তা হলো দিনে ৪ কাপ (না হলেও ৩ কাপ) চা খাওয়া....... একবার ভাবলাম, চা এ আসক্ত হয়ে গেলাম না তো?? পরীক্ষা করে দেখতে হবে বিষয়টা......যেই ভাবা সেই কাজ!

২০০৬ থেকে এখন পর্যন্ত প্রতি রোজার মাসে আমি ৩০ দিন কোন চা-কফি খাই না। নিজেই নিজের কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করি চা না খেলেও আমার মধ্যে কোন সমস্যা হয় না। এই বছর নতুন সংযোজন ছিল মোবাইল ফোন। কমিউনিকেশন ছাড়া থাকার এক অন্যরকম প্রচেষ্টা..........

কিন্তু আসলেই কি কমিউনিকেশন ছাড়া?? মোটেও না...ফোনে কথা বলিনি ঠিকই কিন্তু সেটা পুষিয়ে দিয়েছি অনলাইন কমিউনিটির মাধ্যমে। ফেসবুক আর চ্যাটিং, যোগাযোগের কি অপূর্ব মাধ্যম!!

ব্লগটাকে পেয়ে বসেছি নেশার মতো...যদিও আমি ব্লগিং এর "ব"ও করি না, শুধু কমেন্ট পর্যন্তই আমার দৌড়; ক্যাচাল দেখলে সোজা গ্যালারীতে উঠে যাই। আইডি খোলার পর থেকে গত দুই বছর ধরে এটাই চলে আসছে....."লেখার চেয়ে পড়তেই বেশি ভালোবাসি"...........

এখন সময় হয়েছে পরীক্ষা করার...ব্লগবিহীন জীবনযাপন চর্চা। রোজার মাসে একমাস মোবাইলগুলা বন্ধ ছিল, এখন একমাস অনলাইন কমিউনিটিতে আমার অনুপস্থিতি থাকবে...ভার্চুয়াল লাইফ থেকে সাময়িক অবসর নিচ্ছি...........
অনেক ব্লগার ভাই আছেন যার ব্লগিং লাইফের জ্বালায় পারিবারিক জীবন শিকেয় উঠেছে, তারা আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন...............

গত একমাস আপনাদেরকে অনেক জ্বালিয়েছি......ছন্দোবদ্ধ বাংলা কোরআন পোস্ট করতাম প্রতিদিন তিনটা করে......কেউ কেউ হয়তো এই শিরোনামটা দেখতে দেখতে বিরক্ত, তাদের চোখে শান্তি আসবে এবার। শেষ পর্যন্ত এক পাঠক সংখ্যা কমতে ১০ জনে নেমে এসেছিলো.....ডারউইন সাহেবের "সারভাইভাল অফ দা ফিটেস্ট!!" নীতিকে শ্রদ্ধা জানিয়ে ছন্দোবদ্ধ বাংলা কোরআনের যাত্রা এখানেই শেষ.......কেউ যদি "ছন্দোবদ্ধ বাংলা কোরআন" মিস্‌ করেন তাহলে মেইল করতে পারেন: [email protected] এ। আপনাদের ভালোবাসাই আবার একে ফিরিয়ে আনতে পারে......

শেষ কথা: হাইবারনেশনে যাচ্ছি বলতে সোশ্যাল কমিউনিটি (ফেসবুক, স্টাম্বল-আপন) আর ব্লগ (সামু , এসবি) থেকে সাময়িক অবসরের কথা বলছি..... মেইল কিন্তু রেগুলার চেক করবো......;)

ভালো থাকবেন সবাই,
আপনাদের উপর শান্তি বর্ষিত হউক...
জগতের সকল প্রাণী সুখি হোক..........
৩১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×