কবিতা সৃষ্টির প্রত্যাশায় আরও একবার
ভাবনার ডালপালাগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছিল
স্বপ্নেরা যখন গলা ছেড়ে গান গাইছিল
সাত সমুদ্র ব্যথা বুকের গহীনে নিয়ে
পৃথিবীর একমাত্র সরল সত্যি প্রকাশিত হল
চোখের অশ্রু বেয়ে!
নির্বোধ আমি সবুজ ধরণী ছেড়ে যেতে পারব না
কেননা আমি আমার মায়ের ভালবাসা পেয়েছি
দ্বিতীয় কারও ভালবাসা চাই না আর
মায়ের মিষ্টি মুখ সদা জাগ্রত থাক।
সকাল ১১টা ১০
০১।০১।২০১২
© ফয়সাল বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


