জীবন নাটকের আড়ালে
যে বাস্তবতা নিষ্ঠুর চোখে তাকায়
আবেগকে মূল্যহীন করে মাটি চাপা দিয়ে
যে বাস্তবতাকে নিয়ে সবাই মেতে উঠে
মাধবেরা তা মেনে নিতে পারে না
মেনে নিতে বড় কষ্ট হয় ওদের।
মাধবদের তেমন কোন চাহিদা থাকে না
ওরা শুধু ভালবাসার কাঙ্গাল
ভালবাসা পেলে ওরা জয় করতে পারে
সমস্ত পৃথিবীটাকে
অপরদিকে ভালবাসার অভাব
ওদের পুড়িয়ে মারে, নষ্ট করে দেয় জীবনটাকে।
জীবন নাটকের গল্প শেষের আগে
এক মাধবের গল্প শোনাব আমি
নাটকের পাণ্ডুলিপি জুড়ে
সেদিন থাকবে হয়ত পৃথিবী জয়ে কথা
অথবা একটি নষ্ট জীবনের ইতিকথা
সময় ই নির্ধারণ করে দিবে মাধবের জীবন নাটকের পাণ্ডুলিপিকে।
বিকাল ৪ টা
বৃহস্পতিবার
২২।১২।২০১১
© ফয়সাল বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


