somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি উইন্ডোজ লগইনের পরে কিবোর্ড কাজ না করে

১৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইরাস হচ্ছে কম্পিউটার ব্যবহাকারীদের নিত্য দিনের সমস্যা। ফ্রি এন্টিভাইরাস সাধারণত সব ধরনের এন্টিভাইরাস সনাক্ত করতে পারে না। ট্রোজন হর্সের এমনই এক ভাইরাস হচ্ছে Trojan.Win32.VB.dsu যেটা আক্রান্ত বেশীরভাগ কম্পিউটারে acdsee.exe নামে থাকে। এই ভাইরাসের কারণে উইন্ডোজ লগইন করার পরে কম্পিউটারের কীবোর্ড নিস্ক্রিয় হয়ে যায়। ফলে সিস্টেম রিস্টোর বা নতুন করে উইন্ডোজ ইনস্টল করা ছাড়া কোন উপায় থাকে না। তবে AVG 8.0, Symantece, Kaspersky 2009 এন্টিভাইরাস আপডেট থাকলে এই ভাইরাসটি সনাক্ত করতে পারে।
কিন্তু এন্টিভাইরাস ছাড়াই রেজিস্ট্রি এডিট করে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং কীবোর্ডকে সক্রিয় করা যায়। উইন্ডোজ লগইন করার সাথে সাথে যেহেতু ভাইরাসটি কীবোর্ডকে নিস্ক্রিয় করে দেয় তার মানে লগইন করার পরে ভাইরাসটি চালু থাকে তাই সাধারণভাবে রেজিস্ট্রি এডিট করলে তখনই রেজিস্ট্রি পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ আপনার পরিবর্তন কোন কাজে আসে না। বেশীরভাগ ক্ষেত্রে এমনটি হয়ে থাকে ফলে সমস্যার সমাধান হয় না। আবার অনেক সময় রেজিস্টি নিস্ক্রিয় থাকার ফলে রেজিস্ট্রি এডিটর চালুই করা যায় না। তাই লগইন করার পূর্বেই রেজিস্ট্রি এডিট করে সমস্যার সমাধান করতে হবে।
এজন্য প্রথমে উইন্ডোজে লগইন করে সিস্টেম৩২ (C:WINDOWSsystem32, যদি C: এ উইন্ডোজ ইনস্টল করা থাকে) ফোল্ডারে যান। এখানে sethc.exe ফাইলটিকে ব্যাপআপ রাখতে হবে। এজন্য অন্যনামে রিনেম করে বা অন্যকোন ফোল্ডারে কপি করে রাখতে পারেন। এরপরে cmd.exe ফাইলটিকে ডেক্সটপে বা অন্যকোথাও কপি করে sethc.exe নামে রিনেম করুন এবং সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট (ওভাররাইট) করুন এবং উইন্ডোজ লগআউট করুন।
এবার Shift কী পরপর ৫বার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট চালু হবে। কমান্ড প্রোম্পটে regedit.exe লিখে এন্টার করুন তাহলে রেজিস্ট্রি এডিটর খুলবে।
রেজিস্ট্রি এডিটরে HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsShellNoRoamMUICache এর অধীনে যান। এখানে C:Windowshelpservices.exe নামের একটি স্ট্রিং ভ্যালু আছে সেটা মুছে দিন।
এরপরে HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindows NTCurrentVersionWinlogon এর অধীনে যান। এখানে Shell নামের স্ট্রিং ভ্যালুর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করুন। এখানে Value Data অংশে Explorer.exe রেখে ডানের বাকী তথ্য মুছে দিন এবং রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
এবার উইন্ডোজ লগইন করে দেখুন কীবোর্ড ঠিকমত কাজ করছে। এখন পূর্বের ব্যাকআপ রাখা sethc.exe ফাইলটি সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট (ওভাররাইট) করুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×