somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মওদুদ সম্পর্কে নতুন কিছু পাওয়া যাবে

১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য প্রিজনার অব ঢাকা

গার্ডিয়ান পত্রিকায় রিপোর্ট


মানবজমিন ডেস্ক : বৃটেনের বহুলপ্রচারিত গার্ডিয়ান পত্রিকা বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। বুধবার ‘দ্য প্রিজনার অব ঢাকা’ শিরোনামে প্রকাশিত ওই রিপোর্টের উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হলো।

জন পিলজারের ওই রিপোর্টে বলা হয়েছে, যে দেশ থেকে একদিন উদ্ভব ঘটেছিল বৃটিশ সাম্রাজ্যের, সেই কবি, গায়ক, শিল্পী, মুক্তচিন্তাবিদ ও দুঁদে স্বৈরাচারীদের দেশের এক অন্ধকার কারা প্রকোষ্ঠে দিন কাটছে একজন সাহসী সজ্জন মানুষের। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি ১৯৭১ সালের দিনগুলো থেকেই। তার নাম মওদুদ আহমদ। তখন তিনি তরুণ আইনজীবীÑ যিনি বাংলার স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের সমর্থক ছিলেন। স্কুলের ছাত্র থাকাকালেই ভাষা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত এক তরুণের রক্তে মওদুদের শার্ট ভিজেছিল। ১৯৫৬ সালে মিশরে বৃটেন যখন হামলা করে তখন তিনি ঢাকায় বৃটিশ কনস্যুলেট অফিসে ইউনিয়ন পতাকা নামিয়ে ফেলার চেষ্টা করেন। পুলিশের বেয়োনেটের আঘাতে তিনি তখন আহত হন এবং সেই ক্ষত তাকে এখনও ভোগাচ্ছে। ১৯৭১ সালে যখন বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করে তখন রাজপথে মওদুদের বিক্ষোভ মিছিলের ছবি বৃটেনের ডেইলি মিরর পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়। মিরর পত্রিকায় আমার সেই রিপোর্টের শিরোনাম ছিল ‘বার্থ অব এ নেশন’। হত্যা, অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পর এক পর্যায়ে মুক্তিযুদ্ধের সময়কার জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সংসদীয় শাসন ব্যবস্থায় মওদুদ শর্ত সাপেক্ষে উপ-প্রধানমন্ত্রী হতে সম্মত হন। শর্তানুযায়ী জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। পরে তারা একত্রে একটি দল গঠন করেন। কিন্তু মওদুদ যখন বললেন, দল হতে হবে গণতান্ত্রিক তখন তাকে বরখাস্ত করা হলো। যখনই তিনি লন্ডন আসতেন তখনই তিনি আমাদের অনেককেই ফোন করতেন। বাংলাদেশের জনগণের সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারÑ বিশেষ করে নারী অধিকারের প্রতি তিনি ছিলেন সোচ্চার। তিনি ফের গ্রেপ্তার হলেন। পরে তিনি কারাগার থেকে এমপি নির্বাচিত হন। গত বছর ১২ই এপ্রিল গভীর রাতে ২৫ জন সৈন্য ঢাকায় মওদুদের বাড়িতে জোরপূর্বক ঢুকে তাকে গ্রেপ্তার করে কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই। তারা মওদুদের বাড়ি তল্লাশি করে। চোখ বেঁধে এমন একটা স্থানে নিয়ে যায় যেটি ‘কৃষ্ণ গহ্বর’ হিসেবেই পরিচিত। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। চলে নির্যাতন এবং জোরপূর্বক আদায় করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। শেষ পর্যন্ত মদ রাখার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট তার মামলা ও আটকাদেশকে অবৈধ ঘোষণা করে।

মওদুদ টিউমারে ভুগছেন এবং ছয় মাস ধরে তাকে ওষুধ দেয়া হচ্ছে না। তার স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ বলেছেন, তিনি ভীষণ অসুস্থ। তিনি বলেন, দলের কর্মী ও সমর্থক হওয়ার কারণে হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা দেশটি একটি কারাগারে পরিণত হয়েছে। বিশ্বকে অবশ্যই এটি জানতে হবে। জন পিলজার তার রিপোর্টে বলেন, মওদুদের মামলার সঙ্গে মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের ঘটনার অসম্ভব মিল রয়েছে। তিনি এ সপ্তাহে সেখানকার স্বৈরাচারী শাসনকে উল্টে দিয়েছেন। উভয়ের মুখই বন্ধ করার আয়োজন করা হয়। অমিল কেবল আনোয়ার ইব্রাহিমের ঘটনাটি বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছিল। সেখানে মওদুদ আহমদের ক্ষেত্রে কেবল নীরবতা। বিনা অভিযোগ বা বিচারে তাকে বন্দি করে রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ লন্ডন সফর করবেন। ১০ ডাউনিং স্ট্রিটে তার সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। আমি ও অন্যরা ড. ফখরুদ্দীন আহমদের কাছে লিখিতভাবে সুপ্রিম কোর্টের রায় মেনে মওদুদকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছি। তিনি তার কোন জবাব দেননি। গর্ডন ব্রাউনের সা¤প্রতিক ঘোষণায় যদি স্বাধীনতার ছিটেফোঁটা অর্থও থেকে থাকে তাহলে তাকে ওই সাক্ষাৎকারের সময় অবশ্যই এ প্রশ্নটা উত্থাপন করতে হবে।



৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×