somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজা রেখে Blood donate করছি..... :| :| :|

২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার কুষ্টিয়ার পাখির সাথে আমার পরিচয় এই সামহোয়ারইনেই। তার এই পোস্টে তিনি অনুরোধ করেছিলেন ব্লাড চেয়ে। বাচ্চা একটা ছেলে, বয়স ৫ বছর। নিজের শরীর শ্বেতকণিকা উৎপন্ন করতে পারে না তাই বাইরে থেকে রক্ত দিতে হয়। বাচ্চার বাবার সাথে কথা হলো। তিনি পেশায় মসজিদের ইমাম। কুরআনে হাফেয হওয়ার কারনে এই রমযান মাসে তারাবি পড়ান। ছেলেকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানে দেড়-দু'লাখ টাকা খরচ হয়েছে। সপ্তায় সপ্তায় ২ ব্যাগ রক্ত থেকে ১ ব্যাগ শ্বেতকণিকা নিয়ে দিতে হয়। এই রোগের সম্ভাব্য চিকিৎসা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন। আমাদের দেশে হওয়ার কথা না এবং অনেক ব্যয়বহুলও বটে।

যাইহোক, রক্ত দিলাম। আমার সাথে আরো রক্ত দিলেন ওনারই মসজিদের মুয়াজ্জিন মামুন। মামুন ভাইয়ের সাথেও কথা হল। উনিও বেশ হাসিখুসি মানুষ। বললেন রোজা রেখে ব্লাড দিতে কোন সমস্যা নাই... :)

শেষ হইয়াও হইলোনা শেষ: যদিও আমি কোনরূপ শারীরিক দূর্বলতা অনুভব করি নাই, এবং রোজা ভংগের কোন কারন আমি ঘটাই নাই, তথাপি নিজেই নিজের কাছে প্রশ্ন করি, আমার রোজা সহীহ ভাবে আদায় হইছে তো??? :|

অপ্রাসংগিক কথা: গতবছর এই দিনে শতাধিক মানুষকে প্রভার ভিডিওর লিংক ই-মেইলে দিছিলাম। এই বছর রক্তদান করে কিছুটা হলেও সওয়াবের ঘাটতি পূরণ করতে পারলাম মনে হয়...... :#>

শেষ কথা:
[কোনরূপ ব্লগীয় ক্যাচাল বা বিতর্ক সৃষ্টির জন্যে পোস্ট দেই নাই]
[আল্লাহর সন্তুষ্টির জন্যে রোজা রাখছি]
[আল্লাহর সন্তুষ্টির জন্যে ব্লাড দিছি...]
আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হউক, জগতের সকল প্রাণী সুখী হউক

বোনাস ম্যাটেরিয়াল: আল-কোরআনের বাংলা অনুবাদ, ৫ ওয়াক্ত ফরজ নামাযের বাংলা অনুবাদ পাবেন এই ওয়েবসাইটে। সবই কিন্তু ছন্দায়িত আকারে অর্থাৎ কবিতার মতো আবৃত্তি করা হয়েছে। যাদের কাছে কনসেপ্টটা নতুন তারা শুনে দেখতে পারেন। আশাকরি খারাপ লাগবেনা।
ডাউনলোডস থেকে এই সবই এমপিথ্রি ফর্মেটে ডাউনলোড করে নিতে পারবেন। আরো পাবেন পূর্নাংগ ৩০ পারা "ছন্দোবদ্ধ বাংলা কোরআন"
এর পিডিএফ ফাইল মাত্র ৪ মেগাবাইট।
http://www.divinewisdomsociety.com
৩১টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×