কাকে যেন খুঁজছি !!
২০ শে মে, ২০০৭ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ দেখতে দেখতে বুড়া হয়ে গেলাম তাও মানুষ দেখা শেষ হলো না। ছোটবেলায় বারো জাতির বারো রকম মানুষের সাথে বড়ো হয়েছি। মানুষে মানুষে র্পাথক্য দেখিনি। অথচ এই বড়ো বেলায় এসে আমার মানুষ দেখাই শেষ হচ্ছে না। ইউনির্ভাসিটি লাইফের পর যখন কাছের মানুষগুলো বিভিন্ন অযুহাতে হারিয়ে যাচ্ছিলো তখন সময় কাটানোর জন্য যাত্রীছাউনিতে বসে বসে মানুষ দেখতাম। ঘন্টার পর ঘন্টা কেটে যেত, মানুষ দেখা শেষ হতো না। লাল মানুষ, নীল মানুষ, সাদা মানুষ, কালো মানুষ। কতো বিচিত্র র্বণের মানুষ। কতো বিচিত্র তাদের র্কমকান্ড। কখোনো ছোট ছোট মানবীয়তায় মনটা ভরে যেত। কখোনো অর্পাথিব নিষ্ঠুরতায় হতবাক হতাম।
সারাদিনের পরিশ্রমে কান্ত ভিখারী দম্পতি যখন পড়ন্ত বিকেলে পরম মততায় একে অপরের পাতে কুড়িয়ে পাওয়া খাবারগুলো তুলে দিচ্ছিলো, মনে হয়েছিলো মানুষ দেখলাম। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি থেকে রাজার পুত্র যখন শিষ দিয়ে ডেকে ফুলওয়ালি বাচ্চা মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেল তখনো মনে হয়েছিলো মানুষ দেখলাম। কদিন আগে দুদিনের পরিচয়ের শান্তিদা যখন জার্মানী ফিরে গিয়ে তার ত্রয়মাসিক পত্রিকায় আমার কথা লিখলেন, লজ্জা পেয়েছিলাম, কিন্তু মনে হয়েছিলো মানুষ দেখলাম।
মানুষ দেখতে দেখতে মাঝে মাঝে কান্ত লাগে। তবু দেখেই চলি।
মাঝে মাঝে একটা প্রশ্ন বড় ভাবায় : এই এত বড় পৃথিবীটায় এত ভীড়ের মাঝে একটা নেই-মানুষের অভাব কেউ কেন পুরন করতে পারে না ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন