somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকজন জাতীয় বেঈমানের মন্তব্য এবং আরেকজন সাংবাদিক নয় সাংঘাতিক তা প্রকাশ করেছেন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিন্দুমাত্র দেশপ্রেম এবং বাঙালী জাতীয় চেতনাবোধ যাদের মনে জাগান দেয় অন্তত তারা নিম্নে উল্লেখিত এহেন মন্তব্য করতে পারেন না বলে আমি বিশ্বাস করি....................

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা প্রশ্ন

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): পর্দা উঠলো বিশ্বকাপ ক্রিকেটের। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এবারের বিশ্বকাপের সহআয়োজক ছিল বাংলাদেশ। বিশ্ববাসীকে বর্ণাঢ্য অনুষ্ঠান উপহার দেয়ার জন্য বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠান দেখতে ক্রিকেট বিশ্বের চোখ ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিকে।
কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত বিশ্বকাপে ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে এবারের তুলনা খুঁজতে গিয়ে অনেকেই আয়োজকদের সমালোচনা করেন।
অনুষ্ঠানে শুরুতেই ঘটে বিপত্তি। নির্ধারিত সময়ের পরে পেঁৗছানোর অভিযোগে আটকে থাকা সাংবাদিক-দর্শকদের একটি অংশ প্রধানমন্ত্রীর আধঘণ্টা পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকতে পেরেছেন। নির্ধারিত সময়ের পরে পৌঁছানোর অভিযোগে সাংবাদিকসহ কয়েকশ দর্শককে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটে আটকে দেয়া হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল বাতেন জানান, ৫টার পর ঢুকতে না দেয়ার সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই। গেট তারাই আটকে দিয়েছে।
অনুষ্ঠান থেকে বের হয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এ দর্শক শীর্ষ নিউজ ডটকমকে জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা বিশ্বমানের হয়নি। এতো বড় আসরের উদ্বোধন হয়েছে কেবলই সাদামাটা। পুরো অনুষ্ঠান দর্শকদের হতাশ করেছে।
বাংলাদেশের শিল্পীদের ২০ মিনিটের পরিবেশনা নিয়েও নানা প্রশ্ন রয়েছে দর্শকদের। বাংলাদেশের দুই বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মুহম্মদের পরিচালনায় ২০ মিনিটের 'দ্য রাইজিং টাইগার অব এশিয়া' পরিবেশিত হয়। এতে '৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, বাংলা নববর্ষ বরণসহ বিভিন্ন উৎসব এবং চাকমা, রাখাইন, মারমা, সাঁওতাল, গারো উপজাতীয়দের সংস্কৃতি এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।
বাংলাদেশের এ পরিবেশনা আন্তর্জাতিক মানের হয়নি বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এক ক্রিকেটার। গায়িকা মমতাজ পরিবেশনা নিয়েও তিনি সমালোচনা করেন। তিনি জানান, বিশ্বকাপের মতো বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে মমতাজের সঙ্গীত পরিবেশন নিয়ে অনেকেই হতাশ হয়েছে। বিশ্বকাপের থিম সং নিয়েও দর্শকরা খুশি হতে পারেনি।
মিরপুর এলাকার এক ক্রিকেটপ্রেমী দর্শক অনুষ্ঠান থেকে বের হয়ে বলেন, বিশ্বকাপ ফুটবলের থিম সং 'ওয়াকা ওয়াকা' এখনো সারা বিশ্বের কোটি মানুষের মুখে মুখে। অথচ বিশ্বকাপ ক্রিকেটের থিম সং নূন্যতম মানও ধরে রাখতে পারেনি।
(শীর্ষ নিউজ ডটকম/ জেডআর/ এসসি/২১.৪৫ঘ.)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৬
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×